Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের দুই কর্মীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সারাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2026, 04:15 pm
Last modified: 14 September, 2026, 04:20 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের দুই কর্মীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আহতদের অভিযোগ, যুবদল নেতা নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশিপ নেওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু ট্রেনের ইজারাদার প্রতিষ্ঠান তাতে সাড়া দিচ্ছে না।
টিবিএস রিপোর্ট
14 September, 2026, 04:15 pm
Last modified: 14 September, 2026, 04:20 pm
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারে ঢুকে এক যুবদল নেতা কাউন্টারকর্মীদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত যুবদল নেতার নাম নাজমুল হুদা সানি। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনার পর টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরে দুপুর ২টা পর্যন্ত কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ করে দেন কর্মীরা। এ ঘটনায় কাউন্টার ম্যানেজার মহিন উদ্দিন সজিব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন আহত হন। 

আহতদের অভিযোগ, যুবদল নেতা নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশিপ নেওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু ট্রেনের ইজারাদার প্রতিষ্ঠান তাতে সাড়া দিচ্ছে না। এ নিয়ে সানির ক্ষোভ রয়েছে। এর মধ্যে আজ সকালে বুকিং ক্লার্ক কাউসারকে ফোন করে সানি। কিন্তু কাউসার ফোন রিসিভ না করায় ক্ষুব্ধ হয়ে কাউন্টারে এসে তাকে চড়-থাপ্পর মারতে থাকে। এ সময় কাউন্টার ম্যানেজার সজিবকেও মারধর করে সানি। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কাউন্টার বন্ধ করে দেন কর্মীরা। 

তবে অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি বলেন, 'কাউন্টারের কর্মীরা নিয়মিত কালোবাজারিদের কাছে ২০০-৩০০ টাকায় টিকিট বিক্রি করে। যাত্রীরা আমাকে জানিয়েছে তারা কাউন্টারে এসে টিকিট পায় না। ৩০০-৪০০ টিকিট থাকলেও ১০০ টিকিট দিয়ে বাকিগুলো কালোবাজারিদের কাছে বিক্রি করে। আমি কাউন্টারে গিয়ে তাদেরকে এটা নিয়ে জিজ্ঞেস করেছি। তখন কথা কাটাকাটি হয়েছে। কিন্তু মারধরের অভিযোগ মিথ্যা।'

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাকির জাহান বলেন, 'টিকিট বিক্রির সময় কাউন্টার ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ শুনেছি। তবে ঘটনার পর কাউন্টার বন্ধ করে চলে যাওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।'

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, কাউন্টার কর্মীদের মারধরের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কিছু সময় বন্ধ রাখার পর কাউন্টার খোলা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / রেলওয়ে স্টেশন / তিতাস কমিউটার ট্রেন / যুবদল নেতা / মারধরের অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net