Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ৬৮ জন

বাংলাদেশ

আকরাম হোসেন
18 October, 2026, 10:30 am
Last modified: 18 October, 2026, 04:25 pm

Related News

  • খুলনায় ছাত্রদল-যুবদলের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ
  • ইশরাক হোসেনের উত্থান ও পতন
  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ৬৮ জন

আকরাম হোসেন
18 October, 2026, 10:30 am
Last modified: 18 October, 2026, 04:25 pm
ছবি: সংগৃহীত

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন ৬৮ জন নারী নেত্রী। 

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী, জেলা ও মহানগর পর্যায়ের এবং সাবেক ছাত্রদলের নেত্রীরা রয়েছেন। 

বিএনপির দপ্তর সূত্র জানা যায়, প্রতি মনোনয়ন ফরম সংগ্রহে ৫ হাজার টাকা এবং জমা দেয়ার সময় আরো ৫০ হাজার টাকা করে দিতে হয়েছে। মোট ৬৯টি ফরম বিক্রি হয়েছে। এর বিপরীতে দলটি সংগ্রহ করেছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। আর ৬৮টি মনোনয়ন জমার বিপরীতে সংগ্রহ করেছে ৩৪ লাখ টাকা। এক আসনের মনোনয়ন বিক্রি করে দলটি মোট সংগ্রহ করেছে ৩৭ লাখ ৪৫ হাজার টাকা।

গতকাল (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন নারী নেত্রীরা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হয়। এর আগে শুক্রবার এ কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

মনোনয়ন-প্রত্যাশীরা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা ও বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে দলীয় মূল্যায়নের আশা করছেন। পাশাপাশি সংসদে গিয়ে নিজ নিজ এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার সুযোগ চান তারা।

উৎসবমুখর নয়াপল্টনের কার্যালয়

সমর্থকদের নিয়ে মনোনয়নপ্রত্যাশীদের আগমন, কুশল বিনিময় ও স্লোগানে দিনভর মুখর ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। মনোনয়ন পেতে আগ্রহী নেত্রীদের উপস্থিতিতে দিনভর সরগরম ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহীনুর বেগম (সাগর)। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।

শাহীনুর জানান, তিনি ১৯৯৭ সাল থেকে রাজপথের আন্দোলনে সক্রিয় রয়েছেন। গত ১৭ বছর ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন, ১১ বার কারাবরণ করেছেন। সক্রিয় ভূমিকা রেখেছেন জুলাই গণঅভ্যুত্থানেও।

টিবিএসকে তিনি বলেন, 'আশা করি, দল আমার প্রতি সুবিচার করবে এবং মানুষের জন্য কাজ করার সুযোগ দেবে।'

ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেহেনা আক্তার শিরিন বলেন, শূন্য হওয়া আসনটি নানা বিতর্কের মধ্য দিয়ে উপনির্বাচনের দিকে যাচ্ছে। এ অবস্থায় দল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির, রাজপথে পরীক্ষিত নেত্রীকে মনোনয়ন দেবে বলে তিনি আশা করেন। 

শিরিন আরও বলেন, 'শিক্ষার প্রতি আমি বিশেষ গুরুত্ব দিতে চাই। নারী ও শিশুরা যেসব বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছে, সেদিকেও নজর দেব। মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করব, যাতে তরুণেরা মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।'

সংসদ হতে পারলে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার পাশাপাশি জনকল্যাণমূলক আইন প্রণয়ন ও তা কার্যকর করতে ভূমিকা রাখার আশা প্রকাশ করেন।

আরেক মনোনয়নপ্রত্যাশী ফরিদা ইয়াসমিন ডোরা বলেন, দলের শীর্ষ নেতৃত্বের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন এবং যাকেই মনোনয়ন দেওয়া হবে, তাকে স্বাগত জানাবেন। তিনি বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব শুধু নারী ও শিশুর জন্য কাজ করা নয়, বরং নারী-পুরুষসহ সবার পাশে দাঁড়ানো। 

ডোরা জানান, মনোনয়ন পেলে নিজের আন্তর্জাতিক ব্যবসার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আসার চেষ্টা করবেন।

উপনির্বাচন ১২ নভেম্বর

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে সংরক্ষিত নারী আসনের তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।

১২ অক্টোবর এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, প্রার্থী বা প্রস্তাবক বা সমর্থক কর্তৃক রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর ও আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর ও প্রতীক বরাদ্দ ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / সংরক্ষিত নারী আসন / স্বরক্ষিত আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • খুলনায় ছাত্রদল-যুবদলের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ
  • ইশরাক হোসেনের উত্থান ও পতন
  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net