Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
২০০ বছর পর ফের জেগে উঠল মরা তিস্তা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2021, 09:35 pm
Last modified: 14 October, 2021, 09:37 pm

Related News

  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী
  • তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ১১০ কিমি ড্রেজিংয়ের সুপারিশ পানি উন্নয়ন বোর্ডের: প্রধানমন্ত্রী
  • তিস্তা ফিরল রাজনীতির মাঠে: মহাপরিকল্পনা বাস্তবায়নে কতদূর এগোবে বিএনপি?
  • এক দশক পুরনো তিস্তা প্রকল্প ফের চালুর জন্য ৫৫০ মিলিয়ন ডলার চীনা ঋণের অপেক্ষায় সরকার
  • তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত

২০০ বছর পর ফের জেগে উঠল মরা তিস্তা 

রেনেল মানচিত্রে একে তিস্তা নামেই উল্লেখ করা হয়েছে। ১৭৮৭ সালের ভূমিকম্প ও ভয়াবহ বন্যার কারণে গতিপথ বদলে যায় তিস্তার। মূল তিস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় মরা তিস্তা।
টিবিএস রিপোর্ট
14 October, 2021, 09:35 pm
Last modified: 14 October, 2021, 09:37 pm
দুইশো বছর পর প্রাণ ফিরে পেয়েছে মরা তিস্তা | ছবি: টিবিএস

দুইশো বছর পর প্রাণ ফিরে পেল মরা তিস্তা নদী। পুনঃখননের পর নদীটি যুক্ত হয়েছে চিকলী ও যমুনেশ্বরী নদীর মূল ধারার সঙ্গে। 

ফলে আশপাশের জীববৈচিত্র্য, পরিবেশ, কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার মরা তিস্তা।

রংপুরের তারাগঞ্জ, বদরগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে মিঠাপুকুর উপজেলার শেষভাগে করতোয়ার সঙ্গে মিলিত হয় এই নদী। রেনেল মানচিত্রে একে তিস্তা নামেই উল্লেখ করা হয়েছে। ১৭৮৭ সালের ভূমিকম্প ও ভয়াবহ বন্যার কারণে গতিপথ বদলে যায় তিস্তার। মূল তিস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় মরা তিস্তা।

রংপুর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সিনিয়র উপসহকারী প্রকৌশলী ফজলুল হক জানান, ১৭৮৭ সালে ভমিকম্পের কারণে এ শাখা নদীটি বিলুপ্ত হতে শুরু করে। চলতি বছরের ফেব্রয়ারি থেকে জুন পর্যন্ত ইআইআরপি প্রকল্পের মাধ্যমে বদরগঞ্জের হারিয়ে যাওয়া মরা তিস্তা নদীর প্রবাহ এলাকা ১৩ দশমিক ৫০ কিলোমিটার শনাক্ত করে নদী খনন করা হয়। 

উৎসমুখ চিকলী নদীর সঙ্গে সংযুক্ত করে বদরগঞ্জ উপজেলা পরিষদ, কুমারপাড়া, শংকরপুর, ঝাড়পাড়া, সরকারপাড়া, কালুপাড়া  সর্দারপাড়া, বানিয়াপাড়া ও বৈরামপুর অতিক্রম করে কুতুবপুর ,কাঁচাবাড়ীর পূর্বদিকে কুঠিপাড়া ঘাটের কাছে যমুনেশ্বরী নদীর সঙ্গে মিলিয়ে দেওয়া হয় নদীটিকে।এতেই প্রাণ ফিরে পায় মরা তিস্তা নদী। পাড় সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে নদীর পাড়ে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে।

এককালের মরা নদীতে এখন জল থইথই করে | ছবি: টিবিএস

রংপুর রিভারাইন পিপল-এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ বলেন, মরা তিস্তা খননের ফলে এ অঞ্চলের জীববৈচিত্র্যসহ কৃষিতে আমূল পরিবর্তন আসবে। 

রংপুর বিএমডিএ প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান খান বলেন, নদীটি পুনঃখননের ফলে ফিরে পেয়েছে তার হারানো যৌবন। কৃষিতে প্রায় ২০-২৫ গ্রামের ৫-৬ হাজার হেক্টর জমিতে করা হবে চাষাবাদ।

যমুনেশ্বরী নদীতীরবর্তী এলাকা থেকে ফসল বোঝাই করে চাষিদের নৌকাও চলতে দেখা গেছে সদ্য উদ্ধার হওয়া এ নদীতে। জলের আধার, আমিষের উৎস, পরিবেশের ভারসাম্য রক্ষাকারী হিসেবে এ নদী অবদান রাখবে, বলছেন সচেতনরা।

নদী বিশেষজ্ঞরা জানান, ১৭৭৬ সালের রেনেল মানচিত্রে প্রদর্শিত তিস্তার একটি শাখা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ থেকে প্রবাহিত হয়ে বর্তমান নীলফামারী জেলার ডোমার উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। 

নদীটির তিস্তা নামটি বিলুপ্ত হয়ে এলাকাভিত্তিক দেওনাই, চাড়ালকাটা ও যমুনেশ্বরী নামে পরিচিতি পায়। সময়ের পরিবর্তনে অনেকে নদীর মালিক হয়ে যায়। এ নদীটি একসময় মানুষের বসতভিটা, পুকুর, ধানী জমি, গোচারণভূমিতে পরিণত হয়।

নদী না থাকায় অনেক মৎস্যজীবী পেশা হারিয়েছে। দীর্ঘ ২০০ পর নদীটি প্রাণ ফিরে পাওয়ায় খুশি মৎস্যজীবী ও চাষিরা। বসতভিটা, গোচারণভূমি,ধানী জমিতে পরিণত হওয়া মরা তিস্তার বুকে এখন হাঁসের খেলা, শিশুদের দাপাদাপি ও মাছ শিকারের দেখা মেলে। নদীর পাড়ে নিয়মিত বসছে বিভিন্ন পাখিদের মেলা। খরা মোকাবেলায় জলের বিশাল আধারে পরিণত হওয়া এ নদী সেচ সুবিধা নিশ্চিত করে জলাবদ্ধতা নিরসনেও বড় ভূমিকা রাখছে।

Related Topics

টপ নিউজ

তিস্তা / মরা তিস্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী
  • তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ১১০ কিমি ড্রেজিংয়ের সুপারিশ পানি উন্নয়ন বোর্ডের: প্রধানমন্ত্রী
  • তিস্তা ফিরল রাজনীতির মাঠে: মহাপরিকল্পনা বাস্তবায়নে কতদূর এগোবে বিএনপি?
  • এক দশক পুরনো তিস্তা প্রকল্প ফের চালুর জন্য ৫৫০ মিলিয়ন ডলার চীনা ঋণের অপেক্ষায় সরকার
  • তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net