Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
বিশ্ববাজারে অস্থিরতা: ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি বাড়ল ৮.৩৯ টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 September, 2026, 06:20 pm
Last modified: 30 September, 2026, 06:44 pm

Related News

  • জেট ফুয়েলের দাম বাড়ল লিটার প্রতি ১৭.০৬ টাকা
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১,৮৩৭ টাকা
  • অক্টোবর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান

বিশ্ববাজারে অস্থিরতা: ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি বাড়ল ৮.৩৯ টাকা

বিইআরসি কর্তৃক জারি করা এক আদেশে জানানো হয়, নতুন এই মূল্য আজ দুপুর ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী সমন্বয় না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
টিবিএস রিপোর্ট
30 September, 2026, 06:20 pm
Last modified: 30 September, 2026, 06:44 pm
ফাইল ছবি: সংগৃহীত

চলমান মার্কিন-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির মধ্যেই দেশে ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮.৩৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম দাঁড়াল ১০৮.৭৮ টাকা, যা আগে ছিল ১০০.৩৯ টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিইআরসি কর্তৃক জারি করা এক আদেশে জানানো হয়, নতুন এই মূল্য আজ দুপুর ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী সমন্বয় না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিইআরসির সর্বশেষ আদেশের ফলে ফার্নেস অয়েলের দাম আগের ১০০.৩৯ টাকা থেকে ৮.৩৬ শতাংশ বৃদ্ধি পেল। উল্লেখ্য, বিইআরসি জুলাই মাসে আগস্ট মাসের জন্য এই দাম ১০০.৩৯ টাকা নির্ধারণ করেছিল।

নতুন হার অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকদের প্রতি লিটার ফার্নেস অয়েল ১০৮.৭৮ টাকা দরে কিনতে হবে।

বিইআরসি জানিয়েছে, ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ফার্নেস অয়েলের গড় 'প্ল্যাটস রেট', সেপ্টেম্বরে আমদানিকৃত অপরিশোধিত তেলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হ্রাস পাওয়ায় টানা দুই মাস দেশে ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল বিইআরসি। জুলাই মাসে লিটারপ্রতি ৪.৪৪ টাকা কমিয়ে ১০৯.১০ টাকা এবং আগস্টে আরও ৮.৭১ টাকা কমিয়ে ১০০.৩৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে এবার সেই নিম্নমুখী প্রবণতা থেকে সরে এসে নতুন করে দাম বাড়ানো হলো।

সংস্থাটি জানায়, সর্বশেষ মূল্য নির্ধারণের সময়সীমায় বিশ্বজুড়ে তেলের বাজারে তীব্র অস্থিরতা দেখা দেয়। প্রধানত মার্কিন-ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য সমুদ্রপথে জ্বালানি তেল পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হয়, যার প্রভাব পড়ে প্ল্যাটসের আন্তর্জাতিক বেঞ্চমার্কে।

তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়া ও সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে প্ল্যাটস ডেটেড ব্রেন্ট ক্রুডের দাম ২৯ আগস্টের ৮৯.৬৪ ডলার থেকে একলাফে বেড়ে ৯ সেপ্টেম্বর ব্যারেলপ্রতি ১১৪.২৬ ডলারে পৌঁছে যায়।

সেপ্টেম্বরের শেষের দিকে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে দর কিছুটা কমলেও সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বমুখীই ছিল। 

গত ২৯ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২.৫৯ ডলারে স্থির হলেও সংঘাতজনিত সরবরাহ সংকটের আশঙ্কায় পুরো মাসজুড়েই তেলের দাম গড়ে ১৩ শতাংশ বেশি ছিল। 

বিইআরসির সর্বশেষ এই সমন্বয় আগের দুই মাসের নিম্নমুখী প্রবণতাকে বিপরীতমুখী করল, যেখানে নিয়ন্ত্রক সংস্থার এই নতুন হার পর্যালোচনার সময়কালে আন্তর্জাতিক ফার্নেস অয়েল ও অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিকে প্রতিফলিত করে।

 

 

 

Related Topics

টপ নিউজ

ফার্নেস অয়েল / জ্বালানি বাজার / মার্কিন-ইরান সংঘাত / জ্বালানির মূল্যবৃদ্ধি / বিইআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • জেট ফুয়েলের দাম বাড়ল লিটার প্রতি ১৭.০৬ টাকা
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১,৮৩৭ টাকা
  • অক্টোবর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net