Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2026, 08:10 pm
Last modified: 23 June, 2026, 08:20 pm

Related News

  • সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার
  • মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির বক্তব্য ও নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই: স্পিকার
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের

সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

চিফ হুইপের উদ্দেশে স্পিকার বলেন, ‘আপনি মাননীয় মন্ত্রীদের বলবেন, তারা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যের যেসব বক্তব্য তাদের মন্ত্রণালয়-সম্পর্কিত কথা তারা বলেন, সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন।’
টিবিএস রিপোর্ট
23 June, 2026, 08:10 pm
Last modified: 23 June, 2026, 08:20 pm
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষের ভেতরে সংসদ সদস্যদের ছোট ছোট গ্রুপে আলোচনা করার ঘটনা নিয়ে কঠোর সমালোচনা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, 'কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।'

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার শুরুতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত এক পয়েন্ট অব অর্ডারের পরিপ্রেক্ষিতে স্পিকার এ মন্তব্য করেন।

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা বলেন, 'সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এটা সংসদের মেজাজের সঙ্গে যায় কি না, সে সিদ্ধান্ত স্পিকার দেবেন।'

তিনি বলেন, 'জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতি তাদের আহত করে।'

শফিকুর রহমান আরও বলেন, 'মাঝেমধ্যে দেখা যায় সংসদ কক্ষে কোনো কোনো জায়গায় চার-পাঁচজন মিলে কথা বলছেন। এতে সংসদের পরিবেশ ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়।'

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্পিকার বলেন, 'তিনিও মাঝেমধ্যে সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলতে দেখেন। তিনি সংসদ সদস্যদের এ ধরনের আলোচনা না করা এবং যথাসম্ভব নিজ আসনে বসে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানান।'

মন্ত্রীদের অনুপস্থিতির প্রসঙ্গে স্পিকার স্মরণ করিয়ে দেন, আগের দিনও বিরোধী দল একই বিষয় উত্থাপন করেছিল।

তখন চিফ হুইপ জানিয়েছিলেন, 'মন্ত্রীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন।'

এ প্রসঙ্গে চিফ হুইপের উদ্দেশে স্পিকার বলেন, 'আপনি মাননীয় মন্ত্রীদের বলবেন, তারা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যের যেসব বক্তব্য তাদের মন্ত্রণালয়-সম্পর্কিত কথা তারা বলেন, সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন।'

তিনি আরও বলেন, 'রাষ্ট্রীয় অন্যান্য কাজের অজুহাতে সংসদকে উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়, কারণ সংসদ অধিবেশনই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা।'

উল্লেখ্য, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। তার সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিদেশে অবস্থান করছেন।

তবে বিরোধীদলীয় নেতা মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি উত্থাপন করার সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ ১০-১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী সংসদ কক্ষে উপস্থিত ছিলেন। 

অধিবেশনের শুরুতে রাজশাহী থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের নাম-ঠিকানা ও যোগাযোগ নম্বর সম্বলিত ক্যাটালগ প্রকাশে বিলম্বের বিষয়টি উত্থাপন করেন।

জবাবে স্পিকার জানান, জাতীয় সংসদ সচিবালয়ের 'টেলিফোন সহায়িকা ২০২৬'- প্রকাশের কাজ চলমান রয়েছে। কয়েকজন সংসদ সদস্য এখনও তথ্য না দেওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। সংসদীয় কমিটিগুলো গঠিত হলেই ডাইরেক্টরি প্রকাশ করা হবে।

এ সময় চিফ হুইপ বলেন, 'বিভিন্ন মন্ত্রণালয়ের সঠিক যোগাযোগ নম্বর না থাকায় সংসদ সদস্যদের ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে সমস্যায় পড়তে হচ্ছে।'

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সমন্বিত ডাইরেক্টরি তৈরির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, 'সব গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বর সংবলিত একটি সম্মিলিত ডাইরেক্টরি দ্রুত প্রস্তুত করা হবে।'

বৈঠকে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা, ঋণখেলাপি মামলায় নির্বাচিত দুই সংসদ সদস্যের বিষয় এবং বিভিন্ন রাজনৈতিক গুঞ্জন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেন।

তিনি বলেন, 'মির্জা আব্বাস ও শরিফ ওসমান বিন হাদিকে ঘিরে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।'

তবে চিফ হুইপ নূরুল ইসলামের বিরোধিতা করে বলেন, 'মির্জা আব্বাস সম্পর্কে স্পিকার সংসদকে জানাতে পারেন, কিন্তু বিচারাধীন বিষয় বা সংসদের বাইরের অপ্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে পয়েন্ট অব অর্ডারের নামে সময় নষ্ট করা উচিত নয়।'

পরে স্পিকার জানান, 'মির্জা আব্বাস চিঠি দিয়ে তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন।'

তিনি বলেন, 'মির্জা আব্বাস চিঠি দিয়ে জানিয়েছেন তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে।' 

একই সঙ্গে স্পিকার স্পষ্ট করে বলেন, 'গুজব কে কী বলেছে, কার সম্পর্কে কী গুজব, এগুলো নিয়ে জাতীয় সংসদে সময় নষ্ট করা যাবে না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।'

স্পিকার সদস্যদের চলমান ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'অযথা সংসদের সময় নষ্ট হয়—এমন কোনো বিষয় উত্থাপন করা উচিত নয়।'

Related Topics

টপ নিউজ

স্পিকার / সংসদ অধিবেশন / হাফিজ উদ্দিন আহমদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার
  • মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির বক্তব্য ও নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই: স্পিকার
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net