Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
কান্নাভেজা চোখে ফুটবলকে বিদায় বলে দিলেন আগুয়েরো

খেলা

টিবিএস ডেস্ক
15 December, 2021, 06:05 pm
Last modified: 15 December, 2021, 06:21 pm

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

কান্নাভেজা চোখে ফুটবলকে বিদায় বলে দিলেন আগুয়েরো

বুধবার ক্যাম্প ন্যুতে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন আগুয়েরো। ঝুঁকি নিয়ে খেলা চালিয়ে যেতে চান না বার্সা ও আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ড। এ কারণে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।
টিবিএস ডেস্ক
15 December, 2021, 06:05 pm
Last modified: 15 December, 2021, 06:21 pm
অবসরের ঘোষণার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আগুয়েরো। ছবি: সংগৃহীত

শ্বাস কষ্ট নিয়ে মাঠ ছাড়ার পর থেকেই সার্জিও আগুয়েরোর অবসর নিয়ে আলোচনা হয়ে আসছিল। হৃদযন্ত্রের খারাপ অবস্থার কারণে তার পক্ষে খেলা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। মঙ্গলবার স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, অবসর নিতে যাচ্ছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। এমন খবরের পরদিনই এলো ঘোষণা। হৃদরোগের কারণে ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছেন আগুয়েরো। 

বুধবার ক্যাম্প ন্যুতে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তিনি। ঝুঁকি নিয়ে খেলা চালিয়ে যেতে চান না আগুয়েরো। এ কারণে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, 'আমার স্বাস্থ্যের ব্যাপারটি সবার আগে। মেডিকেল স্টাফরা আমাকে বলেছে খেলা ছেড়ে দেওয়াই ভালো। তাই বার্সেলোনা ছাড়ছি এবং পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছি।'

গত ৩০ অক্টোবর লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলতে নামেন আগুয়েরো। কিন্তু শ্বাস নিতে কষ্ট হওয়ায় মাঠ ছাড়েন তিনি। পরীক্ষার পর জানা যায়, পুরনো হৃদরোগের সমস্যা বেড়েছে তার। সে সময় তালুনিয়া রেডিও জানিয়েছিল, আগুয়েরোর হৃদযন্ত্রের খারাপ অবস্থার কারণে তার পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। যদিও আগুয়েরো এ খবর উড়িয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন। কিন্তু তার আর মাঠে ফেরা হলো না। 

আগুয়েরোর স্বপ্ন ছিল বার্সেলোনায় নাম লেখানো এবং জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে খেলা। বার্সায় ঠিকানা গেড়ে একটা স্বপ্ন পূরণ হয় তার। কিন্তু মেসি পিএসজিতে চলে যাওয়ায় তার সঙ্গে একই ক্লাবে খেলার স্বপ্ন পূরণ হয়নি আগুয়েরোর। বার্সার হয়ে ৪টি ম্যাচে একটি গোল করেছেন আগুয়েরো। 

দীর্ঘ ক্যারিয়ারে চারটি ক্লাবের হয়ে খেলেছেন আগুয়েরো। ২০০৩ আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু হয় তার। তিন বছর পর স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে নাম লেখান তিনি। ক্লাবটির হয়ে পাঁচ বছর খেলার পর ২০১১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আগুয়েরো। ইংলিশ এই ক্লাবটির হয়ে সবেচেয়ে বেশি সময় ১০ বছর খেলেন তিনি। ২০২১ সালে বার্সেলোনা তাকে দলে ভেড়ায়।

২০০৬ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় আগুয়েরোর। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে আকাশী-সাদা জার্সিতে ১০১টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৪১টি। যা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। ৮০ গোল নিয়ে সবার ওপরে লিওনেল মেসি। ৫৪ গোর নিয়ে দুই নম্বরে গ্যাব্রিয়েল বাতিস্তুতা। 

Related Topics

টপ নিউজ

সার্জিও আগুয়েরো / অবসর / বার্সেলোনা / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net