Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
নতুন ধানে চাঙা পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
27 May, 2021, 11:30 am
Last modified: 27 May, 2021, 11:35 am

Related News

  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

নতুন ধানে চাঙা পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট

গত এক মাস ধরে হাটে নতুন মৌসুমের ধান উঠছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪০ হাজার মণ ধান বেচাকেনা হচ্ছে হাটে।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
27 May, 2021, 11:30 am
Last modified: 27 May, 2021, 11:35 am
মেঘনাপাড়ের বিওসি ঘাটের এই ধানের হাট পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট; ছবি- আজিজুল সঞ্চয়/টিবিএস

ভোরের আলো ফুটতেই ভেঙে যায় মেঘনাপাড়ের নিস্তব্ধতা। বেপারীদের হাকডাকে যেন প্রাণ ফিরে পায় বিওসি ঘাট। এই ঘাটেই শতবছর ধরে বসছে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট, যেটিকে ধানের মোকামও বলা হয়ে থাকে। সপ্তাহে সাতদিনই হাটে ধান বেচাকেনা হয়। তবে মাঝে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এই হাটে ভারত থেকে চাল আমদানির খবরে ধানের বেচাকেনা কমে যায় ৯০ থেকে ৯৫ শতাংশ। এখন সেই প্রভাব কাটিয়ে আবারও চাঙা হয়ে উঠছে শতবর্ষী এই ধানের হাট।

গত এক মাস ধরে হাটে নতুন মৌসুমের ধান উঠছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪০ হাজার মণ ধান বেচাকেনা হচ্ছে হাটে। পর্যাপ্ত ধান উঠার ফলে বাজারে চালের দামও এখন স্থিতিশীল। এছাড়া আমদানিকৃত ভারতীয় চালের তুলনায় দেশি চালের দাম কম। সেজন্য দেশি চালের চাহিদাও বাড়ছে বাজারে।

ধানের হাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন ভোরে হাওরাঞ্চল থেকে নৌকায় করে বেপারীরা ধান নিয়ে আসেন। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। ব্রাহ্মণবাড়িয়ার চালকল মালিকরাই এই হাটের মূল ক্রেতা। এ জেলায় চালকল রয়েছে তিন শতাধিক। এর মধ্যে আশুগঞ্জ উপজেলাতেই আছে অন্তত আড়াইশ চালকল। প্রতিদিন কয়েক হাজার মানুষের আনাগোনা হয় বিওসি ঘাটের এই ধানের মোকামে।

হাটের পুরনো ব্যবসায়ীরা জানিয়েছেন, শতবছর আগ থেকে বিওসি ঘাটে ধানের হাট বসছে। প্রথম দিকে হাটের আকার ছোট ছিল। তখন শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশ এলাকার ধান হাটে বিক্রি হতো। সময়ের সাথে পাল্লা দিয়ে হাটের পরিধিও বেড়েছে। এখন কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওরাঞ্চলে উৎপাদিত ধান মেঘনাপাড়ের এই হাটে বেচাকেনা হয়।

শতবর্ষী এই হাটের কিন্তু কোনো ইজারা নেই। শুধুমাত্র ধানের ক্রেতাদের টার্মিনাল চার্জ হিসেবে প্রতিবস্তা ধানের জন্য বিআইডব্লিউটিএ-কে ৪০ পয়সা করে দিতে হয়। এই হাটের ধান থেকে হওয়া চাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের সবকটি জেলা এবং ঢাকা বিভাগের কয়েকটি জেলায় সরবরাহ করা হয়। ধানের মৌসুমে প্রতিদিন অন্তত ১ লাখ মণ ধান বেচাকেনা হয়।

তবে ধানের সংকটের কারণে দাম বৃদ্ধি এবং ভারত থেকে ১০ লাখ টন চাল আমদানির খবরে গত বছরের ডিসেম্বর মাস থেকে হাটের বেচাকেনা ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত কমে যায়। তখন গড়ে প্রতিদিন ৫ হাজার মণ ধান বেচাকেনা হতো। ধানের সংকটের কারণে বাধ্য হয়ে জেলার ৮০ শতাংশ চালকল বন্ধ করে দেন মালিকরা। চালকল মালিকরা তখন জানিয়েছিলেন, ভারতীয় চাল বাজারে আসলে দেশি চালের দাম কমে যাবে। ফলে তারা ভারতীয় চালের দাম পর্যবেক্ষণ না করে ধান না কেনার সিদ্ধান্ত নেন।

তবে এখন নতুন ধান উঠার কারণে হাটে ধানের সংকট কেটেছে। হাট এখন আবারও চাঙা হয়ে উঠছে। বর্তমানে গড়ে প্রতিদিন ৪০ হাজার মণ ধান বেচাকেনা হচ্ছে। হাটে নতুন হীরা ধান প্রতিমণ বিক্রি হচ্ছে ৮৩০ থেকে ৮৫০ টাকায়, বিআর-২৯ বিক্রি হচ্ছে ১০৪০ থেকে ১০৭০ টাকা এবং বিআর-২৯ ধানের দাম ৯২০ থেকে ৯৫০ টাকা করে বিক্রি হচ্ছে। যদিও ধানের এই দামকে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বলে মনে করছেন চালকল মালিকরা। তাদের মতে, প্রত্যেক জাতের ধানের দাম মণপ্রতি আরও ১০০ টাকা করে কমলে হাটে বেচাকেনা দ্বিগুণ হবে।

বর্তমানে বাজারে ভারতীয় চালের তুলনায় দেশি চালের দাম কম। সেজন্য দেশি চালের চাহিদাও বেড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে বিআর-২৮ জাতের চাল প্রতি বস্তা (৫০ কেজি) বিক্রি হচ্ছে ২২০০ টাকা এবং বিআর-২৯ জাতের চাল বিক্রি হচ্ছে ২১০০ টাকায়।

আশুগঞ্জ উপজেলার চাল ব্যবসায়ী খোকন মিয়া জানান, তিনি একটি চালকল ভাড়া নিয়ে চালের ব্যবসা করেন। হাট থেকে ধান কিনে চালকলে নিয়ে গিয়ে চাল তৈরি করে বাজারে সরবরাহ করেন। ভারতীয় চালের তুলনায় দেশি চালের দাম কিছুটা কম। ফলে দেশি চালের চাহিদা বেশি। তাই ধানের হাটের বেচাকেনাও ভালো।

আশুগঞ্জ উপজেলার রজনীগন্ধা এগ্রো ফুডের স্বত্বাধিকারী হাসান ইমরান জানান, গেল বছরের শেষ দিকে মোকামে ধানের সংকট দেখা দেয়। এতে করে ধানের দাম বেড়ে যায়। এছাড়া ভারতীয় চাল আমদানির খবরেও হাটে বেচাকেনা কমে যায় তখন। এখন নতুন ধানের কারণে হাট আবার চাঙা হয়ে উঠছে। তবে ধানের বর্তমান বাজারদর থেকে আরও অন্তত ১০০ টাকা কম হলে বেচাকেনা আরও বাড়বে।

এ ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল সিকদার বলেন, 'নতুন ধানা আসার পর আমাদের সবগুলো বন্ধ চালকল আবার চালু করা হয়েছে। আমদানিকৃত ভারতীয় চালের তুলনায় আমাদের দেশি চাল গুণগতভাবে ভালো এবং দামও কম। সেজন্য বাজারে ভারতীয় চালের চেয়ে আমাদের চালের চাহিদাই বেশি'।

 

Related Topics

টপ নিউজ

ধান / পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net