Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
ধর্ষণের মামলায় বান্দরবানে এনসিপি নেতা কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2026, 06:30 pm
Last modified: 17 October, 2026, 06:46 pm

Related News

  • ইলিয়াস আলীকে গুমের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জানুয়ারি
  • পূজার ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়: হোটেল-রিসোর্টগুলোতে মিলছে না খালি কক্ষ 
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • ১০ দিন পর হাসপাতাল ছাড়লেন ব্যর্থ মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা ক্রিস্টা পাইক; ফিরিয়ে নেওয়া হয়েছে কারাগারে

ধর্ষণের মামলায় বান্দরবানে এনসিপি নেতা কারাগারে

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি শহরে বসবাস করছেন। অভিযুক্ত ব্যক্তি তার দূর সম্পর্কের দুলাভাই।
টিবিএস রিপোর্ট
17 October, 2026, 06:30 pm
Last modified: 17 October, 2026, 06:46 pm
শৈক্যসিং মারমা। ছবি: সংগৃহীত

বান্দরবানে এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে এক মারমা নারী বান্দরবান সদর থানায় শৈক্যসিং মারমা বিরুদ্ধে মামলা করেন। পরে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত শৈক্যচিং মার্মা বান্দরবান সদর উপজেলার মধ্যমপাড়ার বাসিন্দা মংশৈপ্রু মারমা ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি শহরে বসবাস করছেন। অভিযুক্ত ব্যক্তি তার দূর সম্পর্কের দুলাভাই। স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর অভিযুক্ত এনসিপি নেতা বিয়ের আশ্বাস দিয়ে তার পরিচালিত বান্দরবান শিশু পার্কের পাশের সাইনি রিসোর্টে নিয়ে গত পাঁচ মাসে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন ওই নারীকে রিসোর্টে ডেকে নিয়ে ধর্ষণের পর একসাথে দুপুরের খাবার খান। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের বিষয়ে কথা বলার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে খারাপ ব্যবহার শুরু করেন। শারিরীকভাবেও নির্যাতন করা হয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জেলা এনসিপি আহবায়ক মংসাপ্রু চৌধুরী বলেন, 'জেলা দলের যুগ্ম আহবায়ককে গতকালের ঘটনায় জেলা এনসিপি অত্যন্ত বিভ্রান্ত। দলের গঠন তন্ত্র এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, 'ভুক্তভোগী নারী অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে তার বান্দরবান সদর মধ্যম পাড়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়।'
 

Related Topics

টপ নিউজ

বান্দরবান / ধর্ষণ / এনসিপি নেতা / কারাগার / নারী / ডিভোর্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • ইলিয়াস আলীকে গুমের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জানুয়ারি
  • পূজার ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়: হোটেল-রিসোর্টগুলোতে মিলছে না খালি কক্ষ 
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • ১০ দিন পর হাসপাতাল ছাড়লেন ব্যর্থ মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা ক্রিস্টা পাইক; ফিরিয়ে নেওয়া হয়েছে কারাগারে

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net