Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

বাংলাদেশ

শতাব্দীকা ঊর্মি
12 October, 2026, 02:35 pm
Last modified: 12 October, 2026, 02:38 pm

Related News

  • বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার
  • ধর্ষণের মামলায় বান্দরবানে এনসিপি নেতা কারাগারে
  • নারীদের নিরাপত্তায় দিল্লিতে চালু হলো 'পিংক ফোর্স'
  • নতুন বিভাগ ও বিশ্ববিদ্যালয় চালুর ক্ষেত্রে কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নারীর সংখ্যা ৪১.৭ শতাংশ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ হার ৩৫ শতাংশ।
শতাব্দীকা ঊর্মি
12 October, 2026, 02:35 pm
Last modified: 12 October, 2026, 02:38 pm
প্রতীকী ছবি: টিবিএস

বাংলাদেশে কলেজশিক্ষার কয়েকটি পর্যায়ে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। তবে উচ্চশিক্ষার দিকে এগোনোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের অংশগ্রহণ কমতে থাকে। সরকারি শিক্ষা পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ৪০ শতাংশেরও কম নারী। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নারীদের সংখ্যা ৩০ শতাংশের সামান্য বেশি।

২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকস (ব্যানবেইস) প্রকাশিত 'বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৫' শীর্ষক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বেসরকারি কলেজের মোট শিক্ষার্থীর ৫৩ শতাংশ মেয়ে। তবে মাস্টার্স পর্যায়ে এসে শিক্ষার্থীদের মধ্যে নারীদের অংশগ্রহণ ৪৮ শতাংশের নিচে নেমে যায়।

বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর মাত্র ৩৯ শতাংশ নারী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ হার আরও কম, ৩৫ শতাংশ।

পরিসংখ্যানগুলোতে শিক্ষার স্তর যত বাড়ছে, নারী-পুরুষের অংশগ্রহণের ব্যবধান তত বাড়ার চিত্র উঠে এসেছে। এ পরিস্থিতি সামাজিক প্রত্যাশা, শিক্ষার পেছনে পরিবারের ব্যয়ের অগ্রাধিকার, আর্থিক সীমাবদ্ধতা এবং উচ্চতর ডিগ্রি অর্জনে নারীদের প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইনফোগ্রাফ: টিবিএস

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে মোট বিশ্ববিদ্যালয় ছিল ১৭৪টি। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ১১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিলেন ১১ লাখ ১৪ হাজার।

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নারীর সংখ্যা ৪১.৭ শতাংশ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ হার ৩৫ শতাংশ। সরকারি বিশ্ববিদ্যালয়ে গড়ে ১২ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী থাকলেও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গড় শিক্ষার্থীসংখ্যা ৩ হাজার ৩৬৯।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ সীমিত। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩৪ হাজার ৮৩১ জন শিক্ষকের মধ্যে নারীর সংখ্যা ৩০ শতাংশ। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নারীদের অংশগ্রহণ প্রায় ২৮ শতাংশ, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ হার ৩৩ শতাংশ।

শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এই ব্যবধান নারীদের প্রতি সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিফলন।

তিনি বলেন, 'জেন্ডার সমতা প্রতিষ্ঠায় আমরা বারবার ব্যর্থ হয়েছি। মেয়েদের ওপর বিশেষ ধরনের সামাজিক চাপ থাকে। সামাজিকীকরণের সমস্যা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা বৈষম্যকে আরও প্রকট করে তোলে। শিক্ষা গ্রহণ থেকে শুরু করে শিক্ষকতা পর্যন্ত সব ক্ষেত্রেই নারীদের ভূমিকা ক্রমেই সীমিত হয়ে পড়ে।'

শিক্ষার পেছনে কতটা ব্যয় করা হবে, সে বিষয়ে পরিবারের সিদ্ধান্তও মেয়েদের উচ্চশিক্ষার সুযোগকে প্রভাবিত করতে পারে।

ঢাকার ভাটারা এলাকার তিন সন্তানের বাবা শরীফ আহমেদ বলেন, তিনি তার ছেলেকে এমবিএ পড়তে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন। অন্যদিকে, তার দুই মেয়ে সরকারি কলেজে পড়াশোনা করে স্নাতক (সম্মান) ডিগ্রি সম্পন্ন করেছেন।

