Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
মিয়ানমার: জান্তা সরকারের ভয়ে নিজের সন্তানকে ত্যাজ্য করছেন বাবা-মা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 February, 2022, 12:00 pm
Last modified: 09 February, 2022, 12:12 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

মিয়ানমার: জান্তা সরকারের ভয়ে নিজের সন্তানকে ত্যাজ্য করছেন বাবা-মা

প্রতিদিন গড়ে সাতটি পরিবার থেকে ভিন্নমতাবলম্বী আত্মীয় ও সন্তানের সঙ্গে সম্পর্কছেদের বিজ্ঞপ্তি আসছে স্থানীয় পত্রিকায়। 
টিবিএস ডেস্ক
09 February, 2022, 12:00 pm
Last modified: 09 February, 2022, 12:12 pm
ছবি: এপি

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন আত্মীয়-স্বজনদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করছে ভয়ার্ত পরিবারগুলো। শুধু দূরের আত্মীয়দের সঙ্গেই নয়, এমনকি নিজের সন্তানের সঙ্গেও সম্পর্ক ছেদের ঘোষণা দিয়ে স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি পর্যন্ত দিচ্ছেন অনেক বাবা-মা। 

গেল বছর শেষের দিকে মিয়ানমারের সামরিকবাহিনী ঘোষণা দিয়েছে, যারাই জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের আশ্রয় দেবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করাসহ তাদেরকে গ্রেপ্তার করা হবে। এ ঘোষণার পর থেকেই ভীত পরিবারগুলো তাদের ভিন্নমতাবলম্বী (জান্তা সরকারের বিরোধী) সন্তানদেরকে ত্যাজ্য করে দিচ্ছে। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিদিন গড়ে সাতটি পরিবার থেকে ভিন্নমতাবলম্বী আত্মীয় ও সন্তানের সঙ্গে সম্পর্কছেদের বিজ্ঞপ্তি আসছে পত্রিকায়। 

গত বছরের নভেম্বরে মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র 'দ্য মিরর'-এ নিজের ছেলেকে ত্যাজ্য করে বিজ্ঞপ্তি দেন এক বাবা-মা। তাদের সন্তান লিন লিন বো বো জান্তা সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে একটি সশস্ত্র দলে যোগ দিয়েছেন। এ কারণেই বো বো'র বাবা-মা তাকে ত্যাজ্য করেছেন। পত্রিকার বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, "আমরা ঘোষণা করছি যে, আমরা লিন লিন বো বোকে ত্যাজ্য করেছি, কারণ সে কখনই তার বাবা-মায়ের ইচ্ছা শোনেনি।"

এর প্রতিক্রিয়ায় তাদের ২৬ বছর বয়সী ছেলে বো বো বলেছেন, "আমার কমরেডরা আমাকে আশ্বস্ত করেছেন, চাপের কারণে আমার পরিবার এমন ঘোষণা দিতে বাধ্য হয়েছে। কিন্তু এটি শোনার পর আমার খুবই মন খারাপ হয়েছিল।"

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে জোরপূর্বক ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। তবে মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনতা সেনাবাহিনীর এমন স্বেচ্ছাচারিতা মেনে নিতে পারেনি। আর এ থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। সেই বিক্ষোভ দমিয়ে রাষ্ট্রক্ষমতায় আরও পাকাপোক্তভাবে বসতে জান্তা সরকারও তার বিরোধীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাতে শুরু করে। 

গত নভেম্বরে দমন-পীড়নের নতুন পদক্ষেপ হিসেবে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও আশ্রয়দানকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। এমনকি বাড়িতে বাড়িতে গিয়ে চালানো হচ্ছে অভিযান। যারা জান্তা বিরোধীদের আশ্রয় দিচ্ছেন, বিমান হামলার মাধ্যমে তাদের ঘরবাড়িও পুড়িয়ে দেওয়ার অভিযোগ এসেছে। সেনাবাহিনীর এই নারকীয় কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে তাই রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রে প্রতিদিনই নিজের সন্তানদের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিজ্ঞপ্তি দিচ্ছেন শত শত বাবা-মা।

জান্তা সরকারের ভয়ে অনিচ্ছা সত্ত্বেও অভিভাবকরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন হবে মনে করছেন দেশটির মানবাধিকার কর্মীরা।

তবে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন বলেছেন, শুধু পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েই নিজেদের গ্রেপ্তার এড়ায়ে পারবে না ষড়যন্ত্রকারীরা। কেউ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গোপনে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখলে তাকেও শাস্তি পেতে হবে বলে জানান তিনি।

বার্তাসংস্থা রয়টার্সকে এক অভিভাবক বলেছেন, "আমার মেয়ে যা বিশ্বাস করে তাই করছে; তবে আমি এ ব্যাপারে নিশ্চিত, আমরা সমস্যায় পড়লে সেও চিন্তিত হবে। আমি জানি, সে খুব ভালোভাবেই বুঝেছে আমি তার সঙ্গে কী করেছি।"


 

  • সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / জান্তা সরকার / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net