Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বকশিস কম পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া সেই কর্মচারী আটক

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
11 November, 2021, 12:00 pm
Last modified: 11 November, 2021, 12:02 pm

Related News

  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের

বকশিস কম পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া সেই কর্মচারী আটক

বৃহস্পতিবার ভোরে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।
বগুড়া প্রতিনিধি
11 November, 2021, 12:00 pm
Last modified: 11 November, 2021, 12:02 pm

৫০ টাকা বকশিস কম পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় তরুণের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান ধলুকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব। 

ধলু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অস্থায়ী কর্মচারী।

বৃহস্পতিবার ভোরে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।

এ বিষয়ে আজ ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহন হন ১৮ বছর বয়সী তরুণ বিকাশ চন্দ্র কর্মকার। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে (নিচ তলা) চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাস্ক দিয়ে স্ট্রেচারে করে সার্জারি বিভাগে (তৃতীয় তলা) নেন হাসপাতালের কর্মচারী আসাদুজ্জামান ধলু। তৃতীয় তলায় গিয়ে বিকাশের বাবা বিশু চন্দ্র কর্মকারের কাছে বকশিস হিসেবে ২০০ টাকা দাবি করেন ধলু। ওই সময় বিশু কর্মচারী ধলুকে ১৫০ টাকা দেন। কিন্তু ৫০ টাকা কম পেয়ে ধলু ক্ষিপ্ত হয়ে মুমূর্ষু রোগী বিকাশের অক্সিজেন মাস্ক খুলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে সঙ্গে সঙ্গে মারা যান বিকাশ। পরে বিকাশের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ধলু। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শজিমেক হাসপাতালে এই ঘটনা ঘটে।

বিকাশ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় সাঘাটা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন বিকাশ। চিকিৎসার জন্য তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়েছিল।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, "ধলু হাসপাতালের নিয়মিত কোন কর্মচারী নয়। হাসপাতালের কাজে মাঝে মাঝে দৈনিক মজুরির ভিত্তিতে কিছু লোক নেওয়া হয়। ধলুকে নেওয়া হয়েছিল করোনা টিকার বুথে কাজ করার জন্য।"
 
Related Topics

টপ নিউজ

বগুড়া / অক্সিজেন সংকটে রোগীর মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net