Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মুমিনুলের লাকি সেভেন

খেলা

টিবিএস রিপোর্ট
22 February, 2020, 04:05 pm
Last modified: 22 February, 2020, 05:02 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

মুমিনুলের লাকি সেভেন

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। শুরুতে মুমিনুলের জার্সিতে কারও নজর পড়েনি। একটু বেলা বাড়তেই চোখে পড়েছে বিষয়টি।
টিবিএস রিপোর্ট
22 February, 2020, 04:05 pm
Last modified: 22 February, 2020, 05:02 pm
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আগের জার্সি নম্বর বদলে দলের অধিনায়ক মুমিনুল হক নামেন ৭ নম্বর জার্সি পরে। ছবি: সালাহ উদ্দিন আহমেদ পলাশ/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

মুমিনুল হকের জার্সি নম্বর কতো? বাংলাদেশ ক্রিকেটের খবর রাখেন বা বাংলাদেশের টেস্ট অধিনায়কের ভক্তরা চট করেই বলেন দেবেন- ৬৮। যাদের মুখস্থ আছে নম্বরটি, তারা নিশ্চয়ই ধন্ধে পড়ে গেছেন। শনিবার মুমিনুলের জার্সির পেছনে দেখা গেল নতুন নম্বর।  

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। শুরুতে মুমিনুলের জার্সিতে কারও নজর পড়েনি। একটু বেলা বাড়তেই চোখে পড়েছে বিষয়টি। চিরচেনা ৬৮ নম্বর ছেড়ে ০৭ নম্বর জার্সি পরে এদিন মাঠে নামেন বাংলাদেশের বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান।   

অনেক ক্রিকেটারই জার্সি নম্বর বদলান। কিন্তু মুমিনুলকে এরআগে কখনও বদলাতে দেখা যায়নি। ক্যারিয়ারের শুরু থেকেই ৬৮ নম্বর জার্সি পরে খেলে আসছিলেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুমিনুলের জার্সির পেছনে এই নম্বরটিই দেখা গেছে। এবার সেটা বদলে ০৭ হয়ে গেল।

৭ সংখ্যাকে বলা হয় সৌভাগ্যের নম্বর। অনেকদিন ধরে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে থাকা মুমিনুল হয়তো নিজের ভাগ্য বদলাতেই জার্সির নম্বরটি পাল্টে নিলেন!

ছবি: সালাহ উদ্দিন আহমেদ পলাশ/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

টেস্ট ক্রিকেটে জার্সির পেছনে নাম ও নম্বর যোগ হওয়ার বেশিদিন হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর নাম ও নম্বর সম্বলিত জার্সির রীতি চালু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত বছরের সেপ্টেম্বরে নাম-নম্বর সম্বলিত জার্সি পরে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামে বাংলাদেশ। প্রথম অভিজ্ঞতাটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। আফগানদের বিপক্ষে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় সাকিব আল হাসানের দল।

মুমিনুলের জার্সির নম্বর বদলে মাঠে নামার দিনে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি। ডানহাতি পেসার আবু জায়েদ রাহি শুরুতেই উইকেট এনে দিলেও প্রতিপক্ষকে সেভাবে বিপদে ফেলতে পারেনি মুমিনুল হকের দল। ৭৯ ওভার শেষে ৪ উইকেটে ১৯৫ রান তুলেছে জিম্বাবুয়ে। 
 

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / ক্রিকেট / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net