Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আমার শরীরে ‘অনাকাঙ্ক্ষিত অতিথি’ ক্যানসার : ইরফান খান

বিনোদন

টিবিএস ডেস্ক
12 February, 2020, 05:15 pm
Last modified: 12 February, 2020, 06:44 pm

Related News

  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

আমার শরীরে ‘অনাকাঙ্ক্ষিত অতিথি’ ক্যানসার : ইরফান খান

২০১৮ সালের মার্চ থেকে লন্ডনে নিউরোএন্ডোক্রিন টিউমারের চিকিৎসা চলছে ভারতের এই আন্তর্জাতিক অভিনেতার। অসুস্থতা নিয়েই শেষ করেছেন কমেডি চলচ্চিত্র ‘এংরেজি মিডিয়াম’-এর কাজ।
টিবিএস ডেস্ক
12 February, 2020, 05:15 pm
Last modified: 12 February, 2020, 06:44 pm

মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়ছেন ভারতের আন্তর্জাতিক অভিনেতা ইরফান খান। অসুস্থ শরীর নিয়েই শেষ করেছেন কমেডি চলচ্চিত্র ‘এংরেজি মিডিয়াম’-এর কাজ। ২০ মার্চ মুক্তি পাবে এটি। এর প্রচারণার অংশ হিসেবে একটি অডিও বার্তা প্রকাশ করেছেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।

হিন্দি সেই বার্তায় ইরফান হেঁয়ালি করে বলেছেন, “প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সঙ্গে আছি, আবার আপনাদের সঙ্গে নাই-ও। ‘এংরেজি মিডিয়াম’ আমার জন্য খুবই বিশেষ কিছু। যে রকম প্যাশন নিয়ে এই চলচ্চিত্রে কাজ করেছি, সে রকমভাবেই এটির প্রচারণায় অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু আমার শরীরে কিছু ‘অনাকাঙ্ক্ষিত অতিথি’ বাসা বেঁধেছে, তারা আমাকে ব্যস্ত রাখছে। এদের কর্মকাণ্ডের খবর আপনাদের আমি সময়ে সময়ে জানাব।” খবর হিন্দুস্থান টাইমসের।

বাংলাদেশে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এ অভিনয় করা ইরফান আরও বলেন, “লোকে বলে, ‘জীবন যদি তোমাকে লেবু দেয়, তুমি সেটিকে লেবুর শরবত বানিয়ে ফেলো।' কথাটা শুনতে ভালোই লাগে; কিন্তু জীবন যখন আপনাকে সত্যি লেবু দেয়, সেটিকে লেবু করে রাখা আসলেই কঠিন হয়ে পড়ে।”

ইরফানের বার্তা

ইরফানের অডিও বার্তাটিতে ‘এংরেজি মিডিয়াম’-এর স্থিরচিত্র ব্যবহার করে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। সেখানে সহ-অভিনয়শিল্পী কারিনা কাপুর খান, ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন ও রণবীর সুরির পাশাপাশি সেটে চলচ্চিত্রটির কলাকুশলীদের সঙ্গেও এই তারকা অভিনেতার কথাবার্তা বলার স্থিরচিত্র জুড়ে দেওয়া হয়েছে।

ইরফান আরও বলেন, “ইতিবাচক মনোভাব ধরে রাখা ছাড়া একজন মানুষের কাছে কোনো বিকল্প নেই। এ রকম পরিস্থিতিতে আপনি লেবুর শরবত বানাতে পারবেন কি না, সেটি সম্পূর্ণই আপনার ওপর নির্ভর করছে। সেই একই রকম ইতিবাচক মানসিকতা নিয়েই চলচ্চিত্রটি বানিয়েছি আমরা। আশা করছি এটি আপনাদের হাসাতে পারবে, আবার একই পরিমাণ কাঁদাতেও পারবে।”

‘ট্রেইলারটি উপভোগ করুন, চলচ্চিত্রটি উপভোগ করুন এবং অপেক্ষা করুন আমার জন্য’ বলে বার্তায় ইতি টেনেছেন তিনি।

এংরেজি মিডিয়াম চলচ্চিত্রের সেটে কলা-কুশলীদের মধ্যমণি ইরফান খান

২০১৮ সালের মার্চ থেকে লন্ডনে নিউরোএন্ডোক্রিন টিউমারের চিকিৎসা চলছে ইরফানের। এর ফাঁকেই সেই শহরে শুটিং হয়েছে চলচ্চিত্রটির। শুটিং শেষে সার্জারিও করিয়েছেন তিনি। অসুখ নিয়ে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ইরফান সবসময়ই মুখ বন্ধ রাখতে পছন্দ করেন। তাই দীর্ঘদিন পর হলিউড ও বলিউডের এই দাপুটে অভিনেতার কাছ থেকে বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

Related Topics

টপ নিউজ

ইরফান খান / চলচ্চিত্র / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net