Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
পদত্যাগের ভাষণে যা বললেন কিয়ার স্টারমার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 June, 2026, 09:50 pm
Last modified: 22 June, 2026, 09:56 pm

Related News

  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: অবজারভার
  • ‘খেলা শেষ’: স্টারমারকে কয়েকদিনের আলটিমেটাম, বিদ্রোহে ক্ষমতা হারাতে পারেন যেকোনো মুহূর্তে
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ

পদত্যাগের ভাষণে যা বললেন কিয়ার স্টারমার

লাখ লাখ মানুষের জীবনকে আরও ভালোভাবে বদলে দেওয়ার সুযোগ- এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে এসেছিলাম। কিন্তু সেই পর্যায়ে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না।
টিবিএস ডেস্ক
22 June, 2026, 09:50 pm
Last modified: 22 June, 2026, 09:56 pm
কিয়ার স্টারমার। ফাইল ছবি/সংগৃহীত

নিজ দলের আইনপ্রণেতাদের তীব্র চাপের মুখে অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছেন কিয়ার স্টারমার।

সোমবার ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর বিবিসির।

পদত্যাগের ভাষণে যা বললেন স্টারমার

ধন্যবাদ। ধন্যবাদ। দুই বছর আগে এই রাস্তা ধরে হেঁটে আসা ছিল আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। একটি নতুন লেবার সরকার। ১৪ বছরের মধ্যে প্রথম। বহু বছরের হতাশা ও নিরাশার পর আমাদের দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

লাখ লাখ মানুষের জীবনকে আরও ভালোভাবে বদলে দেওয়ার সুযোগ- এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে এসেছিলাম। কিন্তু সেই পর্যায়ে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না।

ছয় বছর আগে আমি এমন একটি লেবার পার্টির দায়িত্ব গ্রহণ করি, যা রাজনৈতিক, আর্থিক এবং নৈতিক—  দিক থেকেই কার্যত দেউলিয়া হয়ে পড়েছিল। আমাকে বার বার বলা হয়েছিল, আমার দলের ভবিষ্যৎ শেষ।

বলা হয়েছিল, আমরা ইতিহাসের পাতায় হারিয়ে যেতে বাধ্য; সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা, বিপুল ব্যবধানে জয়লাভও অসম্ভব। কিন্তু আমরা তাদের ভুল প্রমাণ করেছি। কারণ, আমরা আমাদের দলকে বদলে দিয়েছি।

আমরা ইহুদিবিদ্বেষের বিষাক্ত প্রভাব উপড়ে ফেলেছি, অর্থনীতি, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জনগণের আস্থা পুনরুদ্ধার করেছি।

আবারও এমন একটি দলে পরিণত হয়েছি, যে দল নিজের জাতীয় পতাকার পাশে গর্বের সঙ্গে দাঁড়ায়, তার বিপরীতে নয়। পরিবর্তনের এই কঠোর পরিশ্রমের একটিই উদ্দেশ্য ছিল— ক্ষমতার জন্য ক্ষমতা নয়, বরং ব্রিটেনকে আরও ভালো করা।

আরও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা, যেখানে মর্যাদা ও সম্মান থাকবে; যেখানে প্রত্যেক মানুষকে দেখা হবে, প্রত্যেককে মূল্য দেওয়া হবে। যেখানে সম্পদ ও সুযোগ-সুবিধা শুধু বিশেষ সুবিধাপ্রাপ্ত কয়েকজনের জন্য নয়, সবার জন্য থাকবে। আর দেখুন, মাত্র দুই বছরেই আমরা কত কিছু অর্জন করেছি।

আমাদের অর্থনীতি এখন আরও শক্তিশালী এবং সমপর্যায়ের দেশগুলোর তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি মাসেই মজুরি মূল্যস্ফীতির চেয়ে দ্রুত বেড়েছে। বিনিয়োগ নিশ্চিত হয়েছে, অবকাঠামো নির্মাণ এগিয়ে চলছে। কঠোর ব্যয় সংকোচনের যুগের অবসান হয়েছে, আর জাতীয় স্বাস্থ্যসেবার অপেক্ষমাণ রোগীর সংখ্যা গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত হারে কমেছে।

