Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
টিপু ও প্রীতির হত্যাকারী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
27 March, 2022, 12:20 pm
Last modified: 27 March, 2022, 02:28 pm

Related News

  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
  • চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, দুই অটোরিকশাচালক গুলিবিদ্ধ
  • রাজশাহীতে পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ২
  • যুক্তরাষ্ট্রে মরমন গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

টিপু ও প্রীতির হত্যাকারী গ্রেপ্তার

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় অতর্কিত গুলিতে আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক টিপু ও বেগম বদরুন্নেসা সরকারি কলেজের ২২ বছর বয়সী ছাত্রী প্রীতি নিহত হন।
টিবিএস ডেস্ক
27 March, 2022, 12:20 pm
Last modified: 27 March, 2022, 02:28 pm
ছবি- টিবিএস

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিকে হত্যাকারী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার সকালে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বহুল আলোচিত হত্যাকাণ্ড সম্পর্কে আরও বিশদ তথ্য আজ একটি অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে প্রকাশ করা হবে।

সাতক্ষীরার সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে। তবে, সাতক্ষীরা ডিবি পুলিশ এ সম্পর্কে কিছু জানে না বলে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় অতর্কিত গুলিতে আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক টিপু ও বেগম বদরুন্নেসা সরকারি কলেজের ২২ বছর বয়সী ছাত্রী প্রীতি নিহত হন।

মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ১২ রাউন্ড গুলি ছুড়ে বন্দুকধারী। তীব্র যানজটের মধ্যে শহরের ব্যস্ত একটি সড়কে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।

তার গলা, বুক, পেটসহ শরীরের অন্যান্য অংশে গুলি করা হয়েছে। নৃশংস গুলি চালানোর বিস্তারিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও তার চালক মনির হোসেন মুন্নার (৩৪) গায়ে অন্তত ১০-১২টি গুলি লেগেছে।

নাম প্রকাশ না করার শর্তে সিআইডি-র এক ব্যালিস্টিক বিশেষজ্ঞ বলেন, "এ ঘটনা দেখে মনে হচ্ছে, কেউ তার ওপর প্রতিশোধ নিচ্ছে এবং গুলি চালানোর সময় তার সমস্ত ক্ষোভ ঢেলে দিয়েছে। নির্বিচারে গুলি চালানো থেকেও বোঝা যায়, তিনি পেশাদার হিটম্যান ছিলেন না। পেশাদার খুনিরা কখনই নির্বিচারে গুলি চালায় না, তারা শুধুমাত্র লক্ষ্যবস্তুতে গুলি চালায়।"

এ ঘটনায় কলেজছাত্রী প্রীতি তার বন্ধুর বাসায় যাওয়ার পথে নির্মমভাবে নিহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
 
Related Topics

টপ নিউজ

কলেজছাত্রীর মৃত্যু / গোলাগুলি / জাহিদুল ইসলাম টিপু হত্যা / আওয়ামী লীগ নেতার মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
  • চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, দুই অটোরিকশাচালক গুলিবিদ্ধ
  • রাজশাহীতে পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ২
  • যুক্তরাষ্ট্রে মরমন গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net