Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2022, 07:35 pm
Last modified: 24 January, 2022, 07:43 pm

Related News

  • অসংক্রামক রোগের চিকিৎসায় বিপুল অর্থ বিদেশ চলে যায়: ড. ইউনূস
  • দেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ
  • আইন বাস্তবায়নের মাধ্যমে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
  • অসংক্রামক রোগ মোকাবেলায় গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী 
  • কেন অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ জরুরী?

বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন

অসংক্রামক ব্যাধি নিরূপণের লক্ষ্যে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এমন সম্মেলন।
টিবিএস রিপোর্ট
24 January, 2022, 07:35 pm
Last modified: 24 January, 2022, 07:43 pm

আগামী ২৬ জানুয়ারি (বুধবার) থেকে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন। ৩০টি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন, যা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

আজ সোমবার (২৪ জানুয়ারি) সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে অসংক্রামক ব্যাধি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এই অসংক্রামক ব্যাধি নিরূপণের ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য ৩০টি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এর যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম (বিএনসিডিএফ), বাংলাদেশ ক্লিনিক্যাল রিসার্চ প্লাটফর্ম এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, আইসিডিডিআরাবি, ব্র্যাক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পপুলার মেডিকেল কলেজ ও অন্যান্য। 

ইউনিসেফ, ইউএনএফপি, ওরবিজ ইন্টারন্যাশনাল, ট্রমা সেন্টার, ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল, রেনেটা ফার্মাসিটিক্যাল, নোভিস্থা ফার্মাসিটিক্যালসহ সংস্থাগুলোও সম্মেলনটিতে সহযোগিতা করছে। 

২৬, ২৭ এবং ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সম্মেলন সম্পর্কে ডা. আলিয়া নাহিদ বলেন, "এই সম্মেলনের উদ্দেশ্য হলো অসংক্রামক রোগের ভয়াবহতা সম্পর্কে সকল স্টেকহোল্ডারকে জানানো এবং সবার অংশগ্রহণের মাধ্যমে অসংক্রামক ব্যাধি নিরূপণের একসাথে কাজ করা।"

সম্মেলনের তৃতীয় দিনে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয় জন বিশিষ্ট চিকিৎসককে মরণোত্তর সম্মাননা স্মারক এবং ছয় জন চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

Related Topics

টপ নিউজ

অসংক্রামক রোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • অসংক্রামক রোগের চিকিৎসায় বিপুল অর্থ বিদেশ চলে যায়: ড. ইউনূস
  • দেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ
  • আইন বাস্তবায়নের মাধ্যমে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
  • অসংক্রামক রোগ মোকাবেলায় গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী 
  • কেন অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ জরুরী?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net