Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 June, 2026, 06:45 pm
Last modified: 14 June, 2026, 07:52 pm

Related News

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘চেইন রিয়্যাকশন’ সম্পন্ন 
  • প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র 
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত
  • রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
টিবিএস রিপোর্ট
14 June, 2026, 06:45 pm
Last modified: 14 June, 2026, 07:52 pm
ছবি: টিবিএস

আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, 'আগামী আগস্ট মাসের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে।'

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মো. মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কবে নাগাদ চালু হবে?

লিখিত জবাবে ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতের একটি যুগান্তকারী প্রকল্প এবং দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে প্রকল্পটি বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর পূর্ববর্তী সর্বশেষ এবং অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি বলেন, 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর স্টেজ-বি (ফুয়েল লোডিং অ্যান্ড ফিজিক্যাল স্টার্টআপ) পর্যায়ের জ্বালানি লোডিং কার্যক্রম গত ২৮ এপ্রিল শুরু হয়েছে। বর্তমানে রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন, বোরিক অ্যাসিড সংযোজন, রিঅ্যাক্টর ও প্রাইমারি সার্কিটের বিভিন্ন পরীক্ষা, নিরাপত্তা ব্যবস্থা যাচাই, সাব-ক্রিটিক্যালিটি পরীক্ষা এবং অন্যান্য কমিশনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।'

তিনি আরও বলেন, 'পরবর্তী পর্যায়ে রিঅ্যাক্টরকে ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে যাওয়া, কন্ট্রোল ও প্রোটেকশন সিস্টেমের সমন্বিত পরীক্ষা এবং নিম্ন ক্ষমতায় পরিচালনাসহ বিভিন্ন প্রযুক্তিগত কার্যক্রম সম্পন্ন করা হবে।'

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, 'পরিকল্পনা অনুযায়ী রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধি করে প্রথমে ১০-১২ শতাংশ এবং পরবর্তীতে ৩৫-৪০ শতাংশ ক্ষমতায় উন্নীত করা হবে। নির্ধারিত সব পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে ঠিকাদার কর্তৃক প্রণীত শিডিউল অনুযায়ী জ্বালানি লোডিং শুরুর প্রায় ১১৪তম দিনে প্রথমবারের মতো জেনারেটরকে গ্রিডের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে।'

তিনি আরও বলেন, 'সে অনুযায়ী চলতি ২০২৬ সালের আগস্ট মাসের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র / জাতীয় গ্রিড / বিদ্যুৎ / ফকির মাহবুব আনাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘চেইন রিয়্যাকশন’ সম্পন্ন 
  • প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র 
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত
  • রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net