Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ধাক্কা দিয়ে ট্রেন চাপা দেওয়ার চেষ্টা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তরুণী

অফবিট

টিবিএস ডেস্ক
20 January, 2022, 02:55 pm
Last modified: 20 January, 2022, 02:58 pm

Related News

  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • ট্রাম্পকে হত্যাচেষ্টাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক আমেরিকান: জরিপ
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

ধাক্কা দিয়ে ট্রেন চাপা দেওয়ার চেষ্টা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তরুণী

ট্রেনটি থামার পর ঘটনার হোতা পালিয়ে গেলেও, কয়েক মিনিটের মধ্যেই তাকে শহরের আরেকটি স্টেশন থেকে আটক করে পুলিশ।
টিবিএস ডেস্ক
20 January, 2022, 02:55 pm
Last modified: 20 January, 2022, 02:58 pm

গত ১৪ জানুয়ারি বেলজিয়ামের একটি মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছেন দেশটির প্রসিকিউটরা। হত্যাচেষ্টার সন্দেহে এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ। 

মারাত্মক দুর্ঘটনা এড়াতে ঠিক সময়ে ট্রেনের চালক জরুরি ব্রেক টানতে সক্ষম হওয়ায়, অল্পের জন্য বেঁচে যান ভুক্তভুগী ওই নারী। ঘটনাটির ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে থাকা নারীকে ধাক্কা দিয়ে রেললাইনের ওপর ফেলে দেন; ঠিক তার পরমুহূর্তেই দ্রুতগামী ট্রেন ওই নারীর সামনে এসে থেমে যায়। 

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটরের অফিস নিশ্চিত করেছে, এ ঘটনায় স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪৫ মিনিটে রজিয়ার মেট্রো স্টেশনে পুলিশকে ডাকা হয়েছিল। তবে, পুলিশ আসার আগেই প্রত্যক্ষদর্শীরা ভুক্তভুগী ওই নারীকে উদ্ধার করে। 

পাবলিক প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, উদ্ধারের পর ট্রেন চালক ও ঘটনার শিকার নারী উভয়কেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "প্ল্যাটফর্মে ভুক্তভুগী নারীর পেছন পেছন হাঁটার পর, এক যুবক মেট্রো ট্র্যাকের ওপর তাকে ধাক্কা দেন। ঠিক সে সময়ই একটি ট্রেন স্টেশনের কাছে আসছিল। প্ল্যাটফর্মের অন্যান্য লোকেরা চালককে যথাসময়ে সতর্ক করায়, বড় ধরনের দুর্ঘটনার আগেই ট্রেনটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন চালক।" 

এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী আহত হননি। পুরো পরিস্থিতকে দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করায় তাকে ধন্যবাদ জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়। 

ট্রেনটি থামার পর ঘটনার হোতা ওই ব্যক্তি পালিয়ে গেলেও, কয়েক মিনিটের মধ্যেই তাকে ব্রুকেরে স্টেশন থেকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদের পর, সন্দেহভাজন ব্যক্তিকে ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটরের হেফাজতে রাখা হয়েছে। 

পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতি অনুসারে, "ঘটনার সঠিক পরিস্থিতি এবং সন্দেহভাজন ব্যক্তির উদ্দেশ্য বুঝতে তদন্ত এখনও চলছে।"

  • সূত্র: সিএনএন
     
Related Topics

টপ নিউজ

হত্যাচেষ্টা / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • ট্রাম্পকে হত্যাচেষ্টাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক আমেরিকান: জরিপ
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net