Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বাড়তি সুবিধা নিয়ে টুইটারের নতুন পরিষেবা ‘টুইটার ব্লু’

ফিচার

টিবিএস ডেস্ক
04 June, 2021, 01:25 pm
Last modified: 04 June, 2021, 01:31 pm

Related News

  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক
  • এক্স ছেড়ে দলে দলে ব্লুস্কাই-এ যোগ দিচ্ছেন ব্যবহারকারীরা; এটি কী, এর মালিক কে?
  • এক্স-কে এখনও কেন টুইটার নামেই ডাকা হচ্ছে?
  • পাকিস্তানের সাধারণ নির্বাচন: সেই ’৭০ এর নির্বাচনের সঙ্গে তুলনায় টুইটারে ঝড়!

বাড়তি সুবিধা নিয়ে টুইটারের নতুন পরিষেবা ‘টুইটার ব্লু’

নতুন এই পরিষেবায় গ্রাহকেরা টুইট সম্পাদনা করার সুযোগ পাবেন।
টিবিএস ডেস্ক
04 June, 2021, 01:25 pm
Last modified: 04 June, 2021, 01:31 pm
ছবি-সংগৃহীত

'টুইটার ব্লু' নামক নতুন সাবস্ক্রিপশন পরিষেবা নিয়ে আসতে চলেছে টুইটার ইনকর্পোরেশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা পোস্টের আগে তাদের টুইটগুলো সম্পাদনা করতে পারবে, এমনকি তাদের অ্যাপের 'কালার থিম'ও পরিবর্তন করতে পারবে।

তবে আপাতত শুধু  অস্ট্রেলিয়া এবং কানাডায়  প্রাথমিকভাবে এর ব্যবহার শুরু হবে বলে বৃহস্পতিবার ঘোষণা দেয় তারা।

গত মাসে নতুন এই পরিষেবাটি উন্মোচন করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জেন মানচুন ওয়াং। প্রযুক্তি দুনিয়ায় জেনের বিশেষ খ্যাতি রয়েছে। কোন ফিচার বাণিজ্যিকভাবে উদ্বোধনের আগে জেন সেসব নিরীক্ষা করে দেখেন। 

টুইটার এখন আয়ের নতুন উৎস খুঁজতে এবং বিজ্ঞাপন ও অন্যান্য উৎসের মাধ্যমে রাজস্ব বাড়ানোর দিকে মনোযোগী হয়েছে। টুইটার ব্লুই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটির প্রথম সাবস্ক্রিপশন পরিষেবা অর্থাৎ এটি আর্থিক ফি দেয়া গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে কেবল।

এতদিন টুইটারে পোস্ট 'এডিট' বা সম্পাদনা করার কোন সুযোগ ছিল না। টুইটার ব্যবহারকারীরা বহু বছর ধরে একটি 'এডিট অপশন' এর দাবি জানিয়ে আসছিলেন। নতুন এই পরিষেবায় তারা এ সুযোগ পাবেন, তবে টুইটের ভুলভাল লেখা ঠিক করতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে। একটি 'আনডু' বাটনের ব্যবস্থা থাকবে যার মাধ্যমে পোস্ট করার আগে টুইট সম্পাদনের সুযোগ পাওয়া যাবে।

এখানেই শেষ নয়, নতুন এই ফিচারের আওতায় ব্যবহারকারীরা তাদের পছন্দের টুইট বুকমার্ক ফোল্ডারে গুছিয়ে রাখতে পারবেন, পরে যখন ইচ্ছে নিজের পুরনো কনটেন্ট খুঁজে পাওয়া যাবে এতে।  

দীর্ঘ টুইটগুলো 'রিডার মোড' এর অধীনে এখন থেকে আরও অনায়াসে পড়া যাবে বলেও জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

অ্যাপলের অ্যাপ স্টোরের বিবরণ অনুসারে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে এই পরিষেবাটির জন্য খরচ করতে হবে ২.৯৯ ডলার। ডলারে কানাডা এবং অস্ট্রেলিয়ায় টুইটার ব্লুর জন্য গুনতে হবে যথাক্রমে মাসিক ২.৯০ ডলার এবং ৩.৪৮ ডলার।

তবে ঠিক কবে থেকে যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা টুইটার ব্লু ব্যবহার করতে পারবে সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।  

  • সূত্র-আরব নিউজ 

Related Topics

টপ নিউজ

টুইটার / টুইটার ব্লু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক
  • এক্স ছেড়ে দলে দলে ব্লুস্কাই-এ যোগ দিচ্ছেন ব্যবহারকারীরা; এটি কী, এর মালিক কে?
  • এক্স-কে এখনও কেন টুইটার নামেই ডাকা হচ্ছে?
  • পাকিস্তানের সাধারণ নির্বাচন: সেই ’৭০ এর নির্বাচনের সঙ্গে তুলনায় টুইটারে ঝড়!

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net