Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সাব্বিরের সঙ্গে শাস্তি পেলেন শেখ জামালের ম্যানেজারও

খেলা

টিবিএস রিপোর্ট
17 June, 2021, 04:45 pm
Last modified: 17 June, 2021, 05:47 pm

Related News

  • ভোক্তা অধিদপ্তর: দেশে তৈরি পাঞ্জাবিকে ভারতীয় বলে চালানোয় ২ লাখ টাকা জরিমানা
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • নিয়ম না মানায় সাব্বিরকে খেলায়নি ঢাকা ক্যাপিটালস
  • এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো, দিতে হবে অর্থ জরিমানাও
  • বাফুফেকে আর্থিক জরিমানা করল ফিফা

সাব্বিরের সঙ্গে শাস্তি পেলেন শেখ জামালের ম্যানেজারও

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্পিনার ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মারা ও বর্ণবাদমূলক গালিগালাজ করার শাস্তি পেলেন সাব্বির রহমান। শাস্তি পেয়েছেন শেখ জামালের ম্যানেজার টিপু সুলতান মাহমুদও। দুজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
17 June, 2021, 04:45 pm
Last modified: 17 June, 2021, 05:47 pm
আর্থিক জরিমানা করা হলো সাব্বির রহমানকে। ছবি: সংগৃহীত

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্পিনার ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মারা ও বর্ণবাদমূলক গালিগালাজ করার শাস্তি পেলেন সাব্বির রহমান। লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার ডানহাতি এই ব্যাটসম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগ নিশ্চিত না হওয়ায় রূপগঞ্জের আর ম্যাচ নেই। এ কারণে ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি সাব্বিরকে। 

সাব্বিরের সঙ্গে শাস্তি পেয়েছেন শেখ জামালের ম্যানেজার টিপু সুলতান মাহমুদ। তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেএসপির ঘটনায় সাব্বিরের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি। এই দুজনের আর্থিক শাস্তির বিষয়টি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ইলিয়াস সানিকে সতর্ক করে দেওয়া হয়েছে। 

বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ১৬ জুন বিকেএসপিতে মাঠের বাইরে দুজন খেলোয়াড় ও একজন ম্যচ অফিসিয়ালের মধ্যকার ঘটে যাওয়া অনাকাঙিক্ষত ঘটনাটি সিসিডিএমের কাছে রিপোর্ট করা হয়েছিল। এরপর অনলাইনে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি শুনানির আয়োজন করে। যেখানে সাব্বির রহমান, ইলিয়াস সানি ও শেখ জামালের ম্যানেজার টিপু সুলতান মাহমুদের অংশগ্রহণ ছিল। শুনানির পর দুজনকে আর্থিক জরিমানা ও একজনকে সতর্ক করে দেওয়া হয়। 

ঘটনাটি বুধবারের। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ডডিওএইসএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ডিএইসএসকে ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিয়ে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মারেন লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমান। 

কেবল ইট ছুঁড়ে মারাই নয়, ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন সাব্বির। বর্ণ বৈষ্যমূলক আচরণও করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার। এই ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ বুধবারই সিসিডিএমকে লিখিতি অভিযোগ করে। সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম বরাবর চিঠি পাঠিয়ে সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করে ক্লাবটি। এর একদিন পরই শাস্তি পেলেন সাব্বির। 

এরআগেও ইলিয়াস সানির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন সাব্বির। ১৩ জুন শেখ জামালের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বোলার ইলিয়াস সানিকে গালি-গালাজ করেছিলেন রূপগঞ্জের এই ক্রিকেটার। 

 

Related Topics

টপ নিউজ

সাব্বির রহমান / আর্থিক জরিমানা / ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ভোক্তা অধিদপ্তর: দেশে তৈরি পাঞ্জাবিকে ভারতীয় বলে চালানোয় ২ লাখ টাকা জরিমানা
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • নিয়ম না মানায় সাব্বিরকে খেলায়নি ঢাকা ক্যাপিটালস
  • এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো, দিতে হবে অর্থ জরিমানাও
  • বাফুফেকে আর্থিক জরিমানা করল ফিফা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net