Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
পুনরাবৃত্তি নাকি প্রতিশোধ?

খেলা

টিবিএস রিপোর্ট
10 November, 2021, 04:45 pm
Last modified: 10 November, 2021, 04:46 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

পুনরাবৃত্তি নাকি প্রতিশোধ?

ফাইনাল ওঠার লড়াইয়ে মাঠে নামার আগে শেষ দুই সাক্ষাতের সুখস্মৃতি ইংল্যান্ডের তো আছেই, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যানও তাদের সাহস যোগাচ্ছে। এই ফরম্যাটে কিউইদেরে বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১২টিতে জিতেছে তারা।
টিবিএস রিপোর্ট
10 November, 2021, 04:45 pm
Last modified: 10 November, 2021, 04:46 pm

বিশ্ব মঞ্চে সর্বশেষ দুই সাক্ষাতের কথা নিশ্চয়ই মনে করছে না নিউজিল্যান্ড। দুইবারই যে বিষাদের গল্প লেখা হয়েছিল। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচ নেই যেন নিউজিল্যান্ডের হার। সর্বশেষ দুই সাক্ষাত সেটাই বলে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল; দুইবারই ইংলিশরা বিজয় কেতন ওড়ায়। এবারও কি একই গল্প লেখা হবে নাকি কিউইরা নেবে মধুর প্রতিশোধ?

সেটা জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে আজ আবু ধাবিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। 

ফাইনাল ওঠার লড়াইয়ে মাঠে নামার আগে শেষ দুই সাক্ষাতের সুখস্মৃতি ইংল্যান্ডের তো আছেই, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যানও তাদের সাহস যোগাচ্ছে। এই ফরম্যাটে কিউইদেরে বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১২টিতে জিতেছে তারা। ৭টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত ও আরেকটি ম্যাচ টাই হয়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানেও নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে ইংল্যান্ড। মারকাটারি এই ফরম্যাটের সবচেয়ে বড় আসরে এখন পর্যন্ত ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ইংল্যান্ডের জয় ৩টিতে এবং নিউজিল্যান্ড জেতে ২টি ম্যাচে। 

যদিও এসবে নজর দিচ্ছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফাইনালেই দৃষ্টি তার। উইলিয়ামসনের ভাষায়, 'তাদের বিপক্ষে বেশ কয়েকবার দারুণ কিছু ম্যাচ খেলেছি। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে উন্নতি চোখে পড়ার মতো, টি-টোয়েন্টিতেও অনেক অভিজ্ঞ। জানি চ্যালেঞ্জটা কেমন। দূরে থেকে দেখে মনে হচ্ছে, আমাদের মতো তারাও প্রতি ম্যাচ ধরে এগোচ্ছে, উন্নতি করতে চাচ্ছে।'

'তাদের ম্যাচ জেতানো অনেক খেলোয়াড় আছে। ব্যাটিং লাইনআপ লম্বা। তবে দিন শেষে দল হিসেবে কেমন করবেন, সেটাই ব্যাপার। ইংল্যান্ড দলে চোটের আঘাতটা নিশ্চিতভাবেই বাজে। তবে এরপরও তারা খুবই শক্তিশালী দল, নিজেদের সেরা পরিকল্পনা নিয়েই নামতে হবে আমাদের। দুই দলই এ ম্যাচের অপেক্ষা করছে। অনেক দিন পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে, এতে সম্পৃক্ত থাকাটা রোমাঞ্চকর। সেমিফাইনালে এসেছি, আশা করি আরেকটা ম্যাচ খেলতে পারব।' যোগ করেন উইলিয়ামসন।

আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানও। ফাইনালে উঠলে সেটা দারুণ অর্জন হবে জানিয়ে তিনি বলেন, '২০১৫ সালের পর ৫০ ওভারের ক্রিকেটে আমরা যা অর্জন করেছি, সেসবেই প্রতিফলিত হয়েছে সেটা। শেষ গ্রীষ্মেও পাকিস্তানের বিপক্ষে আমাদের ১৫ জন খেলোয়াড় বদলাতে হয়েছিল, কিন্তু ৩-০ ব্যবধানে জিতেছি। এবারও এমন পরিস্থিতিতে ফাইনালে যেতে পারলে সেটা দারুণ একটা অর্জনই হবে।'

এবারের বিশ্বকাপে দুই দলই দারুণ ছন্দে আছে। সুপার লিগে প্রথম চারটি ম্যাচে টানা জেতে ইংল্যান্ড। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও অসাধারণ ক্রিকেট উপহার দেয় তারা। তবে নিউজিল্যান্ডের শুরুটা হয় হতাশায়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে যায় তারা। এরপর টানা চার ম্যাচ সেমি-ফাইনালে ওঠে কিউইরা। 

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড ক্রিকেট দল / নিউজিল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net