Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
করোনার মধ্যেও এক বছরে ভ্যাট নিবন্ধন বেড়েছে ৬৯ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 August, 2021, 11:25 am
Last modified: 23 August, 2021, 11:29 am

Related News

  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • বাজেট ২০২৬-২৭: চিকিৎসা যন্ত্রপাতি শিল্পে শুল্ক রেয়াত ও ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

করোনার মধ্যেও এক বছরে ভ্যাট নিবন্ধন বেড়েছে ৬৯ শতাংশ

নতুন করে ভ্যাটের আওতায় এসেছে এক লাখ ১৫ হাজার প্রতিষ্ঠান। দেশে এখন ভ্যাট নিবন্ধন রয়েছে দুই লাখ ৮২ হাজার ২০০ প্রতিষ্ঠানের।
টিবিএস রিপোর্ট
23 August, 2021, 11:25 am
Last modified: 23 August, 2021, 11:29 am
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণে অর্থনীতির গতি মন্থর হলেও গত এক বছরে ভ্যাটের (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) আওতায় এসেছে এক লাখ ১৫ হাজার ৩১টি ব্যবসা প্রতিষ্ঠান, যা আগের বছরের চেয়ে ৬৯ শতাংশ বেশি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এক বছরে ভ্যাট নিবন্ধনে ভালো প্রবৃদ্ধি দেখা গেলেও দেশের অর্থনীতির আকারের সঙ্গে ভ্যাটের বর্তমান পরিসর এখনো সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছেন সরকার এবং অর্থনীতিবিদরা। দেশে এখন সব মিলিয়ে ভ্যাট নিবন্ধন রয়েছে দুই লাখ ৮২ হাজার ২০০ প্রতিষ্ঠানের।

দেশে বর্তমানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার (বিক্রি) হলে আইন অনুযায়ী তাদের ভ্যাট নিবন্ধন নিতে হয় না। ৫০ লাখের ওপরে তিন কোটি টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে ৪ শতাংশ হারে মোট বিক্রির ওপর টার্নওভার ট্যাক্স দিতে হয়। চার কোটি টাকার বেশি বিক্রি হলে কিছু ব্যতিক্রম বাদে ১৫ শতাংশ হারে ভ্যাট কার্যকর।

২০১৯ সাল থেকে সরকার পুরোপুরি অনলাইন নির্ভর ভ্যাট নিবন্ধন ব্যবস্থা কার্যকর করে। অনলাইনে নিবন্ধন নেওয়া হলেও এখনো অনেকেই ম্যানুয়ালি প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন।

এনবিআরের হিসাব অনুযায়ী, দেশের ১১টি ভ্যাট কমিশনারেট সারা দেশে মাঠ পর্যায়ে ভ্যাট ব্যবস্থাপনা দেখভাল করছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভ্যাট নিবন্ধনধারী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট অফিসের অধীনে।

সুত্র জানায়, গত এক বছরে এ অফিসের আওতাধীন ৩৮ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে নিবন্ধনের আওতায় এসেছে, যা আগের বছরের তুলনায় ১১২ শতাংশ বেশি।

সবচেয়ে বেশি হারে ভ্যাটের আওতায় আসা এই অফিসের অধীনে রয়েছে ৭২ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান।

এছাড়া খুলনা ও ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট অফিসেও ভ্যাট নিবন্ধনের হার তুলনামূলক বেশি।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জরিপ কার্যক্রম চালানোর মাধ্যমে যাদের ভ্যাটযোগ্য বিক্রয় রয়েছে, কিন্তু ভ্যাটের আওতায় নেই – তাদের বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

ভ্যাট নিবন্ধন দেওয়ার পর প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে, অন্যথায় ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে। 

Related Topics

টপ নিউজ

ভ্যাট / ভ্যাট নিবন্ধন / জাতীয় রাজস্ব বোর্ড / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / করোনাকালীন অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • বাজেট ২০২৬-২৭: চিকিৎসা যন্ত্রপাতি শিল্পে শুল্ক রেয়াত ও ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net