Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
১৭ ফাইল গায়েবের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ কর্মচারী সিআইডি হেফাজতে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2021, 02:00 pm
Last modified: 31 October, 2021, 05:22 pm

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ওষুধের কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খোঁজার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতের ১০ ‘রোগ’ চিহ্নিত করেছে সরকার, কিন্তু প্রতিকার কী?

১৭ ফাইল গায়েবের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ কর্মচারী সিআইডি হেফাজতে 

হারিয়ে যাওয়া ফাইলগুলোর বেশিরভাগই ছিল মন্ত্রণালয়ের বিভিন্ন ক্রয়ের বিবরণ সম্বলিত।
টিবিএস রিপোর্ট
31 October, 2021, 02:00 pm
Last modified: 31 October, 2021, 05:22 pm

১৭টি গুরুত্বপূর্ণ ফাইল উধাওয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছয়জন অফিস সহকারীকে হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  

সিআইডির একটি দল আজ সচিবালয় পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই কর্মচারীদের হেফাজতে নেয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদাৎ হোসাইন। 

উল্লেখ্য, স্পর্শকাতর তথ্য সম্বলিত অন্তত ১৭টি ফাইল মন্ত্রণালয় থেকে রহস্যজনকভাবে হারিয়ে গেছে।  

ফাইলগুলোর বেশিরভাগই ছিল মন্ত্রণালয়ের বিভিন্ন ক্রয়ের বিবরণ সম্বলিত- সচিবালয়ের মেডিকেল শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের অফিসে সংরক্ষণ করা ছিল এগুলো।

হারিয়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে রয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজের জন্য কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ট্রেনিং স্কুলের জন্য গাড়ি বরাদ্দ এবং ক্রয় সংক্রান্ত নথি, সার্ভিক্যাল ও স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের তথ্য, স্বাস্থ্য অধিদপ্তরের ক্রয় নথি এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রকল্প ফাইল প্রভৃতি।  

গতকাল শনিবার ঘটনাটি সবার নজরে আসে। এর দুই দিন আগে এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। 
 
Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য মন্ত্রণালয় / ফাইল গায়েব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ওষুধের কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খোঁজার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতের ১০ ‘রোগ’ চিহ্নিত করেছে সরকার, কিন্তু প্রতিকার কী?

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net