Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
সাবেক বাংলাদেশি কূটনীতিক খায়রুজ্জামানকে মুক্তি দিল মালয়েশিয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2022, 05:55 pm
Last modified: 16 February, 2022, 08:18 pm

Related News

  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
  • দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী 
  • মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি অভিবাসী কল্যাণ নেটওয়ার্কের আহ্বান

সাবেক বাংলাদেশি কূটনীতিক খায়রুজ্জামানকে মুক্তি দিল মালয়েশিয়া

২০০৭ সালে তাকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত করা হয়েছিল
টিবিএস রিপোর্ট
16 February, 2022, 05:55 pm
Last modified: 16 February, 2022, 08:18 pm
ফাইল ছবি: সাবেক বাংলাদেশি কূটনীতিক খায়রুজ্জামান

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। গত সপ্তাহে তাকে আটক করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী। 

খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেলহত্যা মামলায় অভিযুক্ত। তিনি বুধবার (১৬ ফেব্রুয়ারি) মুক্তি পেয়ে বিষয়টি তাঁর স্ত্রী রিটা রহমানকে ফোন করে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে গণমাধ্যম- ফ্রি মালয়েশিয়া টুডে।   

রিটা রহমানের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি জানায়, "সে (খায়রুজ্জামান) আমাকে বলেছে আইনজীবীরা তাকে ডিটেনশন সেন্টারে রিসিভ করতে যান এবং এখন বাড়ি নিয়ে আসছেন।" 

"ওর মুক্তির ব্যাপারে যারা সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মালয়েশিয়ার কর্তৃপক্ষকেও ধন্যবাদ।"   

খায়রুজ্জামানের আইনজীবী এনগেউ চো ইং জানান, বিনাশর্তে তার মক্কেলকে মুক্তি দেওয়া হয়েছে। 

খায়রুজ্জামান তার প্রতিক্রিয়ায় জানান, মুক্তির খবর জেনে তিনি অভিভূত হয়েছিলেন। তিনি তার আইনজীবী, মালয়েশিয়ার আদালত ও সরকারকে ধন্যবাদ জানান। 

ফ্রি মালয়েশিয়া টুডেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, "বাংলাদেশ সরকারের মিথ্যে অভিযোগের পর বন্দী হয়ে আমি অনেক হয়রানির শিকার হয়েছি। আমার পরিবারের সদস্যরাও উৎকণ্ঠায় ভুগছে। তারা আমার স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তা করছে।"

পাবলিক ডোমেইনে থাকা কোনো সরকারি রেকর্ড বা নথিতে তাঁর কোনোপ্রকার বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ নেই বলেও উল্লেখ করেন।  

জাতিসংঘের শরণার্থী সংস্থার রাজনৈতিক আশ্রয়প্রার্থীর কার্ডধারী ৬৫ বছরের খায়রুজ্জামান ২০০৯ সাল থেকে মালয়েশিয়ায় রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি তাকে তাঁর কুয়ালালামপুরের আম্পাং এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে অজ্ঞাত একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

২০০৭ সালে এম খায়রুজ্জামানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার (রাষ্ট্রদূত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০০৯ সালে তাকে দেশে ফিরে আসার নির্দেশ দেয়। কিন্তু, তিনি ফিরে আসতে অসম্মতি জানান এবং তখন থেকেই মালয়েশিয়ায় নির্বাসনে রয়েছেন। 

Related Topics

টপ নিউজ

এম খায়রুজ্জামান / মালয়েশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
  • দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী 
  • মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি অভিবাসী কল্যাণ নেটওয়ার্কের আহ্বান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net