Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ফ্যান্টাসি ফুটবল খেলোয়াড়রা হতে পারেন মানসিকভাবে অসুস্থ!  

অফবিট

টিবিএস ডেস্ক
06 January, 2022, 04:00 pm
Last modified: 06 January, 2022, 04:02 pm

Related News

  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • মানুষের অনুভূতি হারিয়ে যায় না, মাঝে মাঝে চাপা পড়ে যায়
  • আজ বিশ্ব মেডিটেশন দিবস

ফ্যান্টাসি ফুটবল খেলোয়াড়রা হতে পারেন মানসিকভাবে অসুস্থ!  

প্রশ্নাবলীর ভিত্তিতে দেখা যায়, বেশিরভাগ ফ্যান্টাসি ফুটবল খেলোয়াড়ই মানসিক সমস্যায় ভোগেন না। কিন্তু যারা এই খেলায় প্রচুর সময় দেন, তাদের মানসিকভাবে বিপর্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে।
টিবিএস ডেস্ক
06 January, 2022, 04:00 pm
Last modified: 06 January, 2022, 04:02 pm
ছবি: সংগৃহীত

অনলাইনে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যে কারোই মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, একথা সবারই জানা। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ফ্যান্টাসি প্রিমিয়ার লীগ' নামক তুমুল জনপ্রিয় গেম বাকি সব অনলাইন অ্যাক্টিভিটির চাইতে তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর।

ভার্চুয়ালি বিভিন্ন প্ল্যাটফর্মে খেলেন এমন প্রায় ২০০০ ফ্যান্টাসি ফুটবল খেলোয়াড়ের ডেটা নিয়ে গবেষণা করেছেন নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া মনোবিজ্ঞানীরা। গবেষণাটি প্রকাশ করেছে হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড এমার্জিং টেকনোলজিস জার্নাল।

ফ্যান্টাসি ফুটবল এমন একটি খেলা যেখানে একদল ব্যক্তি বাস্তব খেলোয়াড়দের পারফরমেন্সের ভিত্তিতে তাদের নিয়ে কাল্পনিক ফুটবল দল গড়ে তোলে। বিশেষ করে আগস্টে মৌসুমের শুরুতে ফুটবল ভক্তদের মধ্যে এই গেম অত্যন্ত জনপ্রিয়, যদিও এই খেলার ধরনে বৈচিত্র্যতা রয়েছে। একবার দল গোছানো হয়ে গেলে পয়েন্টের ভিত্তিতে খেলোয়াড়রা একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে।

নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিচালিত গবেষণায় অংশগ্রহণকারীদের বয়স ছিল গড়ে ৩৩ বছর। সব মিলিয়ে ৯৬টি দেশের নাগরিক এতে অংশ নেন যাদের বেশিরভাগই ছিলেন পুরুষ। প্রশ্নাবলীর ভিত্তিতে দেখা যায়, বেশিরভাগ ফ্যান্টাসি ফুটবল খেলোয়াড়রাই মানসিক সমস্যায় ভোগেন না। কিন্তু যারা এই খেলায় প্রচুর সময় দেন, তাদের মানসিকভাবে বিপর্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে।

ক্রীড়া-মনোবিজ্ঞানীরা কয়েকটি ভাগে ভাগ করে এ গবেষণা পরিচালনা করেন। যেমন- একই সঙ্গে ছয় বা তার বেশি লিগ খেলা, দিনে ৪৫ মিনিটের বেশি এই গেম খেলা, গেমের ব্যাপারে অনুসন্ধান করে দিনে এক ঘন্টা সময় ব্যয় করা এবং গেম নিয়ে চিন্তা করে দিনে দুই ঘন্টা সময় ব্যয় করা মানুষেরা।

গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রতি চারজনে একজন অংশগ্রহণকারীর প্রায়ই ফ্যান্টাসি ফুটবল খেলার সময় বা এটি নিয়ে চিন্তা করার সময় মন-মেজাজ খারাপ থাকে; অথবা দুঃখ-বিষাদ, শ্রান্তি, আত্মবিশ্বাস কমে যাওয়া, হতাশা, ক্ষোভ ইত্যাদি সমস্যায় ভোগেন তারা। 
যাদের এই গেমের সাথে সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি, তাদের ক্ষেত্রে এসব সমস্যার মাত্রা শতকরা ৪৪ শতাংশ। তাছাড়া তাদের ব্যক্তিজীবন বিঘ্নিত হওয়ার মাত্রাও ১৪ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।

নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ সাইকোলজি বিশেষজ্ঞ ডা লুক উইলকিনস বলেন, "এটা খুব ভালো যে ফ্যান্টাসি ফুটবল খেলা মানুষদের মধ্যে মানসিক সমস্যা খুব একটা নেই। কিন্তু যারা এটির সাথে গভীরভাবে যুক্ত, তাদের মন-মেজাজের উপর এটি নেতিবাচক প্রভাব ফেলে, যা উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়।"

তিনি আরও বলেন, যারা ফ্যান্টাসি ফুটবল খেলে তাদের অনেকেই জিততে পারে না। তাই তারা যত বেশি এখানে সময় দিবে আর হেরে যাবে, তখন এটা তাদের উপর আরও খারাপ প্রভাব ফেলবে। আমাদের গবেষণায় এই গেমের ইতিবাচক দিক যেমন উল্লেখ রয়েছে, তেমনি এর সম্ভাব্য খারাপ দিকগুলোও আছে। এই গেমের পেছনে মানুষ কতখানি সময় ব্যয় করছে তা কেন পর্যবেক্ষণের আওতায় রাখা উচিত, সে বিষয়ে যুক্তিও দিয়েছি আমরা।

গবেষকরা আরও জানান, যারা অল্প কিছুদিন ফ্যান্টাসি ফুটবল গেম খেলেন তাদের চাইতে যারা দীর্ঘদিন খেলেন, তাদের মানসিক স্বাস্থ্য বেশি ভালো। এ থেকে বোঝা যায়, দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা থাকলে নিজেকে মানসিকভাবে ফিট রাখার ক্ষমতাও বেড়ে যায়।

Related Topics

টপ নিউজ

ফ্যান্টাসি ফুটবল / মানসিক স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • মানুষের অনুভূতি হারিয়ে যায় না, মাঝে মাঝে চাপা পড়ে যায়
  • আজ বিশ্ব মেডিটেশন দিবস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net