Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
তেল, গ্যাস, কয়লার পর এবার সৌর মডিউলের বাজারেও দর বৃদ্ধির আগুন ছড়াচ্ছে

অর্থনীতি

টিবিএস ডেস্ক 
24 October, 2021, 09:20 pm
Last modified: 24 October, 2021, 09:34 pm

Related News

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

তেল, গ্যাস, কয়লার পর এবার সৌর মডিউলের বাজারেও দর বৃদ্ধির আগুন ছড়াচ্ছে

চীনে ব্যাপক বিদ্যুৎ সংকটই সৌরখাতে চড়া দরের প্রধান কারণ। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এ সংকটে ব্যাহত হয়েছে কারখানা কার্যক্রম। চাহিদা অনুযায়ী সোলার মডিউল উৎপাদন সম্ভব হচ্ছে না।
টিবিএস ডেস্ক 
24 October, 2021, 09:20 pm
Last modified: 24 October, 2021, 09:34 pm
ছবি: লাইভমিন্ট

উন্নত দেশে টিকাদানের কল্যাণে মহামারির তীব্রতা কমে এসেছে, অধিকাংশ দেশেই লক্ষ্য করা যাচ্ছে সংক্রমণ পরিস্থিতির উন্নতি। ফলে ভ্রমণ ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশে উন্নতি হয়েছে, বেড়েছে পণ্যভোগের চাহিদা। কিন্তু, সরবরাহ স্বল্পতার কারণে একইসঙ্গে দেখা দিয়েছে তেল, গ্যাস ও কয়লার মতো প্রধান প্রধান প্রচলিত জ্বালানির সংকট। যা এবার নবায়নযোগ্য ও দূষণমুক্ত শক্তি উৎপাদনের গুরুত্বপূর্ণ পণ্য- সৌরকোষ উৎপাদনেও প্রভাব ফেলছে। 

আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে সোলার মডিউলের দাম। প্রতিবেশী ভারতে বর্তমান মূল্যে মডিউল কিনে প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে ২৮ সেন্টে উন্নীত হয়েছে। ২০১৯ সালের পর ভারতে সৌরবিদ্যুৎ উৎপাদনের এটাই সর্বোচ্চ খরচ।

চীনে ব্যাপক বিদ্যুৎ সংকটই সৌরখাতে চড়া দরের প্রধান কারণ। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এ সংকটে ব্যাহত হয়েছে কারখানা কার্যক্রম। চাহিদা পূরণে দরকারি সোলার মডিউল উৎপাদন সম্ভব হচ্ছে না।

অথচ বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ৬০ ভাগ খরচই হয় মডিউল কিনতে। এধরনের চড়া দাম তাই অন্তর্বর্তী আয় অর্জনের হার কমিয়ে, বিমুখ করবে নতুন বিনিয়োগকারীদের। 

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি ভারতে মহামারির আগেই বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের বেশকিছু বড় প্রকল্প শুরু হয়। এরমধ্যেই, পুঁজি লগ্নীকারী কোম্পানিগুলো নির্দিষ্ট দরে সরকারি কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে। তাছাড়া, বাড়তি দাম কমে আসার অপেক্ষায় হাত গুটিয়ে অপেক্ষা করারও উপায় নেই। ভারতের কঠোর কমিশনিং বিধিমালার কারণে, নির্দিষ্ট সময়ে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে পৌঁছাতে না পারলে জরিমানা দিতে হবে।  

সংকট সবদিকেই। সময়মতো সরবরাহ পাওয়াটাই বড় সমস্যা। সোলার প্যানেল উৎপাদক কোম্পানিগুলো ভারতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের অর্ডার করা ৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বিপুল পরিমাণ সোলার প্যানেল ডেলিভারি আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। 

সৌরবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদক চীনের একটি বড় প্রতিষ্ঠান- ট্রিনা সোলার লিমিটেডসহ অন্যান্য কোম্পানি ইতোমধ্যেই আনুষ্ঠানিক নোটিশ দিয়ে তাদের ভারতীয় গ্রাহকদের নির্ধারিত সময়ে সরবরাহে করতে না পারার কথা জানিয়েছে।  

