Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
কানাডায় মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 June, 2021, 10:00 am
Last modified: 08 June, 2021, 01:45 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

কানাডায় মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যা

পরিবারটির বেঁচে যাওয়া একমাত্র সদস্য তাদের ৯ বছরের ছেলে ফয়েজ আফজাল। ২০১৭ সালে কানাডার কুইবেক সিটির একটি মসজিদে গুলি করে ছয় মুসলিমকে হত্যার ঘটনার পর দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় হামলা। 
টিবিএস ডেস্ক
08 June, 2021, 10:00 am
Last modified: 08 June, 2021, 01:45 pm
ঘটনাস্থলে শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়ে কানাডার অধিবাসী মিস্টি সানটেয়ার এবং তার মেয়ে জেসমিনা। এখানেই গাড়ি চাপা দিয়ে এক পরিবারের চারজনকে হত্যা করা হয়। ছবি-রয়টার্স

কানাডায় গাড়িচাপা দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটে।  

পুলিশ একে একটি  'হেইট ক্রাইম' বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছে।  

এ ঘটনায় নাথানিয়াল ভেল্টম্যান নামের এক যুবককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। রাস্তা পার হওয়ার জন্য ওই মুসলিম পরিবারের পাঁচজন সদস্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় তাদের ওপর নিজের গাড়ি চালিয়ে দেন ভেল্টম্যান।  

ঘটনাস্থল থেকেই ভেল্টম্যানকে গ্রেপ্তার করা হয়; তার বিরুদ্ধে চারজনকে হত্যা ও একজনকে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ। সোমবার তাকে রিমান্ডে নেওয়ার পর আগামী বৃহস্পতিবার আদালতে তোলার কথা রয়েছে।  

লন্ডন পুলিশ বিভাগের গোয়েন্দা পুলিশ সুপার পল ওয়েট রয়টার্সকে বলেন, "সন্দেহ নেই এটি  একটি পরিকল্পিত এবং পূর্বনির্ধারিত বিদ্বেষমূলক অপরাধ"।   

তিনি বলেন, "হামলার শিকার হওয়া ব্যক্তিরা তাদের ইসলামিক মূল্যবোধের জন্যই এ ঘটনার শিকার হয়েছেন বলে আমরা মনে করছি"।  

তবে আটককৃত অভিযুক্তের কোন পূর্ব অপরাধের রেকর্ড নেই এবং সে কোন 'হেইট গ্রুপে'র সদস্য কিনা তাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে পাশের একটি শপিংমলের পার্কিং লট থেকে গ্রেপ্তার করা হয়।   

এদিকে পুলিশ এখনও হতাহতের নাম প্রকাশ করেনি, তবে লন্ডন ফ্রি প্রেস জানিয়েছে যে নিহতদের মধ্যে সৈয়দ আফজাল (৪৬), তার স্ত্রী মাদিহা সালমান (৪৪) এবং তাদের ১৫ বছর বয়সী কন্যা ইয়ুমনাহ আফজাল রয়েছেন। সৈয়দ আফজালের ৭৪ বছর বয়স্ক মাও, এ হামলায় নিহত হয়েছেন।  

পরিবারটির বেঁচে যাওয়া একমাত্র সদস্য তাদের ৯ বছরের ছেলে ফয়েজ আফজাল। সে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারটি প্রায় ১৪ বছর আগে পাকিস্তান থেকে কানাডায় আসে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পেইজ মার্টিন সাংবাদিকদের জানান, একটি কালো ট্রাক তীব্র গতিতে তাকে পাশ কাটিয়ে যায়। এরপর তিনি ঘটনাস্থলে এসে যা দেখতে পান 'সেটি এমন কিছু যা কেউ কখনোই দেখতে চাইবে না'।

২০১৭ সালে কানাডার কুইবেক সিটির একটি মসজিদে গুলি করে ছয় মুসলিমকে হত্যার ঘটনার পর দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় হামলা। 

লন্ডনের মেয়র এড হোল্ডার বলেন, এটি তার শহরে সংঘটিত হওয়া এখন পর্যন্ত সবচেয়ে নিকৃষ্টতম হত্যার ঘটনা। গণমাধ্যমকে তিনি বলেন, "আমরা পরিবারটির জন্য শোক প্রকাশ করছি যার এক সাথে তিনটি প্রজন্মের প্রয়াণ হয়েছে'।   

তিনি বলেন, "এটি গণ হত্যার সামিল, মুসলমানদের বিরুদ্ধে, লন্ডনবাসীদের বিরুদ্ধে এবং এ হত্যাকাণ্ডের মূল অনির্বচনীয় বিদ্বেষে প্রোথিত"। 

এ ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইটে তিনি বলেন, এ ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। প্রধানমন্ত্রী লেখেন, "আমাদের সম্প্রদায়ে ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই। এটি জঘন্য এবং ঘৃণ্য- অবিলম্বে এর চর্চা বন্ধ করতে হবে"।  

এছাড়া এ ঘৃণ্য ঘটনার ন্যায়বিচার স্থাপন করা হবে বলে টুইটে নিশ্চিত করেছেন অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড।  

  • সূত্র-রয়টার্স 

 

Related Topics

টপ নিউজ

কানাডা / মুসলিম পরিবারকে হত্যা / হত্যা / গাড়িচাপা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net