শ্রমিক ও ভাড়াটিয়াদের অধিকারের ক্ষেত্রে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় উন্নতি হয়েছে। শীতল যুদ্ধের পর থেকে প্রতিরক্ষা ব্যয়ের সবচেয়ে বড় বৃদ্ধি হয়েছে। ছোট নৌকায় অবৈধভাবে সীমান্ত পারাপার কমেছে, আশ্রয়প্রার্থীদের জন্য ব্যবহৃত হোটেলগুলো বন্ধ হচ্ছে, তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত করা হচ্ছে এবং আমার নেওয়া সিদ্ধান্তগুলোর কারণে পাঁচ লাখ শিশু দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।

বিশ্বের দরবারে আমাদের সুনাম পুনরুদ্ধার হয়েছে। ব্রিটেন আবারও শালীনতা, পারস্পরিক সম্মান এবং আইনের শাসনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আমরা বাণিজ্য চুক্তি করেছি, ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি, নিজেদের মূল্যবোধ রক্ষা করেছি এবং ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করেছি।

একটি লেবার সরকার যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই পরিবর্তনের জন্য লড়েছে এবং সেই পরিবর্তন বাস্তবায়নও করেছে।

তবে আমি জানি, এখন যে প্রশ্নটি উঠছে তা হলো— লেবার পার্টিকে বদলে দেওয়ার জন্য, আমাদের ক্ষমতায় আনার জন্য এবং লাখ লাখ মানুষের জীবন উন্নত করার গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য কে সবচেয়ে উপযুক্ত ছিল। সেই প্রশ্নগুলোর উত্তর ইতোমধ্যেই পাওয়া গেছে।

এখন আমার দল যে প্রশ্নটি করছে, তা হলো— পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি কি এখনও সবচেয়ে উপযুক্ত ব্যক্তি? এই প্রশ্নে আমার সংসদীয় দলের যে উত্তর আমি শুনেছি, আমি তা সৌজন্য ও সম্মানের সঙ্গে গ্রহণ করছি।

আমি যে প্রতিটি সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশকে সবার আগে রাখার উদ্দেশ্যেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতা পদ থেকে পদত্যাগ করছি। আজ সকালে আমি মহামান্য রাজাকে আমার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছি।

আমি লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটিকে অনুরোধ করব একটি সময়সূচি নির্ধারণ করতে, যাতে ৯ জুলাই থেকে মনোনয়ন গ্রহণ শুরু হয় এবং গ্রীষ্মকালীন বিরতির আগেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।

যদি নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে এই সময়সূচি নিশ্চিত করবে যে সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট পুনরায় বসার আগেই নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন।

নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাব এবং ক্ষমতা হস্তান্তর যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।

আমি আমার উত্তরসূরিকেও পূর্ণ ও নিঃশর্ত সমর্থন দেব। কারণ আমি জানি, তিনি এমন একটি ব্রিটেনের দায়িত্ব নেবেন, যা দুই বছর আগে আমি যে ব্রিটেনের দায়িত্ব নিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায়সঙ্গত; ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রস্তুত; এবং লেবার পার্টির দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করার জন্য আরও সক্ষম।

গত ছয় বছর বা তারও বেশি সময় ধরে যারা আমার পাশে ছিলেন, সেই সব বন্ধু ও সহকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অসাধারণ অঙ্গীকার, সেবা এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

আমি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অসাধারণ কর্মীদের এবং আমাদের দেশের নিবেদিতপ্রাণ সিভিল সার্ভিসের সদস্যদেরও ধন্যবাদ জানাই, যারা জনসেবার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

আর যখন আমি দেশের সবচেয়ে বড় দায়িত্বপূর্ণ পদটি ছেড়ে যাব, তখন আমি আরও বেশি সময় দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকে। আমার অসাধারণ স্ত্রী ভিকের জন্য সর্বোত্তম স্বামী হওয়ার চেষ্টা করব—যিনি সুখে-দুঃখে সবসময় আমার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। আর আমার প্রিয় সন্তানদের জন্য সর্বোত্তম বাবা হওয়ার চেষ্টা করব, যারা আমার গর্ব এবং আমার জীবনের আনন্দ।

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
 

Related Topics

টপ নিউজ

কিয়ার স্টারমার / পদত্যাগ / ভাষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: অবজারভার
  • ‘খেলা শেষ’: স্টারমারকে কয়েকদিনের আলটিমেটাম, বিদ্রোহে ক্ষমতা হারাতে পারেন যেকোনো মুহূর্তে
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net