Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
28 May, 2021, 05:00 pm
Last modified: 28 May, 2021, 05:27 pm

Related News

  • ‘আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’
  • প্রতিপক্ষের মনের খবর জানেন মুশফিক!
  • হোয়াইটওয়াশ করতে নেমে ধরাশায়ী বাংলাদেশ
  • হাফ সেঞ্চুরি করে মোসাদ্দেকের আত্মাহুতি
  • ক্যাচ মিসে মাশরাফিকে ছাড়ানো হলো না সাকিবের

বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য

এই রান পাড়ি দিতে বাংলাদেশকে রেকর্ড গড়তে হবে। লঙ্কানদের বিপক্ষে এতো রান তাড়া করে কখনই জেতেনি বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
28 May, 2021, 05:00 pm
Last modified: 28 May, 2021, 05:27 pm
তৃতীয় ওয়ানডেতে দারুণ বোলিং করা তাসকিনের শিকার ৪ উইকেট। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

প্রথম দুই ওয়ানডেতে সেভাবে লড়তেই পারেনি শ্রীলঙ্কা। এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচে এসে দারুণ ব্যাটিং করলো লঙ্কানরা। তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের পরও স্কোরকার্ডে ২৮৬ রান জমা করেছে সফরকারীরা। 

এই রান পাড়ি দিতে বাংলাদেশকে রেকর্ড গড়তে হবে। লঙ্কানদের বিপক্ষে এতো রান তাড়া করে কখনই জেতেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ২১৩, বগুড়ায় ২০০৬ সালে। এই ম্যাচে জিতলে সেটা হবে বাংলাদেশের অষ্টম সর্বোচ্চ রান তাড়া। 

প্রথম দুই ওয়ানডেতে সেভাবে লড়তেই পারেনি শ্রীলঙ্কা। এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচে এসে দারুণ ব্যাটিং করলো লঙ্কানরা। তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের পরও ৬ উইকেটে স্কোরকার্ডে ২৮৬ রান জমা করেছে সফরকারীরা। 

এই রান পাড়ি দিতে বাংলাদেশকে রেকর্ড গড়তে হবে। লঙ্কানদের বিপক্ষে এতো রান তাড়া করে কখনই জেতেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ২১৩, বগুড়ায় ২০০৬ সালে। এই ম্যাচে জিতলে সেটা হবে বাংলাদেশের অষ্টম সর্বোচ্চ রান তাড়া। 

শ্রীলঙ্কার বিপক্ষে এরচেয়ে কম রানও তাড়া করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২২২ রানের জবাবে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২০১৪ সালে মিরপুরে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছিল ১৬৭ রানে। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের রেকর্ডের দিক থেকেও বাংলাদেশের জন্য ২৮৭ রান বড় লক্ষ্য। এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ভারতের বিপক্ষে। ২০১২ এশিয়া কাপে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ৩০৮ রানের। ২০১৩ সালে ফতুল্লায় নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল এই রান তাড়ায় ৪ উইকেটে জিতেছিল মুশফিকুর রহিমের দল। 

শুক্রবার মিরপুরে ২৮৬ রান তোলার পথে শ্রীলঙ্কার নেতৃত্বে ছিলেন অধিনায়ক কুশল পেরেরা। বাঁহাতি এই ওপেনার ১২২ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১২০ রানের দারুণ একটি ইনিংস খেলেন। যদিও ৬৬ রান করেই থামতে পারতেন তিনি। কিন্তু মুস্তাফিজর রহমান তার ক্যাচ নিতে পারেননি। পরে আরও দুবার জীবন পেয়ে ১২০ রান করেন লঙ্কান অধিনায়ক। 

দানুশকা গুনাথিলাকা ও কুশল পেরেরা দাপুটে শুরুই করেন। ১১.২ ওভারেই উদ্বোধনী জুটিতে ৮২ রান যোগ করেন তারা। গুনাথিলাকা ৩৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৯ রান করে ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যান কুশল। লঙ্কান অধিনায়কের পর শ্রীলঙ্কার ইনিংস টেনেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ডানহাতি এই ব্যাটসম্যান হার না মানা ৫৫ রান করেন। 

এ ছাড়া কুশল মেন্ডিস ২২ ও ভানিন্দু হাসারাঙ্গা ১৮ রান করেন। ৪৬ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন। এই ম্যাচে ওয়ানডেতে ৫০ উইকেট পূর্ণ হয়েছে তার। তাসকিনের উইকেটষংখ্যা এখন ৫২টি। একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। ১০ ওভারে ৪৮ রান খরচায় উইকেটশূন্য থেকে গেছেন। যদিও দুটি উইকেট পেতে পারতেন তিনি। কিন্তু তার বলে ওঠা ক্যাচ নিতে পারেননি মুস্তাফিজ ও আফিফ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১ / তৃতীয় ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ‘আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’
  • প্রতিপক্ষের মনের খবর জানেন মুশফিক!
  • হোয়াইটওয়াশ করতে নেমে ধরাশায়ী বাংলাদেশ
  • হাফ সেঞ্চুরি করে মোসাদ্দেকের আত্মাহুতি
  • ক্যাচ মিসে মাশরাফিকে ছাড়ানো হলো না সাকিবের

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net