তিনি বলেন, 'মেয়েদের পড়ালেখা শেখানো দায়িত্ব। আমার দুই মেয়েই অনার্স শেষ করেছে। এখন তারা স্বামী-সন্তান নিয়ে ভালো আছে। মেয়েদের দেখাশোনার জন্য স্বামী ও বাবা থাকেন। কিন্তু ছেলেদের সংসারের দায়িত্ব নিতে হয়। এ কারণেই ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। এখন সে একটি ভালো বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছে এবং ভালো আয় করছে।'

তবে কিছু পরিবার মেয়েদের শিক্ষাকেই অগ্রাধিকার দেয়। নাম প্রকাশ না করার শর্তে অন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ছাত্রী জানিয়েছেন, তার বাবা তাকে সফল ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করার জন্য নিজের সঞ্চয়ের বেশির ভাগই তার পড়াশোনার পেছনে ব্যয় করেছেন।

তিনি বলেন, তার বাবা-মা তাকে ও তার ভাইকে সমানভাবে দেখেছেন। এ কারণে তার শিক্ষাজীবনের পথচলা সহজ হয়েছে।

তবে ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মিথিলা। তিনি ব্যবসায় শিক্ষা নিয়ে পড়তে চেয়েছিলেন। কিন্তু তার বাবা তাকে জানিয়েছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য তার নেই। অথচ মিথিলার বড় ভাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক টিবিএসকে বলেন, নারী ও পুরুষের ভূমিকা নিয়ে সমাজের প্রচলিত ধারণার কারণে অনেক পরিবার ছেলেদের পেছনে বেশি অর্থ ব্যয় করে।

তিনি বলেন, 'মেয়েদের এখনো অনেক ক্ষেত্রে প্রোডাক্টিভ ওয়ার্কার হিসেবে না দেখে রিপ্রোডাক্টিভ ওয়ার্কার হিসেবে দেখা হয়। সমাজ ছেলেদের উপার্জন করতে এবং বাবা-মায়ের দায়িত্ব নিতে প্রত্যাশা করে বলে পরিবারগুলো তাদের পেছনে বেশি বিনিয়োগ করতে পারে।'

তিনি আরও জানান, বিয়ের পর মেয়ের দায়িত্ব তার স্বামী নেবেন—এমন ধারণাও পরিবারের সিদ্ধান্তকে প্রভাবিত করে।

অধ্যাপক তানিয়া হক বলেন, এসব দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। ছেলে ও মেয়ে উভয়েই বাবা-মায়ের দায়িত্ব নিতে পারে এবং তাদের সমান সুযোগ পাওয়া উচিত বলে তিনি জোর দেন।

নারীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আবাসন, নিরাপত্তা ও কর্মসংস্থানের সম্ভাবনাকেও গুরুত্বপূর্ণ বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। বিশেষ করে রাজধানীর বাইরে থেকে ঢাকায় পড়তে আসা শিক্ষার্থীদের জন্য এসব সমস্যা বড় হয়ে দেখা দেয়। উচ্চশিক্ষাকে কর্মবাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা গেলে নারীদের কাছে এর গুরুত্ব বাড়বে বলে তিনি মনে করেন।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, এই ব্যবধানের জন্য শুধু পরিবারের সিদ্ধান্তকে দায়ী করা যায় না।

ওই শিক্ষাবিদের মতে, পরিবহন, আবাসন ও নিরাপত্তার ঘাটতির কারণে অনেক মেয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এগিয়ে যেতে পারে না। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহায়তা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য লক্ষ্যভিত্তিক সহযোগিতা জরুরি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু শিক্ষার্থীসংখ্যার পরিসংখ্যান দিয়ে পরিবারগুলো মেয়েদের উচ্চশিক্ষার পেছনে কম অর্থ ব্যয় করে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না।

তাদের মতে, পরিবারের আর্থিক সক্ষমতা, শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই, বিয়ে, পারিবারিক দায়িত্ব, আবাসন, নিরাপত্তা এবং কর্মসংস্থানের সুযোগ—সবকিছুই উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে।

Related Topics

টপ নিউজ

নারী শিক্ষার্থী / উচ্চশিক্ষা / নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার
  • ধর্ষণের মামলায় বান্দরবানে এনসিপি নেতা কারাগারে
  • নারীদের নিরাপত্তায় দিল্লিতে চালু হলো 'পিংক ফোর্স'
  • নতুন বিভাগ ও বিশ্ববিদ্যালয় চালুর ক্ষেত্রে কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net