Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
যেভাবে কাবুল ছেড়ে পালাচ্ছে কূটনীতিকরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
15 August, 2021, 07:35 pm
Last modified: 15 August, 2021, 07:52 pm

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি

যেভাবে কাবুল ছেড়ে পালাচ্ছে কূটনীতিকরা

শিনুক হেলিকপ্টারগুলো কাবুলের ওপর দিয়ে যেভাবে উড়েছে তা যেন ১৯৭৫ সালের দৃশ্যেরই পুনরাবৃত্তি। ওই সময় মার্কিন নৌসেনার হেলিকপ্টার সায়গন থেকে মার্কিন কূটনীতিক ও নাগরিকদের উদ্ধার করে।  
টিবিএস ডেস্ক 
15 August, 2021, 07:35 pm
Last modified: 15 August, 2021, 07:52 pm
মার্কিন দূতাবাসের ছাদ থেকে বিমান বাহিনীর একটি টুইন- রোটর শিনুক হেলিকপ্টারকে উড়তে দেখা যাচ্ছে। ছবি:এপি

সময়টা ১৯৭৫ সালের ৩০ এপ্রিল; পশ্চিমা সমর্থিত দক্ষিণ ভিয়েতনাম রাষ্ট্রের অবসান ঘটে এদিন। সমাজতন্ত্রী গেরিলারা ঢুকে পড়ে রাজধানী সায়গনে। ওই সময় তড়িঘড়ি করে গোপনীয় অনেক দলিল-দস্তাবেজ পেছনে ফেলেই হেলিকপ্টারে করে পালাতে হয় মার্কিন কূটনীতিকদের।  

দীর্ঘ পাঁচ দশক পর তালেবান আগ্রাসনের মুখেও যেন একইভাবে কাবুল ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা। 

মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো সায়গনের মতো করেই আজ রোববার (১৫ আগস্ট) দিনের প্রথমভাগে কাবুলে অবস্থিত দূতাবাসের ছাদ থেকে  মার্কিন কূটনীতিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে।

শিনুক হেলিকপ্টারগুলো কাবুলের ওপর দিয়ে যেভাবে উড়েছে তা যেন ১৯৭৫ সালের দৃশ্যেরই পুনরাবৃত্তি। ওই সময় মার্কিন নৌসেনার হেলিকপ্টার সায়গন থেকে মার্কিন কূটনীতিক ও নাগরিকদের উদ্ধার করে।  

কাবুলের আকাশে ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করার অ্যান্টি-মিসাইল ডিকয় ছুঁড়ছে মার্কিন বিমান বাহিনীর ব্ল্যাকহক হেলিকপটার।

আজ সকালে মার্কিন দূতাবাস থেকে ধোয়ার কুণ্ডলীও উঠতে দেখা গেছে; কারণ কূটনীতিক কর্মকর্তারা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ- এর নথিসহ অন্যান্য গোপনীয় দলিল-দস্তাবেজ পুড়িয়ে ফেলছেন। আসন্ন বিপদের মুখে দূতাবাস ছাড়ার মুহূর্তে এমনটাই করার নিয়ম। আর যুক্তরাষ্ট্র চায় না, তাদের গোপন দলিল তালেবানের প্রচারণাকে শক্তি যোগাক। এতে করে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া ও জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়ার আশঙ্কা রয়েছে। 

আজ দিনের মধ্যে দূতাবাস থেকে মার্কিন পতাকা নামিয়ে ফেলা হবে, বলে জানা গেছে।  

সামরিক বিশ্লেষকদের হতচকিত করে কল্পনার চেয়েও দ্রুতগতিতে আফগানিস্তানের রাজধানী কাবুলকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে তালেবান। এই অবস্থায় উদ্ধার তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

কাবুলের উপকণ্ঠে দিনের শুরুতে শোনা গেছে গুলির শব্দ। তারপরই, শহরের অভ্যন্তরে কয়েকটি এলাকায় প্রবেশ করে তালেবান যোদ্ধারা। এ ঘটনাও বিস্মিত করেছে সকলকে।

অতি-সাম্প্রতিক এক গোয়েন্দা তথ্যের পুনঃবিশ্লেষণে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছিলেন, কাবুল অন্তত তিন মাস টিকে থাকতে পারবে। আর ব্রিটিশ মন্ত্রীরা ধারণা করেন, আর বড়জোর একমাস। কিন্তু, সবার ধারনাই ভুল প্রমাণ করেছে তালেবান। রুদ্ধশ্বাসে তাই কাবুল ছাড়তে হচ্ছে কূটনীতিকদের। 

তালেবান অবশ্য আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে সরকারকে শান্তিপূর্ণভাবে কাবুল সমর্পণের দাবি করেছে।

এসময় সশস্ত্র গোষ্ঠীটি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, "আমরা কোনোপ্রকার অস্ত্রবিরতি ঘোষণা করিনি।" অর্থাৎ, শেষ মুহূর্তের এ আলোচনায় কাজ না হলে তারা গায়ের জোরেই কাবুলের দখল নেবে।  

সব মিলিয়ে যত দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়ার চাপ পড়েছে বিদেশিদের ওপর। এরমধ্যেই ১০ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার কাজ বিদ্যুৎগতিতে চলছে। একাজে সহায়তার জন্য অতিরিক্ত ৩ হাজার সেনাও মোতায়েন করেছে জো বাইডেন প্রশাসন।  

আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী ব্রিটিশ সরকারও নিশ্চুপ বসে নেই। দেশটির অভিজাত ১৬তম এয়ার অ্যাসল্ট ব্রিগেডের ৬০০ সেনাকে উদ্ধার চলাকালীন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। তাদের সঙ্গে আরও মোতায়েন করা হয়েছে ১৫০ জন ছত্রীসেনা। মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি থেকে উড়ে আসছে রয়্যাল এয়ারফোর্সের সামরিক পরিবহন বিমান। এসব বিমানে কাবুলে কর্মরত পাঁচ শতাধিক ব্রিটিশ কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হচ্ছে। 

শনিবার রাত নাগাদ রাষ্ট্রদূত লরি ব্রিস্টোসহ মাত্র ১০ জনের মতো কর্মকর্তাকে উদ্ধার করা বাকি ছিল বলে ধারণা করা হচ্ছে। 

তবে ব্রিটিশ সরকার জানিয়েছে, আজ রাতের মধ্যেই স্যার লরি ও বাকি দূতাবাস কর্মীদের ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে।  

সূত্র: ডেইলি মেইল 
 
Related Topics

টপ নিউজ

তালেবান / কাবুল / আফগানিস্তান / মার্কিন দূতাবাস / বিদেশি কূটনৈতিক মিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net