Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ভেড়ার ডাকে অতিষ্ঠ হয়ে বাড়ি বদলানোর ঘটনাকে অস্বীকার করলেন রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
17 September, 2021, 03:15 pm
Last modified: 17 September, 2021, 03:20 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

ভেড়ার ডাকে অতিষ্ঠ হয়ে বাড়ি বদলানোর ঘটনাকে অস্বীকার করলেন রোনালদো

খবর রয়েছে, স্থানীয় ভেড়ার পালের অত্যাচারে, এক সপ্তাহেরও কম সময়ের মাঝে পরিবারসহ আবাসস্থল বদলাতে বাধ্য হয়েছেন ৩৬ বছর বয়সী এই ফুটবল তারকা।
টিবিএস ডেস্ক
17 September, 2021, 03:15 pm
Last modified: 17 September, 2021, 03:20 pm

রাতবিরাতে ভেড়ার পালের শোরগোলে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার খবরকে সম্প্রতি অস্বীকার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়, এ মাসের শুরুতে ইংল্যান্ডে ফিরে আসার পর চেশায়ারে সাত বেডের একটি বাড়িতে ওঠেন তিনি।

তবে স্থানীয় ভেড়ার পালের অত্যাচারে, এক সপ্তাহেরও কম সময়ের মাঝে পরিবারসহ আবাসস্থল বদলাতে বাধ্য হয়েছেন ৩৬ বছর বয়সী এই ফুটবল তারকা। এবার তিনি উঠেছেন সাবেক ইউনাইটেড স্ট্রাইকার অ্যান্ডি কোলের একটি বাড়িতে।

একটি সূত্র দ্য সান-কে বলেছে, "যদিও বাড়িটি সুন্দর; গোলাকার মাঠ ও বনভূমিতে পরিপূর্ণ। তবে জায়গাটি ভেড়ার পালের খুব কাছাকাছি এবং তারা খুব ভোরবেলায় শোরগোল শুরু করে"।

রোনালদোর প্রেস টিম অবশ্য বৃহস্পতিবার ভেড়ার শোরগোলের ঘটনাকে অস্বীকার করে মেইল প্লাসকে বলেছে, দ্য সানের গল্পটি "সম্পূর্ণ বানোয়াট"।

দ্য সান যে সূত্রের সঙ্গে কথা বলেছে সেই সূত্র তাদেরকে এটিও বলেছিল, রোনালদো যে বাড়িতে ছিলেন, সেখনে তিনি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে সমস্যায় পড়েছিলেন। আর মূলত এ কারণেই তিনি বাড়ি বদলানোর সিদ্ধান্ত নেন, যা বিশ্বজুড়ে শিরোনাম তৈরি করেছে।

সূত্রটি জানায়, "বাড়িটির সীমানাজুড়ে একটি পাবলিক ফুটপাথ ছিল এবং সামনের রাস্তাটি দিয়ে তার বাড়ির গেটের ভিতরের দৃশ্য দেখা যেত।"

"তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তিনি এবং তার পরিবার সেখান থেকে সরে গেলে এটিই সবচেয়ে ভাল হবে।"

তার প্রেস টিমের বক্তব্য সত্ত্বেও, রোনালদোর প্রাক্তন ইউনাইটেড সতীর্থ প্যাট্রিস এভরা সোশ্যাল মিডিয়ায় পর্তুগিজদের নিয়ে হাসাহাসি করেছেন।

২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে রোনালদোর সতীর্থ ছিলেন এভরা। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায়, তিনি একটি নৌকায় কিছু ভেড়া নিয়ে কোথাও যাচ্ছেন এবং রোনালদোকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি রোনালদোর নতুন বাসস্থান থেকে ভেড়ার পালকে দূরে রাখবেন।

ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন- "ভাই চিন্তা করবেন না, আমি আমার ভেড়াকে আপনার [বাড়ি] থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছি।"

এভরার পোস্টে বেশ কয়েকজন প্রাক্তন খেলোয়াড় হাসির ইমোজি পোস্ট করেছেন, যাদের মধ্যে লিভারপুলের সাবেক তারকা জেমি রেডকন্যাপ ও রবি কিইন এবং এফসি বার্সেলোনার কিংবদন্তি প্যাট্রিক ক্লুইভার্টও রয়েছেন।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য  রোনালদো ইউনাইটেড ক্লাব ছেড়েছিলেন। এর ১২ বছর পর চলতি আগস্টে ট্রান্সফারের সময়সীমা শেষ হওয়ায় তিনি আবারও ইউনাইটেডে ফিরে এসেছেন।

ইউনাইটেডে দ্বিতীয়বারের অভিষেকে, রোনালদো দু'বার গোল করেন; যা নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে পরাজিত করে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে তিনি আবারও গোল করেন, তবে তার গোল এবার সুইস দল বিএসসি ইয়ং বয়েজের হাতে ইউনাইটেডের ২-১ গোলের পরাজয়কে ঠেকাতে পারেনি।
 
সূত্র- ইনসাইডার

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net