Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
নতুন গ্রাহক সংগ্রহে মাস্টারকার্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ভারত

অর্থনীতি

টিবিএস ডেস্ক
15 July, 2021, 12:35 pm
Last modified: 15 July, 2021, 02:23 pm

Related News

  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
  • এখন থেকে প্রত্যেক ট্রেড লাইসেন্সের সঙ্গে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক
  • ২০২৪ সালে বাংলাদেশিদের ডিজিটাল লেনদেন বেড়েছে ১৭ শতাংশ: ভিসা

নতুন গ্রাহক সংগ্রহে মাস্টারকার্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ভারত

তথ্য সংরক্ষণ আইন ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক পেমেন্ট পরিষেবাদানকারী আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানেরর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
টিবিএস ডেস্ক
15 July, 2021, 12:35 pm
Last modified: 15 July, 2021, 02:23 pm
ছবি: গেটি ইমেজেস

অনির্দিষ্টকালের জন্য গ্রাহকদের নতুন ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড প্রদানে আন্তর্জাতিক পেমেন্ট পরিষেবা দানকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

তথ্য সংরক্ষণ আইন ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যবস্থা গ্রহণ করে।

কেন্দ্রীয় ব্যাংকের দাবী অনুসারে, কার্ড পরিষেবা দানকারী বিদেশী প্রতিষ্ঠানগুলোকে ভারতে পেমেন্ট ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যসমূহ জমা দিতে বলা হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠান তা পালন করেনি।

প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আগামী ২২ জুলাই থেকে ভারতে নতুন করে গ্রাহকদের ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের শীর্ষ এই ব্যাংক।

তবে, ইতোমধ্যে যাদের কাছে মাস্টারকার্ড আছে, তারা নিশ্চিন্তে কার্ড ব্যবহার করতে পারবেন।

যথেষ্ট সময় এবং পর্যাপ্ত সুযোগ প্রদান সত্ত্বেও মাস্টারকার্ড তথ্য সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনা না মানায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে একটি বিজ্ঞপ্তিতে জানায় ভারতের রিজার্ভ ব্যাংক।

২০১৮ সালে মাস্টারকার্ডসহ সকল পেমেন্ট পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানকে পেমেন্ট সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নজরদারির মাধ্যমে পেমেন্ট ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।

বার্তা সংস্থা এএফপির সূত্রানুসারে, গত বছর ভারতে কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধের ৩৩ শতাংশই মাস্টারকার্ডের মাধ্যমে হয় বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান পিপিআরও।

২০১৯ সালে মাস্টারকার্ড ভারতে নিজেদের কার্যক্রম বিস্তারের লক্ষ্যে পাঁচ বছরে প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করে।

এর আগে, চলতি বছরের শুরুতে, একই অভিযোগে আমেরিকান এক্সপ্রেস এবং ডাইনারস ক্লাব কার্ড ব্যবহারে নতুন গ্রাহকদের আওতাভুক্ত করতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক পেমেন্ট পরিষেবা দানকারী প্রতিষ্ঠানগুলো ২০১৮ সালের নির্দেশনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তা পরিবর্তনে জোর দাবি জানালেও সাড়া দেয়নি ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: বিবিসি

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

মাস্টারকার্ড / ভারতের কেন্দ্রীয় ব্যাংক / ক্রেডিট কার্ড / ই-পেমেন্ট / অনলাইন পেমেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
  • এখন থেকে প্রত্যেক ট্রেড লাইসেন্সের সঙ্গে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক
  • ২০২৪ সালে বাংলাদেশিদের ডিজিটাল লেনদেন বেড়েছে ১৭ শতাংশ: ভিসা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net