Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
২১ শতকের নারী শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশিবার প্রচারিত হয়েছে পিঙ্কের গান

বিনোদন

টিবিএস ডেস্ক
12 October, 2021, 02:55 pm
Last modified: 12 October, 2021, 03:25 pm

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • 'ভাগ্য ভালো যে বেঁচে আছি' সুস্থ হয়ে জানালেন ম্যাডোনা
  • গায়কদের শেখাচ্ছেন বিটিএসের জাং কুক!   
  • সেই যে আমার জ্যাজ, পপ আর রক অ্যান্ড রোলের দিনগুলো 

২১ শতকের নারী শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশিবার প্রচারিত হয়েছে পিঙ্কের গান

পরিসংখ্যান অনুযায়ী, অ্যাডেল, বিয়ন্স, রিয়ানা, লেডি গাগা এবং কেটি পেরির চেয়ে পিঙ্কের গান বাজানো হয়েছে বেশি। চার্টে দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাডোনা।
টিবিএস ডেস্ক
12 October, 2021, 02:55 pm
Last modified: 12 October, 2021, 03:25 pm
পিঙ্ক। ছবি: সংগৃহীত

পপ-রক ঘরানার শিল্পী হিসেবে আমেরিকাতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে পিঙ্কের। জনপ্রিয়তার পাশাপাশি তার ঝুলিতে এবার যুক্ত হলো আরও একটি অর্জন।

যুক্তরাজ্যে একবিংশ শতাব্দীর নারী সঙ্গীতশিল্পীদের মধ্যে সবচেয়ে বেশিবার প্রচারিত হয়েছে পিঙ্কের গান। মিউজিক লাইসেন্সিং কোম্পানি পিপিএল- এর তৈরি একটি চার্টে শীর্ষস্থানে রয়েছেন তিনি।

যুক্তরাজ্যের রেডিও স্টেশন এবং টেলিভিশন চ্যানেলগুলোতে ব্যবহার এবং এয়ারপ্লে ডেটা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি এই চার্ট।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, অ্যাডেল, বিয়ন্স, রিয়ানা, লেডি গাগা এবং কেটি পেরির চেয়ে পিঙ্কের গান বাজানো হয়েছে বেশি।

'পিঙ্ক' নামধারী ৪২ বছর বয়সী অ্যালেসিয়া মুর, ২০০০ সাল থেকে ক্রমাগত রেডিও-হিট গান তৈরি করে চলেছেন।

সে বছর, আর-অ্যান্ড-বি ধাঁচের গান নিয়ে মুক্তি পায় পিঙ্কের প্রথম অ্যালবাম 'ক্যান্ট টেক মি হোম।' মুক্তির পরপরই ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই অ্যালবাম। এছাড়া, অ্যালবামের প্রথম গান, 'দেয়ার ইউ গো' এর মাধ্যমে বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষ দশে জায়গা করে নেন এই সঙ্গীতশিল্পী।

ক্যারিয়ারের শুরু আর-অ্যান্ড-বি এর মাধ্যমে করলেও, দ্বিতীয় অ্যালবামে রক ঘরানার গান নিয়ে হাজির হন তিনি। পরবর্তীতে পপ ধাঁচের বেশ কিছু জনপ্রিয় অ্যালবামও প্রকাশ করেছেন পিঙ্ক।

কনসার্টে পিঙ্ক। ছবি: সংগৃহীত

'জাস্ট গিভ মি আ রিজন'; 'ট্রাই'; 'হোয়াট অ্যাবাউট আস'; 'সোবার' এবং 'ওয়াক মি হোম'এর মতো হিট গানগুলো মুক্তির অনেকদিন পরেও রেডিও স্টেশন প্লেলিস্টে শীর্ষস্থান দখল করে ছিল।

এ চার্টে দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাডোনা। চার দশকের ক্যারিয়ারে 'ট্রু ব্লু'; 'রে অব লাইট' এবং 'মিউজিক' সহ বেশ কিছু হিট অ্যালবাম মুক্তি পেয়েছে তার।

ম্যাডোনার পর তৃতীয় স্থানে আছেন কেটি পেরি। ২০১০ সালে মুক্তি পাওয়া এই সঙ্গীতশিল্পীর তৃতীয় অ্যালবাম 'টিনেজ ড্রিম' সেই দশকের অন্যতম জনপ্রিয় অ্যালবাম হিসেবে বিবেচিত হয়।

তার পরই তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন রিয়ানা এবং লেডি গাগা।

এছাড়া, চার্টে ষষ্ঠ স্থানে রয়েছেন অ্যাডেল। ২০১১ সালে মুক্তি পাওয়া অ্যাডেলের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম '২১' সর্বকালের অন্যতম সফল রিলিজ হিসেবে বিবেচিত হয়। পাঁচ মিলিয়নেরও বেশি কপি বিক্রির পাশাপাশি অ্যালবাম অব দ্য ইয়ার হিসেবে গ্র্যামি এবং ব্রিটস পুরষ্কার জিতে নেয় এই অ্যালবাম।

১৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে অ্যাডেলের নতুন গান 'ইজি অন মি।'  

বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত শিল্পীদের একজন হলেও আজ পর্যন্ত মাত্র তিনটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন অ্যাডেল। অন্যদিকে, পিঙ্কের প্রকাশিত অ্যালবাম রয়েছে আটটি।

আগামী ১৬ অক্টোবর চতুর্থ বারের মতো ন্যাশনাল অ্যালবাম ডে- উদযাপন উপলক্ষে এই চার্ট প্রকাশ করেছে পিপিএল।

কনসার্টে ম্যাডোনা। ছবি: সংগৃহীত

চার্টের প্রথম ১০ জন শিল্পী

১. পিঙ্ক
২. ম্যাডোনা
৩. কেটি পেরি
৪. রিয়ানা
৫. লেডি গাগা
৬. অ্যাডেল
৭. বিয়ন্স
৮. কাইলি মিনোগ
৯. লিটল মিক্স
১০. হুইটনি হিউস্টন।


  • সূত্র: বিবিসি 

 

Related Topics

টপ নিউজ

পিঙ্ক / পপ মিউজিক / মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • 'ভাগ্য ভালো যে বেঁচে আছি' সুস্থ হয়ে জানালেন ম্যাডোনা
  • গায়কদের শেখাচ্ছেন বিটিএসের জাং কুক!   
  • সেই যে আমার জ্যাজ, পপ আর রক অ্যান্ড রোলের দিনগুলো 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net