Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
‘টয়লেট পেপার’ এখন দামি উপহার

অর্থনীতি

টিবিএস ডেস্ক
15 February, 2020, 01:35 pm
Last modified: 15 February, 2020, 04:21 pm

Related News

  • বাংলাদেশের এইচএসসি শিক্ষার্থীদের মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

‘টয়লেট পেপার’ এখন দামি উপহার

সর্বপ্রথম এই উদ্যোগ নেয় অনলাইনে ফরেক্স ট্রেডিং সেবা প্রদানকারী ব্যবসা আইজি গ্রুপ। আইজির আইডিয়া অনুকরণ করে অনেক বাণিজ্যিক ব্যাংকও একই পদক্ষেপ নিয়েছে।
টিবিএস ডেস্ক
15 February, 2020, 01:35 pm
Last modified: 15 February, 2020, 04:21 pm

করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক এখন এশিয়ার অর্থনৈতিক ব্যবসার কেন্দ্রগুলোতে নিত্যনতুন সংবাদের শিরোনাম তৈরি করছে। আর্থিকখাতের ব্যবসায় এশিয়ায় শীর্ষে হংকং ও সিঙ্গাপুরের ক্ষেত্রে এটি আরও স্পষ্ট। 

নগর রাষ্ট্র সিঙ্গাপুরে এখন করোনা ভীতির প্রকোপে মন্টব্লাঙ্কের ফাউন্টেন কলম বা চামড়ার ওয়ালেটের মতো দামি উপহারের কদর নেই। বরং ব্যাগভর্তি ‘মামুলি’ টয়লেট পেপার বা পেয়েই বেজায় খুশি হচ্ছেন সিঙ্গাপুরবাসী। 

করোনা বা কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসা বিজ্ঞান এখন মানুষকে আরও বেশি পরিচ্ছন্নতা মেনে চলার আহবান জানাচ্ছে। দেয়া হয়েছে খাদ্য গ্রহণ ও বাথরুমের আগে এবং পরে হাত-মুখ পরিষ্কার রাখার পরামর্শ। 

এই প্রেক্ষিতে এশিয়ায় আর্থিক ব্যবসার বৃহৎ দুই কেন্দ্র হংকং এবং সিঙ্গাপুরে সুপারমার্কেটগুলোয় দেখা যাচ্ছে টয়লেট পেপার, পেপার টাওয়েল, হ্যান্ড স্যানিটাইজার লিকুইড এবং মাস্কের সংকট। 

গ্রাহক এবং কর্মচারীদের উপহার দেয়ার চল রয়েছে এশিয়ার বেশ কিছু দেশে। আর্থিকখাতের কোম্পানিগুলো নতুন গ্রাহক তৈরি করতেও এমন উপহার দিয়ে থাকে। তাই সুযোগ বুঝে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে তাদের টয়লেট পেপারসহ অন্যান্য পরিচ্ছন্ন থাকার সামগ্রী উপহার দেওয়ার চল শুরু হয়েছে সিঙ্গাপুরে।

সর্বপ্রথম এই উদ্যোগ নেয় অনলাইনে ফরেক্স ট্রেডিং সেবা প্রদানকারী ব্যবসা আইজি গ্রুপ। গ্রাহক ও কর্মচারীদের বিপুল পরিমাণ সার্জিক্যাল মাস্ক, ডিজিটাল থার্মোমিটার এবং ডেটল অ্যান্টিসেপটিক হ্যান্ডওয়াশ ভর্তি বিশেষ স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ উপহার দেয় কোম্পানিটি। সঙ্গে বিপুল টয়লেট পেপারও ছিল। 

ভাইরাস প্রতিরোধে সিঙ্গাপুর সরকার ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করার সঙ্গে সঙ্গেই এই উদ্যোগ নেয় আইজি। কোম্পানির স্থানীয় ব্যবস্থাপকদের উদ্ভাবিত এই কৌশল এত জনপ্রিয়তা লাভ করে যে এখন আইজি গ্রাহকদের কাছ থেকে বিপুল সারা পাচ্ছে। ধন্যবাদ জানিয়ে বা আরও সুরক্ষা প্যাকেজ পাওয়ার অনুরোধ জানিয়ে অজস্র ইমেইল আসছে তাদের ঠিকানায়।

আইজির আইডিয়া নিয়ে অনেক বাণিজ্যিক ব্যাংকও একই পদক্ষেপ নিয়েছে। করোনা ভীতিতে এসব বাণিজ্যিক ব্যাংকের কার্যালয় বন্ধ থাকলেও তাদের কর্মীরা এখন ঘরে বসে অনলাইনে দাপ্তরিক কাজ করছেন। প্রাথমিকভাবে এসব কর্মীদের সুরক্ষার জন্যেই বিশেষ সুরক্ষা প্যাকেজ দেওয়া শুরু করা হলেও তা এখন গ্রাহকেরাও পাচ্ছেন। 

সিঙ্গাপুরে এমন উদ্যোগকে সঠিক সময়ে নেওয়া যথার্থ বাজার কৌশল বলে প্রশংসা করেছেন জোয়েল ওয়ার্নার। তিনি হংকংয়ে একটি বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি পরিচালনা করেন। স্থানীয় সুপার মার্কেটে সরবরাহ সংকটের কারণে তিনি গত ১০ ফেব্রুয়ারি অ্যামাজনের অনলাইন বিপণী থেকে ২১৬ রোল টয়লেট পেপার কিনেছেন। এর অর্ধেক তিনি নিজের জন্য রাখছেন, বাকি অর্ধেক ঘনিষ্ঠ গ্রাহক এবং বন্ধুদের উপহার দেবেন। 

এই ব্যাপারে তিনি বলেন, এক বোতল দামি ওয়াইনের চাইতে এখন টয়লেট পেপার উপহার পেয়েই মানুষ বেশি আনন্দিত হচ্ছেন। 
 
 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

সিঙ্গাপুর / হংকং / করোনা ভাইরাস / কোভিড-১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বাংলাদেশের এইচএসসি শিক্ষার্থীদের মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net