Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2026, 08:30 pm
Last modified: 19 June, 2026, 08:47 pm

Related News

  • ইচক দুয়েন্দে: স্মরণ-বিস্মরণ
  • কবিতা হলো খুব সুন্দরী নারী: শামসুর রাহমান
  • ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর 
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দহনদাহনপ্রিয় তোমাদেরই জন্মসহচর

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

গতকাল (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টিবিএস রিপোর্ট
19 June, 2026, 08:30 pm
Last modified: 19 June, 2026, 08:47 pm
একুশে পদকপ্রাপ্ত কবি, গবেষক ও সম্পাদক আল মুজাহিদী। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কবি, গবেষক ও সম্পাদক আল মুজাহিদী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। গতকাল (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবির ছেলে শাবিব আল মুজাহিদী শাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার (১৭ জুন) গুরুতর হৃদ্‌রোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১টার দিকে তিনি আবারও হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাকে শক থেরাপি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

তিনি বলেন, 'তার রক্তে সংক্রমণ, কিডনি বিকল, হৃদ্‌যন্ত্রের জটিলতা—সব একসঙ্গে দেখা দিয়েছিল।

পরিবারের সদস্যরা জানান, গত এক বছর ধরে তিনি হৃদ্‌রোগ, স্ট্রোকজনিত জটিলতা এবং কিডনি সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৩ এপ্রিল তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌যন্ত্র ও কিডনির সমস্যার চিকিৎসা নিয়ে তিনি গত ২৬ মে পর্যন্ত সেখানে ছিলেন। প্রায় দুই সপ্তাহ বাড়িতে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ৪ জুন তাকে উত্তরার আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১৫ জুন পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

পরদিন তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী আল মুজাহিদী ১৯৬০-এর দশকে বাংলা কবিতার উল্লেখযোগ্য কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেন।

বাংলাদেশের প্রকৃতি, মানুষ, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় তার লেখার প্রধান অনুষঙ্গ ছিল। প্রকৃতি, প্রেম, জাতীয় চেতনা এবং আত্মঅনুসন্ধান তার কবিতায় বিশেষভাবে স্থান পেয়েছে।

কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, ছোটগল্প, নাটক ও প্রবন্ধও রচনা করেছেন। তার সাহিত্যজীবনে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০টিরও বেশি।

আল মুজাহিদী দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন লেখকদের বিকাশে সহায়তা এবং দেশের সাহিত্যাঙ্গনের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে ২০০৩ সালে একুশে পদকে ভূষিত করে।

Related Topics

টপ নিউজ

একুশে পদক / আল মুজাহিদী / কবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ইচক দুয়েন্দে: স্মরণ-বিস্মরণ
  • কবিতা হলো খুব সুন্দরী নারী: শামসুর রাহমান
  • ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর 
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দহনদাহনপ্রিয় তোমাদেরই জন্মসহচর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net