Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘আমরা দেখালাম, আমরা পারি’

খেলা

টিবিএস রিপোর্ট
05 January, 2022, 10:15 am
Last modified: 05 January, 2022, 11:03 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

‘আমরা দেখালাম, আমরা পারি’

নিউজিল্যান্ডে আগের অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে বাংলাদেশকে নিয়ে কেউ-ই আশা দেখেনি। কিন্তু কয়েক দিনের বাস্তবতায় বদলে গেছে বাংলাদেশ দলের চেহারা। সেই দলটিই বুক চিতিয়ে লড়াই করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে।
টিবিএস রিপোর্ট
05 January, 2022, 10:15 am
Last modified: 05 January, 2022, 11:03 am

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাজে সময় কেটিছিল। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে কিছুটা লড়লেও দ্বিতীয় ম্যাচে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। এমন সিরিজ শেষ করে সেদিন রাতেই নিউজিল্যান্ডে যায় বাংলাদেশ। দেশটিতে আগের অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে বাংলাদেশকে নিয়ে কেউ-ই আশা দেখেনি। 

যদিও কয়েক দিনের বাস্তবতায় বদলে গেছে বাংলাদেশ দলের চেহারা। সেই দলটিই বুক চিতিয়ে লড়াই করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে। ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বসিত সবাই। অভিনন্দনের জোয়ারে ভাসানো হচ্ছে দলকে। চোটের কারণে দলের বাইরে থাকা তামিম ইকবাল ও ছুটি নেওয়া সাকিব আল হাসানও দলকে অভিনন্দন জানিয়েছেন। 

বাংলাদেশের ৮ উইকেটের জয়ের পর নিজের ফেসবুক পেজ থেকে তামিম লিখেছেন, 'অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!'

'সবচেয়ে ভালো লাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। এবাদতের অসাধারণ বোলিংয়ের কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।'

অধিনায়ক মুমিনুল হককে নিয়ে তামিম বলেন, 'আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সব সময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, 'আমরা পারি, আমরা অবশ্যই পারি।'

'বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!' লিখেছেন তামিম।

ম্যাচ শেষ হওয়ার আগেই সাকিব এক টুইটে লেখেন, 'বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।' জয় নিশ্চিত হওয়ার সাকিব আরেকটু টুইটে অভিনন্দন জানিয়ে লেখেন, 'আমাদের ফাস্ট বোলারদের অসাধারণ পারফরম্যান্স এবং ব্যাটসম্যানরাও দারুণ খেলেছে। দিনটা উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের।'

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফেসবুকে পোস্টে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার। নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘ অপেক্ষার পর এমন অসাধারণ একটি জয়। বিশেষ করে এই সময়ে আমাদের খুব বেশি দরকার ছিল। অভিনন্দন দলনায়ক মুমিনুল হক ভাইসহ টিমমেটদের। আশাকরি ২০২২ সালটা আমাদেরই হবে, ইনশা আল্লাহ।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সাকিব আল হাসান / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net