Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘ফজল আমাকে হারিয়ে দিয়েছে, এটা মেনে নেওয়ায় লজ্জার কিছু নেই’

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 February, 2022, 09:25 pm
Last modified: 28 February, 2022, 09:37 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

‘ফজল আমাকে হারিয়ে দিয়েছে, এটা মেনে নেওয়ায় লজ্জার কিছু নেই’

তামিমের কাছে দুঃস্বপ্নের নাম হয়ে উঠেছিল ফজল হক ফারুকী। তিন ওয়ানডেতেই আফগান বাঁহাতি এই পেসারের বলে আউট হন তিনি। সিরিজ শেষে ওয়ানডে অধিনায়ক জানালেন, ফজল তাকে হারিয়ে দিয়েছেন।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 February, 2022, 09:25 pm
Last modified: 28 February, 2022, 09:37 pm
টানা দুই ম্যাচে আফগান পেসার ফজল হকের এলবিডব্লিউর শিকার তামিম। ছবি: বিসিবি

বাংলাদেশের ঘরের মাঠ, তামিম ইকবালের কাছে তা আরও আপন। এই চট্টগ্রামেই তার বেড়ে ওঠা। যদিও নিজের শহরে ব্যাট হাতে কখনই শাসন করা হয় না বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২৪টি সেঞ্চুরির মালিক তামিম চট্টগ্রামে মাত্র একবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন।

আরও একবার নিজের শহরে অনুজ্জ্বল থেকে গেছেন তামিম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিজ্ঞ এই ওপেনারের রান ৩১, সর্বোচ্চ ১২। হতাশার এই সিরিজে তামিমের কাছে দুঃস্বপ্নের নাম হয়ে উঠেছিল ফজল হক ফারুকী। তিন ওয়ানডেতেই আফগান বাঁহাতি এই পেসারের বলে আউট হন তিনি। 

সিরিজ শেষে তামিম জানালেন, ফজল তাকে হারিয়ে দিয়েছেন। আর এটা মেনে নিতে লজ্জা নেই তার। ওয়ানডে অধিনায়ক বলেন, 'আমার এতো বড় ক্যারিয়ারে খুব কম সময়ই গোটা সিরিজে রান করতে পারিনি। আগে হয়তো দুই-একবার হয়েছে এমন। হ্যাঁ, আমি হতাশ। বিশেষ করে আমার কাছে মনে হয়, এক বোলারের বলেই বারবার… এটা মেনে নেওয়ায় লজ্জার কিছু নেই যে সে আমাকে হারিয়ে দিয়েছে। এটা নিয়ে কাজ করতে হবে আমার মনে হয়।'

আবার তামিম এটাও মনে করালেন, ওই জায়গাতেই অনেক রান করেছেন তিনি। তার ভাষায়, 'একই ধরনের ডেলিভারিতে তিনবার আউট হয়েছি বলেই যে কাজ করতে হবে, এমন নয়। কারণ, ওই জায়গায় আমি অনেক রানও করেছি। হয়তো আমাকে আরেকটু ভালো করতে হবে। একটু ভালো হতে হবে। আর এটা নিয়ে আমি কাজ করে যাব। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, আমি সবসময় বলে এসেছি, কাজ করে যেতে হবে, করে যেতেই হবে। কাজ করতে থাকলে এতে ভালো হয়ে উঠবেনই।'

ফজল হক ফারুকীর আরেকটি ডেলিভারি, এই আফগান পেসারের বলে দিশা পাননি তামিম ইকবাল। ছবি: বিসিবি

ফজলের একই ধরনের বলে বারবার আউট হয়ে হতাশ তামিম। তবে এরচেয়ে তার বড় হতাশা দলের জন্য অবদান রাখতে না পেরে। তামিম বলেন, 'আউট হওয়ার ধরনের চেয়ে আমি বেশি হতাশ যে দলে অবদান রাখতে পারিনি। ওটা নিয়ে দুর্ভাবনা বেশি নেই আমার, কারণ এই জায়গাটায় আমি আগেও আউট হয়েছি, অনেক রানও করেছি। তবে গোটা সিরিজে রান না করা ও তিনবার আউট হওয়া হতাশাজনক।'

'কারণ নিজের ব্যাটিংয়ে আমি অনেক গর্ব খুঁজে নিই এবং নিজের কাছে নিজের ব্যাটিংয়ের মানদণ্ড অনেক উঁচুতে। তো হতাশাজনক, তবে এটাই ক্রিকেট। এটা নিয়েই এগোতে হবে। এখানেই দুনিয়ার শেষ নয়। কখনও সময় আসে, যখন রান করা হয়ে ওঠে না। আবার সময় আসে, যখন রানের জোয়ার বয়ে যায়। আমার সময় এলে, নিশ্চিত করব যেন অনেক রান করতে পারি।' যোগ করেন তামিম। 

প্রথম দুই ওয়ানডেতে তামিমের আউট আলাদা করার উপায় ছিল না। ফজলের ভেতরের দিকে ঢোকানো ডেলিভারিতে দুইবারই সামনে পা বাড়িয়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তামিম। দুঃস্বপ্নের শুরু হওয়া প্রথম ওয়ানডেতে ফজলের একটি গুড লেংন্থের ডেলিভারিতে পরাস্থ হন তামিম। রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি তিনি। লাইনে পিচ করা ডেলিভারিটির প্রভাব ছিলো স্টাম্প বরাবর। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে তামিমকে ফেরায় আফগানিস্তান। 

দ্বিতীয় ওয়ানডেতেও একই দৃশ্যের মঞ্চায়ন। ফজলের ভেতরের দিকে ঢোকা ডেলিভারিটি চেষ্টা করেও খেলতে পারেননি তামিম, বল গিয়ে আঘাত হানে তার প্যাডে; আবারও এলবিব্লিউ। তৃতীয় ওয়ানডেতে ফজলের বলের লাইনই বুঝতে পারেননি তামিম। সামনে পা বাড়িয়ে ব্যাট চালালেও ভেঙে যায় তার স্টাম্প। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা তামিমের দ্বিপক্ষীয় সিরিজে নির্দিষ্ট বোলারের বিপক্ষে টানা তিন ম্যাচে আউটের রেকর্ড ছিল না। এবার সেই তিক্ত অভিজ্ঞতাই হলো তার।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফজল হক ফারুকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net