Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2026, 08:45 pm
Last modified: 19 June, 2026, 09:20 pm

Related News

  • কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে আরও ৭৮ বাংলাদেশি ফিরলেন, ৪ দিনে মোট ফিরলেন ২২১ জন
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার

গত বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে তাকে আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
19 June, 2026, 08:45 pm
Last modified: 19 June, 2026, 09:20 pm
ছবি: সংগৃহীত

সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলায় 'দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে তাকে আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া রেজানুর ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার বসুরা গ্রামের বাসিন্দা। তিনি 'দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন' পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

বগুড়ায় কর্মরত বাংলা টিভির ব্যুরো প্রধান তানভীর আলম রিমন গত ১৭ জুন বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওই পত্রিকায় প্রকাশিত "বগুড়ায় প্রধানমন্ত্রীর সাথে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস" শীর্ষক সংবাদের জেরে মানহানি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। মামলায় রেজানুর ইসলামসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।

অন্যান্য আসামিরা হলেন—পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, বগুড়া প্রতিবেদক শামস এবং জেলা প্রতিনিধি মো. সাব্বির হাসান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 'দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন'-এর ফেসবুক পেজে গত ৪ মে "দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম" শিরোনামে মানহানিকর ও ভুয়া তথ্য প্রকাশ করা হয়। পরবর্তীতে ১১ জুন "বগুড়ায় প্রধানমন্ত্রীর সাথে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রী জালিয়াতি ফাঁস" এবং ১২ জুন "এবার সাংবাদিকের উপদেশ দিলেন রাস্তা কাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম" শীর্ষক সংবাদ প্রচার করা হয়।

এজাহারে বাদী তানভীর আলম আরও দাবি করেন, এসব সংবাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির সময় পত্রিকার সম্পাদক মেহেদী হাসান তার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মন্ত্রীর পাশাপাশি তানভীর আলমকেও মানহানি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ৬ জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা ডিবির এসআই রহমতুল্লাহ মানিক গত রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে রেজানুরকে গ্রেপ্তার করেন। আজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রেজানুরের এক স্বজন (পেশায় আইনজীবী) নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আজ আদালতে জামিনের আবেদন করা হয়েছিল, যা বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী রবিবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রেজানুরকে ৩৮৫ ধারায় গ্রেপ্তার দেখানো হলেও এজাহারের কোথাও তার বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির কোনো অভিযোগ নেই।"

আদালত সূত্রে জানা গেছে, এই ঘটনার জেরে বাদী তানভীর আলম গত ১৩ জুন বগুড়া সদর আমলি আদালতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে একটি নালিশি মামলা করেছিলেন। তবে ওই মামলার শুনানিতে আইনি ধারায় ত্রুটি থাকায় আদালত তা সংশোধনের জন্য ফেরত দেন। পরে বাদীপক্ষ সেই ধারা সংশোধন করে মামলাটি পুনরায় রুজু করেনি বলে নিশ্চিত হওয়া গেছে।

Related Topics

টপ নিউজ

গ্রেপ্তার / সাইবার অপরাধ / চাঁদাবাজি মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে আরও ৭৮ বাংলাদেশি ফিরলেন, ৪ দিনে মোট ফিরলেন ২২১ জন
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net