Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2026, 10:15 pm
Last modified: 10 June, 2026, 10:21 pm

Related News

  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে করার প্রস্তাব
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার

রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে ১৪৭ বিধিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আনা এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
টিবিএস রিপোর্ট
10 June, 2026, 10:15 pm
Last modified: 10 June, 2026, 10:21 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের বিমানবন্দরে যথাযথ সম্মান ও অগ্রাধিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে নিয়ে একটি সম্মিলিত 'ওয়ার্কিং কমিটি' গঠনের প্রস্তাব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সাথে তিনি প্রবাসীদের 'বীরের মর্যাদা' দেওয়ার বিষয়ে বিরোধীদলীয় নেতার প্রস্তাবে পূর্ণ একমত পোষণ করেছেন।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে ১৪৭ বিধিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আনা এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রস্তাবটির মূল বিষয় ছিল— 'দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস্যা সমাধান, তাদের কল্যাণ নিশ্চিতকরণ, রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী ও টেকসই করা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখার স্বার্থের বিষয়ে আলোচনা।'

গুরুত্বপূর্ণ এই প্রস্তাব আনায় বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তিনি আজকে জাতীয় নেতার মতো বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন রেমিট্যান্স যোদ্ধাদের যেন বীরের মর্যাদা দেওয়া হয়। আমরা অবশ্যই এই সংসদে আলোচনার মাধ্যমে তাদের বীরের মর্যাদা দিতে পারি।'

প্রবাসীদের সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতার 'টাস্কফোর্স' গঠনের প্রস্তাবের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দ্রুত গঠন করা গেলে সেখানে এসব বিষয়ে আলোচনা করে সমাধান করা সম্ভব। তবে শ্রম মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে একটি টাস্কফোর্স গঠন করতে পারে। আর বিমানবন্দরে প্রবাসীদের যথাযথ সম্মান ও অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় মিলে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা যেতে পারে।

পাসপোর্ট ও এনআইডি জটিলতা নিরসন

প্রবাসীদের পাসপোর্ট জটিলতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি লিখিত জবাব পড়ে শোনান। তিনি বলেন, বিশ্বের ৭৩টি মিশনের মধ্যে ৭১টিতেই ই-পাসপোর্ট চালু আছে। প্রবাসীরা এখন জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি জন্ম নিবন্ধন সনদ দিয়েও পাসপোর্টের আবেদন করতে পারছেন। তথ্য সংশোধনের প্রয়োজন হলে জন্ম নিবন্ধন সংশোধনের মাধ্যমে পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দিতে ৭২ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে মিশনে পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মালয়েশিয়াসহ কিছু দেশে আউটসোর্সিং প্রতিষ্ঠানের কারণে প্রবাসীদের ভোগান্তির কথা স্বীকার করে মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বায়োমেট্রিক ও পাসপোর্ট সংগ্রহের জন্য আলাদা জায়গায় যেতে হয় বলে প্রবাসীদের দুর্ভোগ হচ্ছে। এটি সমাধানে সরকার কাজ করছে।

মালয়েশিয়ার শ্রমবাজার ও মানবপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রধানমন্ত্রী শিগগিরই মালয়েশিয়া সফর করবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা এবং বেশি জনশক্তি পাঠানোর বিষয়টি এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বিগত 'ফ্যাসিবাদী সরকারের' সময়কালের সমালোচনা করে তিনি বলেন, সে সময় মানবপাচার ও অর্থপাচার হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ১০০ জনের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দালালদের খপ্পরে পড়ে ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক। এসব দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে দ্রুততম সময়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 'স্ট্যান্ডিং অর্ডার' দেওয়া আছে।

শহীদ জিয়ার অবদান ও কর্মমুখী শিক্ষা

জনশক্তি রপ্তানি এবং গার্মেন্টস শিল্পের সূচনাকারী হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ এই দুটি খুঁটির ওপর দাঁড়িয়ে আছে।

দক্ষ জনশক্তি তৈরির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন শিক্ষাব্যবস্থা চালু করতে যাচ্ছে যা বেকারের জন্ম দেবে না। মাধ্যমিক পর্যায় পর্যন্ত তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক এবং ইন্টারমিডিয়েটের পর কর্মমুখী ও ভোকেশনাল শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। সবাই শুধু ডিগ্রি পাস করে বেকার ঘুরবে, এমনটা আমরা চাই না।

বক্তব্যের শেষ পর্যায়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী স্বভাবসুলভ হাস্যরসের ছলে উর্দু ও ফার্সি ভাষায় কয়েকটি শায়েরি শোনান। রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়ে তিনি মির্জা গালিবের কবিতা উদ্ধৃত করে বলেন, 'আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি, তবে ফুলের পাপড়ি দিয়েও হীরের কলিজা কাটা সম্ভব।' সংসদে ঐকমত্য থাকলেও রাজপথের রাজনীতির বৈপরীত্য নিয়ে তিনি কিছুটা আক্ষেপও প্রকাশ করেন।

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স যোদ্ধা / স্বরাষ্ট্রমন্ত্রী / ওয়ার্কিং কমিটি / বিমানবন্দর / সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে করার প্রস্তাব
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net