Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
মুশফিক এখন ‘দেশসেরা’

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
26 November, 2021, 08:45 pm
Last modified: 26 November, 2021, 08:58 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

মুশফিক এখন ‘দেশসেরা’

যতোটা সময় গেছে, ব্যাট হাতে সাবলীল হয়ে উঠেছেন মুশফিক। লিটন কুমার দাসের সঙ্গে জুটি বেধে খাদের কিনারে চলে যাওয়া দলকে আলোর পথে ফেরান তিনি।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
26 November, 2021, 08:45 pm
Last modified: 26 November, 2021, 08:58 pm

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাজেহাল অবস্থা। এরপরই টেস্ট সিরিজ, যেখানে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। টেস্ট অধিনায়ক মুমিনুল হক বুঝতে পেরেছিলেন, জুনিয়র ক্রিকেটারদের ওপর দায়িত্ব থাকলেও আসল কাজ করতে হবে তাকে এবং মুশফিকুর রহিমকে। 

অধিনায়ক মুমিনুল পারেননি, ৬ রান করেই সাজঘরে ফেরেন তিনি। ৪৯ রানের মধ্যে চারজনের বিদায়ে বাংলাদেশ যখন মাঝ দরিয়ায়, তখনই ত্রাতা হয়ে হাজির হন মুশফিক। তাকে নিয়ে অধিনায়কের বলা কথা মাথায় রেখেই যেন ইনিংস শুরু করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রথম ৪৬ বল থেকে মাত্র ৫ রান তোলেন তিনি। এরপর যতোটা সময় গেছে, ব্যাট হাতে সাবলীল হয়ে উঠেছেন মুশফিক। 

লিটন কুমার দাসের সঙ্গে জুটি বেধে খাদের কিনারে চলে যাওয়া দলকে আলোর পথে ফেরান মুশফিক। দিনের প্রথমভাগের হতাশা ভুলিয়ে দিয়ে তারা গড়েছেন ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি। ৪ উইকেটে বাংলাদেশ পেয়েছে ২৫৩ রান। দলকে শক্ত অবস্থায় পৌঁছে দেওয়ার পথে টেস্টে প্রথম সেঞ্চুরি করা লিটন অপরাজিত ১১৩ রানে, মুশফিক অপরাজিত ৮২ রানে। এই ৮২ রান দিয়ে দেশের মাটিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন মুশফিক।    

দেশের মাটিতে সর্বোচ্চ ২ হাজার ৬৬৪ (৪৪ টেস্ট) রানের মালিক হয়েছেন মুশফিক। এ পথে তিনি পেছনে ফেলেছেন তামিম ইকবালকে। বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার দেশের মাটিতে ৩৭ টেস্টে ২ হাজার ৬২০ রান করেছেন। বেশ কিছুদিন ধরে শীর্ষে থাকা তামিমের অবস্থান এখন দুই নম্বরে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন মুশফিক। সাগর পাড়ের এই স্টেডিয়ামে মুশফিকের রান ১ হাজার ২৭৬। যেকোনো এক ভেন্যুতে সর্বাধিক রানের দিক থেকে তার চেয়ে এগিয়ে কেবল সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ হাজার ৩১৩ রান করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

টি-টোয়েন্টিতে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলেও টেস্টে ফিরতেই হেসে উঠলো মুশফিকের ব্যাট। অবশ্য এই ফরম্যাটে ভালো সময়ই কাটছে তার। সর্বশেষ ৪ ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮*, ৪০, ৪০ ও জিম্বাবুয়ের বিপক্ষে ১১ রান করেন মুশফিক। 

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / দেশসেরা / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net