Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রোববার থেকে ভারতের সাথে বিমান চলাচল শুরু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2021, 10:25 am
Last modified: 04 September, 2021, 04:52 pm

Related News

  • রোববার থেকে দিল্লি, কলকাতা রুটে বিমানের নতুন ফ্লাইট সূচি ঘোষণা
  • ভারতের সাথে ফ্লাইট চালু করতে সম্মত হয়েছে সিএএবি
  • শুক্রবার থেকে ফের চালু বাংলাদেশ-ভারত ফ্লাইট   
  • ৩ সেপ্টেম্বর থেকে চালু হতে পারে বাংলাদেশ-ভারত ফ্লাইট
  • এখনই চালু হচ্ছে না বাংলাদেশ-কলকাতা ফ্লাইট 

রোববার থেকে ভারতের সাথে বিমান চলাচল শুরু 

এয়ার বাবল ফ্লাইট চুক্তির আওতায় বাংলাদেশ বিমান, নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইনস ভারতের বিভিন্ন শহরে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করবে।
টিবিএস রিপোর্ট
04 September, 2021, 10:25 am
Last modified: 04 September, 2021, 04:52 pm

করোনাভাইরাস মহামারির জন্য চার মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের বিমানের ফ্লাইট চালু হচ্ছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

শুক্রবারই এয়ার বাবল চুক্তির আওতায় ভারতের সাথে বিমানের ফ্লাইট পুনরায় চালু করতে সম্মত হয় সিএএবি।

সিএএবি কর্তৃক জারি করা একটি আনুষ্ঠানিক নোটিশে বলা হয়, দুই দেশের মধ্যে নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চালু হওয়ার পূর্ব পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায়ই ফ্লাইট চলবে।

সেখানে আরও বলা হয়, বর্তমান এয়ার বাবল ফ্লাইট চুক্তির আওতায় বাংলাদেশ বিমান, নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইনস ভারতের বিভিন্ন শহরে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করবে।

তবে সিএএবির পক্ষ থেকে সপ্তাহে ১০টি করে ফ্লাইট পরিচালনার প্রস্তাব করা হয়েছিল।

ফ্লাইটগুলো তাদের মোট আসনের ৯০ শতাংশ যাত্রী নিয়ে উড্ডয়ন করবে। সেই সাথে যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং পিসিআর টেস্টের বিধান মেনে চলতে হবে; সকল যাত্রীর ক্ষেত্রেই এসব বিধান একইভাবে প্রযোজ্য হবে।  

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ১৪ এপ্রিল বাংলাদেশ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ঘোষণা করে। ১৬ দিন বন্ধ থাকার পর,  ১লা মে থেকে ভারত সহ ১২ টি দেশ ছাড়া অন্যান্য দেশের সাথে ফের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • রোববার থেকে দিল্লি, কলকাতা রুটে বিমানের নতুন ফ্লাইট সূচি ঘোষণা
  • ভারতের সাথে ফ্লাইট চালু করতে সম্মত হয়েছে সিএএবি
  • শুক্রবার থেকে ফের চালু বাংলাদেশ-ভারত ফ্লাইট   
  • ৩ সেপ্টেম্বর থেকে চালু হতে পারে বাংলাদেশ-ভারত ফ্লাইট
  • এখনই চালু হচ্ছে না বাংলাদেশ-কলকাতা ফ্লাইট 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net