Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নায়ালা পরিবারে নতুন সদস্য

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
12 November, 2021, 08:25 pm
Last modified: 12 November, 2021, 08:33 pm

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নায়ালা পরিবারে নতুন সদস্য

লাজুক প্রকৃতির হওয়ায় সচরাচর এ প্রাণির দেখা মেলে না। ঘন বনজঙ্গল ও ঝোপঝাড়ে ভেতর নির্জনে অবস্থান করা এদের চারিত্রিক বৈশিষ্ট্য।
গাজীপুর প্রতিনিধি
12 November, 2021, 08:25 pm
Last modified: 12 November, 2021, 08:33 pm
ছবি: টিবিএস

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জম্ম নিয়েছে নায়ালা শাবক। তৃণভোজী এ প্রাণিটি দক্ষিণ পূর্ব আফ্রিকার সাভানা অঞ্চলের অ্যান্টিলোপ প্রজাতির। 

একে সর্পিল শিংযুক্ত হরিণ বলেও অভিহিত করা হয়। লাজুক প্রকৃতির হওয়ায় সচরাচর এ প্রাণির দেখা মেলে না। ঘন বনজঙ্গল ও ঝোপঝাড়ে ভেতর নির্জনে অবস্থান করা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। তবে আহারের জন্য নিস্তব্ধ সময়কেই এরা বেঁছে নেয়। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক প্রতিষ্ঠালগ্নে দুটি নায়ালা আনা হয়েছিল। সম্প্রতি পার্কে একটি নায়ালা শাবকের জন্ম হলেও, লুকিয়ে থাকায় গত বুধবার দেখা মেলে এই শাবকের।

পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে নায়ালার বিচরণ। ইতোপূর্বে এখানে আরো একটি শাবকের জন্ম হয়েছিল। তবে সেসময় সেটিকে শেয়ালে খেয়ে ফেলে। 

বয়সজনিত কারণে একটি পুরুষ নায়ালা সম্প্রতি মারা যায়। এরপর এই শাবকের জন্ম হলেও, প্রথমদিকে তার দেখা মেলেনি। সম্প্রতি পার্কের জেব্রা বেষ্টনীর সাথে শাবকটিকে তার মায়ের সাথে দেখা যায়। কাছে যেতে না পারায় এখনও জন্ম শাবকটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি। ঘন বন ও ঝোপঝাড় থাকার কারণে চরম নিরাপত্তাহীনতা তৈরী হয় এ প্রাণির শাবক জন্মের পর। শিয়াল ও অন্যান্য হিংস্র প্রাণির আক্রমণে মারা যাওয়ার ঝুঁকিই সবচেয়ে বেশি।  

বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন খান বলেন, এ প্রাণিটি দেখতে হরিণ প্রজাতির মতো। নারী নায়ালার শিং থাকে না, তবে পুরুষের শিং থাকে, তবে সে শিংয়ের শাখা থাকে না। নায়ালার শিংয়েরও কোন পরিবর্তন হয় না। নায়ালা তৃণভোজী প্রাণি- ছোট ঘাস, লতাপাতা তাদের পছন্দের খাবার। লাজুক হওয়ায় মানুুষের উপস্থিতি পেলে এরা লুকিয়ে পড়ে। দিনের বেশীরভাগ সময়ে লুকিয়ে থেকে সকাল ও শেষ বিকেলে এরা সক্রিয় হয়। পুরুষ নায়ালা ১৮ মাস ও স্ত্রী নায়ালা ১২ মাসেই প্রজননে সক্ষম হয়। প্রজনন মৌসুম বসন্ত ও শরৎকালে। গর্ভকালীন সময় ৭ মাস। প্রতিবার একটি করে শাবকের জন্ম দেয়।  

চোরাচালান, বাসস্থান ধ্বংস, কৃষি ও গবাদিপশু চারণের কারণে আফ্রিকার প্রাকৃতিক পরিবেশে খুব দ্রুত কমছে এদের সংখ্যা। ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এ প্রাণিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে উল্লেখ করেছে। 

নায়ালার দেহের দৈর্ঘ্য ১৩৫-১৯৫ সে.মি. ওজন হয় ৫৫-১৪০ কেজি পর্যন্ত। নারী ও কম বয়সী পুরুষ নায়ালার শরীরে ১০ এর অধিক সাদা ডোরা দাগ থাকে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, দেশি ও বিদেশি নানা প্রাণির সমাহার এখন আমাদের সাফারি পার্ক। দর্শনার্থীদের বিনোদন ও  অজানা প্রাণীর সাথে পরিচয়ের সুযোগ করে দিয়েছে এই পার্ক। 

Related Topics

টপ নিউজ

গাজীপুর / বন্যপ্রাণি / নায়ালা / বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net