Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সকল স্থলবন্দরের মাধ্যমে ইয়ার্ন আমদানির সুযোগ চায় পোশাক শিল্প মালিকরা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 August, 2021, 09:50 am
Last modified: 15 August, 2021, 09:54 am

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

সকল স্থলবন্দরের মাধ্যমে ইয়ার্ন আমদানির সুযোগ চায় পোশাক শিল্প মালিকরা 

পার্শিয়াল শিপমেন্টের অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রীকে বিজিএমইএ'র চিঠি 
টিবিএস রিপোর্ট
15 August, 2021, 09:50 am
Last modified: 15 August, 2021, 09:54 am

তৈরি পোশাক শিল্পের প্রধান কাঁচামাল সুতা আমদানি সংক্রান্ত বাধা অপসারণে বেনাপোল বন্দরের বাইরে দেশের অন্যান্য সব স্থলবন্দরেও একই অনুমতি চেয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এছাড়া একই ঋণপত্রের (এলসি) বিপরীতে আংশিক (পার্শিয়াল) আমদানির অনুমতিও চেয়েছে সংগঠনটি। এই দাবিতে শনিবার বাণিজ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

চিঠিতে পোশাক শিল্পের প্রধান কাঁচামাল ইয়ার্নের সাম্প্রতিক সংকট এর পরিপ্রেক্ষিতে মূল্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরে এক্ষেত্রে সরকারের সহযোগিতা চাওয়া হয়। 

বর্তমানে সুতা আমদানির ক্ষেত্রে একই এলসির বিপরীতে আমদানিকারকরা চাইলে কেবল চট্টগ্রাম বন্দরের মাধ্যমে তার আংশিক আমদানি (পার্শিয়াল ইমপোর্ট) করতে পারেন। কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে সময় বেশি লাগে। অন্যদিকে কেবলমাত্র বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি করা যাবে, তাও আংশিক নয়।

ফলে অনেকেই স্বল্প লিড টাইম ধরতে হলে বেনাপোল দিয়ে আমদানি করতে চান, কিন্তু বিধিনিষেধের কারণে পার্শিয়াল ইমপোর্ট করতে পারেন না। 

দীর্ঘদিন ধরে এই নিয়ম থাকলেও সম্প্রতি স্থানীয় বাজারে ইয়ার্নের দাম অস্বাভাবিকহারে বেড়ে যাওয়ায় ইস্যুটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে। পোশাক রপ্তানিকারকদের অভিযোগ, এই প্রতিবন্ধকতার সুযোগে স্থানীয় টেক্সটাইল মিল মালিকরা ইয়ার্নের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন। যদিও স্থানীয় টেক্সটাইল মিল মালিকদের দাবি, আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ার কারণেই ইয়ার্নের দাম বাড়ছে। 

বিজিএমইএর পাঠানো চিঠিতে বেনাপোল বন্দরের পাশাপাশি ভোমরা ও সোনা মসজিদ এর মাধ্যমে ইয়ার্ন আমদানির অনুমতি দেওয়া এবং ওইসব বন্দরের ওয়্যারহাউজিং সক্ষমতা ও লোকবল বাড়ানো এবং সার্বিকভাবে অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়।  একই এলসির বিপরীতে আংশিক শিপমেন্টের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। 

এছাড়া চিঠিতে সম্প্রতি চীনের কিছু বন্দরের কার্যক্রম সীমিত করে দেওয়া এবং এর ফলে দেশটি থেকে বাংলাদেশে কাঁচামারের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার কথাও বলা হয়। এ কারণে দেশের অন্যান্য স্থলবন্দরগুলো আমদানির ক্ষেত্রে উন্মুক্ত করার দাবি জানানো হয়। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের প্রস্তাবের আলোকে সংস্কার ও তা বাস্তবায়ন করা হলে একটি স্থলবন্দরের উপর বর্তমান চাপ কমে আসবে, পণ্য আমদানি রপ্তানিতে গতি আসবে– ফলে সময় ও ব্যয় সাশ্রয় হবে"।  

 

Related Topics

টপ নিউজ

ইয়ার্ন / তৈরী পোশাক / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net