Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নাগরিকত্ব আইন নিয়ে অস্থিরতায় ধস নেমেছে ভারতের পর্যটনে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
29 December, 2019, 08:15 pm
Last modified: 29 December, 2019, 08:21 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

নাগরিকত্ব আইন নিয়ে অস্থিরতায় ধস নেমেছে ভারতের পর্যটনে

গত দুই সপ্তাহে প্রায় ২ লাখ পর্যটক বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপনা তাজমহল ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন বা স্থগিত করেছেন।
টিবিএস রিপোর্ট
29 December, 2019, 08:15 pm
Last modified: 29 December, 2019, 08:21 pm
সতেরো’শ শতাব্দীতে নির্মিত স্থাপনা তাজমহল ভারতের যে রাজ্যে অবস্থিত সেই উত্তর প্রদেশেই গত দুই সপ্তাহের বিক্ষোভে সবচেয়ে বেশী মানুষের প্রাণ গেছে। ছবি: রয়টার্স

নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে অস্থিরতার প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতেও। ইতোমধ্যেই সাতটি দেশ তাদের নাগরিকদের ভারতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।

কয়েকদিন আগে নাগরিকত্ব আইন পাসের পর ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ এর প্রতিবাদে রাজপথে নামে। দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর গণমাধ্যমে উঠে আসে। 

এরমধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ইসরায়েল, সিঙ্গাপুর, কানাডা ও তাইওয়ান তাদের নাগরিকদের ভারতের বিভোক্ষ ছড়িয়ে পড়া রাজ্যগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকতে বা ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে বলে। 

সরকারি হিসেব থেকে জানা গেছে, গত দুই সপ্তাহে প্রায় ২ লাখ পর্যটক বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপনা তাজমহল ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন বা স্থগিত করেছেন। খবর আল-জাজিরার।

দীনেশ কুমার নামে তাজমহলের নিকটবর্তী পুলিশ স্টেশনের একজন টুরিস্ট পুলিশ বলেন, “গত বছরের তুলনায় এ বছরের ডিসেম্বরে তাজমহলের দর্শনার্থী ৬০ শতাংশ কমে গেছে।”

তিনি আরও বলেন, “দেশী ও বিদেশী পর্যটকরা নিরাপত্তার বিষয়ে জানতে আমাদের কন্ট্রোল রুমে ফোন দিচ্ছেন। আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি তবুও তারা আসতে চাচ্ছেন না।”

সতেরো’শ শতাব্দীতে নির্মিত স্থাপনা তাজমহল ভারতের যে রাজ্যে অবস্থিত সেই উত্তর প্রদেশেই গত দুই সপ্তাহের বিক্ষোভে সবচেয়ে বেশী মানুষের প্রাণ গেছে।

প্রতিবছর তাজমহল পরিদর্শন করেন ৬৫ লাখ দেশি-বিদেশি পর্যটক। তাজমহলের প্রবেশের টিকিট মূল্য থেকে ১৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ভারত সরকার।

দেশি ও সার্কভুক্ত দেশগুলোর পর্যটকদের জন্য ছাড় থাকলেও তাজমহলে একজন বিদেশি পর্যটকের প্রবেশ টিকিটের দাম ১১০০ রুপি।

তাজমহলের আশপাশের বিলাসবহুল হোটেল ও গেস্ট হাউসগুলোর ম্যানেজাররা বলছেন, দেশের জিডিপির প্রবৃদ্ধি গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন ৪.৫ শতাংশে নেমেছে। এরমধ্যে উৎসবের এই মৌসুমে শেষ মুহূর্তে এসে অনেক পর্যটকই তাদের বুকিং বাতিল করে দিচ্ছেন। এতে করে তাদের জন্য ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।

Related Topics

টপ নিউজ

ভারতের নাগরিকত্ব আইন / ভারত / পর্যটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net