Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
শীর্ষস্থান হারালেন সাকিব, মুস্তাফিজের উন্নতি

খেলা

টিবিএস রিপোর্ট
15 September, 2021, 03:30 pm
Last modified: 15 September, 2021, 05:04 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

শীর্ষস্থান হারালেন সাকিব, মুস্তাফিজের উন্নতি

গত সপ্তাহের আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সাকিব অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের।
টিবিএস রিপোর্ট
15 September, 2021, 03:30 pm
Last modified: 15 September, 2021, 05:04 pm

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিস্প্রভ থেকে গেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। চার ম্যাচে তার মোট রান মাত্র ৪৫, উইকেট নিয়েছেন ৪টি। এই পারফরম্যান্সের প্রভাব পড়লো আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে।

গত সপ্তাহের হালনাগাদে শীর্ষস্থানে ছিলেন সাকিব। কিন্তু কিউইদের বিপক্ষে ব্যাটে-বলে আলো ঝরাতে না পারায় বাঁহাতি এই অলরাউন্ডার দুই নম্বরে নেমে গেছেন। তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। 

গত সপ্তাহের আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সাকিব এক ধাপ নেমে গেলেও বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। বাঁহাতি এই পেসার ১০ থেকে ৮ নম্বরে উঠে এসেছেন। সাকিব আছেন নয় নম্বরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা চতুর্থ টি-টোয়েন্টিতে একেবারে নিষ্প্রভ ছিলেন সাকিব। ২৫ রান খরচায় কোনো উইকেট নিতে পারেননি, রান করেন ৮। এই ম্যাচটিই মূলত র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে দুই নম্বরে নেমে গেছেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট ২৭৫। শীর্ষে ওঠা আফগান অলরাউন্ডার নবীর রেটিং পয়েন্ট ২৮৫।

অসাধারণ বোলিংয়ে ৮ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন দুই ধাপ। তার রেটিং পয়েন্ট ৬২৬। বোলার র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিযেছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। ২৫ ধাপ এগিয়ে নাসুম ১৫তম ও ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে উঠে এসেছেন। দুই স্পিনারেরই এটা ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং।

রোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭৭৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান বোলার (বাঁহাতি রিস্ট স্পিনার) তাবরাইজ শামসি। দুই নম্বরে আছেন লঙ্কান লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা, তার রেটিং পয়েন্ট ৭৪৭। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মুস্তাফিজুর রহমান / টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net