Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
সরকারের কঠোর সমালোচক চীনা বিলিয়নিয়ার সান দাওয়ুর ১৮ বছরের কারাদণ্ড 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 July, 2021, 05:30 pm
Last modified: 29 July, 2021, 05:34 pm

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

সরকারের কঠোর সমালোচক চীনা বিলিয়নিয়ার সান দাওয়ুর ১৮ বছরের কারাদণ্ড 

তাকে পাশাপাশি ৪,৮০,০০০ ডলার জরিমানা করা হয়।
টিবিএস ডেস্ক
29 July, 2021, 05:30 pm
Last modified: 29 July, 2021, 05:34 pm
সান দাওয়ু। ছবি: গেটি ইমেজ

চীনা সরকারের সমালোচনায় বরাবরই সরব ছিলেন দেশটির বিলিয়নিয়ার সান দাওয়ু। এর মূল্য তাকে চুকাতে হলো চরমভাবে। 'ঝগড়া-বিবাদ তৈরি ও বিশৃঙ্খলার উস্কানি দেওয়া'র অভিযোগে তাকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের আদালত।

বুধবার আদালতের জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার এই সাজা ঘোষণা করা হয়।

চলতি বছরের মার্চেই সানকে গ্রেপ্তার করা হয়। তার কোম্পানি হেবেই দাওয়ু অ্যাগ্রিকালচারাল অ্যান্ড অ্যানিমেল হাসবেন্ড্রি গ্রুপ চীনে কৃষি আবাদ পরিচালনা করে। প্রতিষ্ঠানটির পোল্ট্রি প্রসেসিং, পোষা প্রাণীর খাদ্য উৎপাদন ও অন্যান্য শিল্প শাখায় ৯০০০ কর্মী কাজ করেন। বিভিন্ন সময়ে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির সমালোচনা করেই সরকারের বিরাগভাজন হয়েছেন সান দাওয়ু।

পিপল'স কোর্ট অব গাওবিডিয়ান তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানায়, দাওয়ুর বিরুদ্ধে 'সরকারি প্রতিষ্ঠানসমূহতে বিশৃঙ্খলা সৃষ্টি, জনসেবামূলক কাজে বাধা দেওয়া, বিবাদ তৈরি ও উস্কানি দেওয়া, উৎপাদন কাজ ব্যহত করা, জবরদস্তিমূলক বাণিজ্য, অবৈধ খনন কাজ, অবৈধ কৃষি জমির ব্যবসা, অবৈধভাবে পাবলিক ডিপোজিট দখলে'র মতো অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

১৮ বছরের কারাদণ্ড ছাড়াও দাওয়ুকে ৩ দশমিক ১১ মিলিয়ন ইউয়ান (৪,৮০,০০০ ডলার) জরিমানা করা হয়েছে।

২০১৯ সালে আফ্রিকান সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার পর চীনজুড়ে ১০০ মিলিয়নেরও বেশি শূকর মারা যায় এবং চীনা সরকার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সে সময় অল্প যে ক'জন ব্যক্তি স্পষ্ট ও খোলামেলাভাবে সরকারকে অভিযুক্ত করেছেন, দাওয়ু তাদের একজন।

গত ১৪ জুলাই চাইনিজ হিউমান রাইটস ডিফেন্ডারস (সিএইচআরডি) জানায়, সান দাওয়ু মানবাধিকারের পক্ষে কথা বলায়ই তাকে এরকম ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে।

সিএইচআরডি'র সিনিয়র গবেষক ও আইনজীবী রামোনা লি বলেন, 'সান দাওয়ু গ্রামাঞ্চলে বসবাসকারী চীনা নাগরিকদের জীবনমান উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন।'  সিএইচআরডি আরও জানায়, দাওয়ুকে তার স্ত্রী-সন্তানসহ গ্রেপ্তার করা হয়েছে।

চীনে বেসরকারি এন্টারপ্রাইজ ও স্বাধীন উদ্যোক্তাদের লাগাম টেনে ধরতে বেইজিংয়ের ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়েই দাওয়ুর এই শাস্তির রায় এলো। ২০২০ সালের সেপ্টেম্বরে জারি করা এক বিধিতে কমিউনিস্ট পার্টি জানায়, বেসরকারি খাতে 'রাজনৈতিকভাবে বিজ্ঞ ও সচেতন' মানুষ প্রয়োজন, যারা পার্টির কথা মেনে চলবে।

এর আগেও, ২০২০ সালের সেপ্টেম্বরে চীনা বিলিয়নিয়ার রেন ঝিকিয়াংকে দুর্নীতির দায়ে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়। তিনিও স্পষ্টবাদিতা ও সরকারবিরোধী সমালোচনার জন্য  'দ্য ক্যানন' বা 'কামান' নামে পরিচিত ছিলেন।


  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

সান দাওয়ু / চীন / বিলিয়নিয়ার / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net