Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
01 September, 2021, 01:30 pm
Last modified: 17 October, 2021, 12:46 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। কেন এই সিদ্ধান্ত, সেটার ব্যাখ্যাও দিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার।
টিবিএস রিপোর্ট
01 September, 2021, 01:30 pm
Last modified: 17 October, 2021, 12:46 am

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে ক্রিকেটের এই সংস্করণে না খেলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার। বিশ্বকাপের আগেই হাঁটুর চোট কাটিয়ে ওঠার বিশ্বাস তার। তবে চোট কাটিয়ে উঠলেই নিজেকে বিশ্বকাপ দলের জন্য উপযুক্ত মনে করছেন না তামিম। অনুশীলনের ঘাটতি ও দলের সমন্বয়ের কথা ভেবে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তামিম। একটি ভিডিও পোস্ট করে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন দেশসেরা এই ব্যাটসম্যান। ভিডিওতে তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়টি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে ইতোমধ্যে জানিয়েছেন।

গত জিম্বাবুয়ে সফরে হাঁটুর চোটের কারণে একমাত্র টেস্ট খেলেননি তামিম। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেন বাঁহাতি এই ওপেনার। চোট ও পারিবারিক কারণে টি-টোয়েন্টি সিরিজে থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিম দেশে ফিরে আসেন। অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজল্যান্ডের বিপক্ষেও এই ফরম্যাটে খেলা হচ্ছে না তার। এ ছাড়া গত বছরের মার্চের পর জাতীয় দলের হয়ে কোনো টি-টোয়েন্টিই খেলেননি তামিম। 

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে দীর্ঘদিন না খেলার কারণে কথা উঠেছিল তামিমের বিশ্বকাপ দলে থাকা নিয়ে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, ফিট থাকলে তামিমকে বিশ্বকাপের দলে নেওয়া হবে। 

যদিও তামিম নিজেই এটাকে যুক্তিযুক্ত মনে করছেন না। জানা গেছে, তাকে স্কোয়াডে নেওয়া হয়েছিল। আর এটা জানার পরই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তামিম। ভিডিও বার্তায় তামিম বলেন, 'ছোট্ট একটা ঘোষণা ছিল। কিছুক্ষণ আগে আমি বোর্ড সভাপতি ও প্রধান নির্বাচককে ফোন করে বলেছি যে আমার মনে হয় না, বিশ্বকাপ দলে আমার থাকা উচিত। বিশ্বকাপের জন্য আমি 'অ্যাভেইলঅ্যাবল' নই।'

কারণ হিসেবে তামিম বলেন, 'একটা বড় কারণ, গেম টাইম। বেশ কিছুদিন ধরে খেলছি না এই ফরম্যাটে। দ্বিতীয়ত, ইনজুরি। যদিও ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। কারণ আমি আশা করি যে বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।'

'আমার কাছে যে মেইন জিনিসটি 'ট্রিক' করেছে এই সিদ্ধান্ত নিতে, যেহেতু সবশেষ ১৫-১৬ টি-টোয়েন্টি খেলিনি এবং আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না, এটা কোনোভাবে ফেয়ার হবে তাদের প্রতি, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নেই।' যোগ করেন তামিম।

বিশ্বকাপ দলে থাকতে পারেন বলে ধারণা পেয়েছিলেন তামিম। কিন্তু যা তার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। বাংলাদেশ ওপেনার বলেন, 'সম্ভবত আমি বিশ্বকাপ দলে থাকতাম, এটা আমি জানি না। এটা আমি মনে করি, হয়তোবা থাকতাম। আমার কাছে মনে হয় না, এটা ফেয়ার হতো। এ জন্যই বোর্ড প্রধান ও প্রধান নির্বাচক, দুজনকেই আমার বার্তা জানিয়ে দিয়েছি। এই বিশ্বকাপে আপনারা আমাকে দেখবেন না। তবে আমি এতটুকুই বলতে পারি, এই সিরিজ ও বিশ্বকাপের জন্য দলকে আমি সর্বোচ্চ শুভ কামনা জানাই।'

বিশ্বকাপে না খেললেও টি-টোয়েন্টি থেকে যে অবসর নিচ্ছেন না, সেটাও পরিষ্কার করেছেন তামিম, 'আবার পরিষ্কার করে দিই, আমি অবসর নিচ্ছি না। অবসর নিচ্ছি না। কিন্তু এই বিশ্বকাপে আমার খেলা হবে না। আমার মনে হয়, তরুণ যারা ওপেন করছেন বিশ্বকাপে, ওদের সুযোগ পাওয়া উচিত। কারণ, ওরা গত ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে। ওদের প্রস্তুতি হয়তো আমার চেয়ে ভালো থাকবে। সঙ্গে এটাও মনে করি, তারা হয়তো দলকে আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে।'

সর্বশেষ সংবাদমাধ্যমকে অনুরোধ জানিয়ে তামিম বলেন, 'আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এটিতেই অটল থাকব। এখানে নতুন করে বলার কিছু নেই। সব কারণ বলে দিয়েছি। এখানে কোনো বিতর্ক নেই। বিতর্ক হওয়ার কিছু নেই।'

'আমার যা মনে হচ্ছিল, সেটাই করেছি। মানুষ হিসেবে আপনারা আমাকে অনেকেই চেনেন না, কিন্তু যারা আমার কাছের, সবাই আমার ব্যাপারে একটা জিনিস জানেন যে, আমি যা-ই করি, হৃদয়ের ভেতর থেকেই করি। আমার মন এটাই বলছিল যে এটাই সঠিক সিদ্ধান্ত। দলের জন্য এটাই ভালো।' যোগ করেন তামিম।

টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার বিষয়ে তামিম বলেন, 'ইনশা আল্লাহ, এর মধ্যেও যদি খেলার কোনো সুযোগ থাকে, দেশের বাইরে টি-টোয়েন্টি বা অন্য ফরম্যাট খেলার সুযোগ থাকে, আমি চেষ্টা করব খেলার, নিশ্চিত করতে যে খেলার মধ্যে আছি। আর সামনে তো অনেক খেলা আছেই। দেখা হবে সবার সঙ্গে। ভালো থাকবেন।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net