এনিয়ে প্রকল্প সংশ্লিষ্ট ভারতীয় কোম্পানিগুলোর একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে স্থানীয় অর্থনৈতিক গণমাধ্যম লাইভমিন্টকে জানান, "সোলার মডিউলের বাড়তি দাম নিঃসন্দেহে প্রকল্পের আর্থিক দিকে চাপ সৃষ্টি করবে। শুধু সরবরাহ ব্যাহত হয়েছে তা নয়, বরং পরবর্তীতে কেমন দামে কিনতে হবে- সেটাও আমাদের জানা নেই।"

আন্তর্জাতিক বাণিজ্যে জাহাজে পণ্য পরিবহন শিল্পের সংকট বাড়তি দামের চাপ আরও বাড়াচ্ছে। স্বাভাবিক পরিবহন ব্যাহত হওয়ায় বেড়েই চলেছে জাহাজ ভাড়া ও কন্টেইনার স্বল্পতার মতো আমদানি খরচ। 

এদিকে স্থানীয় পর্যায়ে উৎপাদনকে উৎসাহিত করতে, আমদানিকৃত সৌর কোষ, মডিউল ও ইনভার্টারের ওপর আগামী বছরের পহেলা এপ্রিল থেকে বাড়তি শুল্ক কার্যকর করতে ভারত সরকার। ফলে আমদানির খরচ বহুগুণে বাড়বে। 

ভারতে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিদেশি কোম্পানিগুলোও বিনিয়োগ করেছে। স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে প্রকল্প বাস্তবায়নে যাচ্ছে তারা। এমনই একটি কোম্পানি ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন ফরটুম ওওয়াইজে। 

প্রতিষ্ঠানটির ভারতীয় ব্যবসায়িক শাখা- ফরটুম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট সঞ্জয় আগরওয়াল বলেন, "এখনই সজাগ হওয়ার সময়। ট্যারিফ আরোপকালে নীতিনির্ধারকরা জরুরি সংকট দেখা দেওয়ার ব্যাপারে ভাবেননি। সরকার এই মুহূর্তে উদ্যোগী না হলে, বিনিয়োগের উদ্যোগগুলো ব্যাহত হবে। তখন আর কিছুই করার থাকবে না। সৌর খাত এখনও বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু, বাস্তবতা মেনে পদক্ষেপ না নিলে, মন্দা আসতেও সময় লাগবে না।"

তাছাড়া, বিদ্যুৎ উৎপাদনে উদীয়মান অর্থনীতি ভারতের কয়লা নির্ভরতা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। চাহিদা মেটাতে সম্প্রতি কয়লা আমদানিও বাড়িয়েছে দেশটি। কিন্তু, সেপ্টেম্বর ও চলতি অক্টোবরে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত কয়লার দাম বেড়ে টনপ্রতি ২০০ ডলারে পৌঁছেছে, মার্চ মাসে যা ছিল মাত্র ৬০ ডলার। ফলে কয়লা নির্ভর ভারতীয় তাপ-বিদ্যুৎকেন্দ্রগুলোয় শক্তি উৎপাদন কমেছে।  

এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ নবায়নযোগ্য শক্তি উৎপাদক হওয়ার পরও, দেশটির স্থানীয় কোম্পানিগুলোর সৌরকোষ উৎপাদন সক্ষমতা মাত্র ৩ গিগাওয়াট। সৌর মডিউল উৎপাদন ক্ষমতা খানিকটা বেশি, ১৫ গিগাওয়াট।

চাহিদা মেটাতে আমদানিই ভরসা। গত ২০২০-২১ অর্থবছরে চীন থেকে প্রায় ৫৭ কোটি ১৬ লাখ ডলারের সৌরকোষ ও মডিউল আমদানি করে ভারত। যা আগের অর্থবছরে ছিল ১৬৮ কোটি ডলার। 


  • সূত্র; লাইভমিন্ট 

 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

সোলার প্যানেল / সোলার মডিউল / ভারত / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net