Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
সৌদিগামী ফ্লাইট বিপর্যয়: যাত্রীদের সহায়তায় এয়ারলাইনসগুলোকে নির্দেশ বেবিচকের, ভিসার মেয়াদ বাড়াতে উদ্যোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2026, 06:40 pm
Last modified: 13 October, 2026, 06:51 pm

Related News

  • ছুটি শেষে সৌদি ফেরার পরদিনই হামলায় নিহত হন শাহেদ, বিবাহবার্ষিকীতে হলো দাফন
  • সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: শামা ওবায়েদ
  • ইয়েমেনি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকায় কর্মীদের সদর দপ্তর ছাড়ার নির্দেশ সৌদি আরামকোর
  • একের পর এক হামলা: মার্কিন কূটনীতিকদের সৌদি ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ৮

সৌদিগামী ফ্লাইট বিপর্যয়: যাত্রীদের সহায়তায় এয়ারলাইনসগুলোকে নির্দেশ বেবিচকের, ভিসার মেয়াদ বাড়াতে উদ্যোগ

বেবিচকের নির্দেশনায় বলা হয়, এসএমএস, টেলিফোন কল, ই-মেইল, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মাধ্যমে ভুক্তভোগী যাত্রীদের ফ্লাইট পরিবর্তনের খবর দ্রুত জানাতে হবে। একই সাথে পরিবর্তিত যাত্রার সময়, পুনর্নির্বাচিত বুকিং প্রক্রিয়া, অর্থ ফেরত এবং অন্যান্য বিকল্প ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার তথ্য দিতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
13 October, 2026, 06:40 pm
Last modified: 13 October, 2026, 06:51 pm
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড়। ছবি: রাজীব ধর/ টিবিএস

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী সব এয়ারলাইনসকে জরুরি নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ফ্লাইট বাতিল, বিলম্ব বা সময়সূচির পরিবর্তনের তথ্য যাত্রীদের তাৎক্ষণিকভাবে জানানো এবং টিকিট পুনঃবুকিং, অর্থ ফেরতসহ (রিফান্ড) প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানানো হয়, ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত না হয়ে যাত্রীরা যেন বিমানবন্দরে না আসেন।

যাত্রীদের সার্বিক সেবা ও সহায়তার নির্দেশ

বেবিচকের নির্দেশনায় বলা হয়, এসএমএস, টেলিফোন কল, ই-মেইল, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মাধ্যমে ভুক্তভোগী যাত্রীদের ফ্লাইট পরিবর্তনের খবর দ্রুত জানাতে হবে। একই সাথে পরিবর্তিত যাত্রার সময়, পুনর্নির্বাচিত বুকিং প্রক্রিয়া, অর্থ ফেরত এবং অন্যান্য বিকল্প ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার তথ্য দিতে বলা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, যে সকল যাত্রী ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছেন বা ফ্লাইট বিঘ্ন হবার খবর না জেনে বিমানবন্দরে চলে এসেছেন, তাদের কোনোভাবেই অনভিপ্রেত বা অসহায় অবস্থায় রাখা যাবে না। তাদের জন্য বসার ব্যবস্থা, সুপেয় পানি, নাস্তা, খাবারসহ প্রয়োজনীয় মৌলিক সেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রবীণ নাগরিক, শিশু, শারীরিক প্রতিবন্ধী এবং অন্যান্য সংবেদনশীল যাত্রীদের প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফ্লাইট হালনাগাদ তথ্য প্রদান, যাত্রী সহায়তা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে পরিচালনগত সমন্বয়ের জন্য প্রতিটি এয়ারলাইনসকে পর্যাপ্ত কর্মীসহ একজন দায়িত্বপ্রাপ্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনীত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের যোগাযোগের বিস্তারিত তথ্য অবিলম্বে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা বিভাগে জমা দিতে হবে এবং পুরো সংকটকালীন সময়ে এই মনোনীত কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকতে বলা হয়েছে।

প্রবাসী শ্রমিকদের ভিসা উদ্বেগ ও সরকারি তৎপরতা

ফ্লাইট সূচিতে এই বিপর্যয়ের ফলে বাংলাদেশে আটকে পড়া যেসব প্রবাসী শ্রমিকের ভিসার মেয়াদ প্রায় শেষপর্যায়ে, তাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এই সংকট নিরসনে এয়ারলাইনসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সংশ্লিষ্ট যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে ভিসার মেয়াদ বৃদ্ধি ও অভিবাসনসংক্রান্ত সহায়তার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।

এদিকে আজ (১৩ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানান, আটকে পড়া কর্মীরা যেন ভিসার মেয়াদ বাড়িয়ে সঠিক সময়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যে সৌদি আরবের সাথে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

তিনি জানান, রিয়াদে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির পর এই আলোচনা কিছুটা জটিল রূপ নিয়েছে। তবে একটি দ্রুত ও ইতিবাচক সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যাত্রীদের ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং তাদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সব এয়ারলাইনসকে অনতিবিলম্বে বেবিচকের এই নির্দেশনাগুলো বাস্তবায়ন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইট ম্যানেজমেন্টের সাথে নিবিড় সমন্বয় বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / রিয়াদগামী / ফ্লাইট বিপর্যয় / ফ্লাইট বিলম্ব / সৌদি প্রবাসী / বেবিচক / ক্যাব / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • ছুটি শেষে সৌদি ফেরার পরদিনই হামলায় নিহত হন শাহেদ, বিবাহবার্ষিকীতে হলো দাফন
  • সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: শামা ওবায়েদ
  • ইয়েমেনি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকায় কর্মীদের সদর দপ্তর ছাড়ার নির্দেশ সৌদি আরামকোর
  • একের পর এক হামলা: মার্কিন কূটনীতিকদের সৌদি ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ৮

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net