Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভারতের বিশ্বকাপের আয়োজক আরব আমিরাত

খেলা

টিবিএস ডেস্ক
28 June, 2021, 09:00 pm
Last modified: 28 June, 2021, 09:27 pm

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজে হামলা চালিয়ে ইরানের ৭ গানবোট ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ভারতের বিশ্বকাপের আয়োজক আরব আমিরাত

এর আগে আইসিসি জানিয়েছিল, আরব আমিরাতের তিন ভেন্যুর সঙ্গে সম্ভাব্য বিকল্প হিসেবে রাখা হতে পারে ওমানকে। জয় শাহও জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড হতে পারে ওমানে।
টিবিএস ডেস্ক
28 June, 2021, 09:00 pm
Last modified: 28 June, 2021, 09:27 pm
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়, সেটা বোঝা গেছে বেশ আগেই। দুদিন আগেই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। সোমবারে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপ আমিরাতেই অনুষ্ঠিত হবে। 

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আমিরাতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাকি শুধু আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো। আমিরাতে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তবে টুর্নামেন্টের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে জয় শাহ বলেন, 'আমরা টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিচ্ছি এবং আইসিসিকে জানিয়ে দেওয়া হবে এটা। সূচি পরে করা হবে। এখনও সূচি নিয়ে পুরো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই জানানো হবে।'

বিশ্বকাপ আয়োজনে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছিল আইসিসি। শেষ দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বিসিসিআই। খেলা আমিরাতে হলেও আয়োজক হিসেবে ভারতের নামই থাকবে। এর আগে আইসিসি জানিয়েছিল, আরব আমিরাতের তিন ভেন্যুর সঙ্গে সম্ভাব্য বিকল্প হিসেবে ওমানকে রাখা হতে পারে। জয় শাহও জানালেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড হতে পারে ওমানে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। এখান থেকে চারটি দল যাবে মূল পর্বে। সরাসরি মূলপর্বে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও ভারত।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / আরব আমিরাত / বিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজে হামলা চালিয়ে ইরানের ৭ গানবোট ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net