Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
গোল্ডেন গ্লোব বিতর্ক: পুরস্কার ফিরিয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ টম ক্রুজের

বিনোদন

টিবিএস ডেস্ক
12 May, 2021, 05:00 pm
Last modified: 12 May, 2021, 05:09 pm

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

গোল্ডেন গ্লোব বিতর্ক: পুরস্কার ফিরিয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ টম ক্রুজের

টিবিএস ডেস্ক
12 May, 2021, 05:00 pm
Last modified: 12 May, 2021, 05:09 pm

আমেরিকায় অস্কার ও গ্র্যামি পুরস্কারের পরই সবচেয়ে বেশি দেখা হয় গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) পুরস্কারটির আয়োজন করে আসছে।

কিন্তু এবার সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই উঠলো বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ও বর্ণবাদী আচরণের অভিযোগ। এসব অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় চটেছেন অনেক হলিউড তারকা ও প্রতিষ্ঠান।   

হলিউড তারকা টম ক্রুজ নিজের তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। ১৯৯০ সালে 'বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই' ছবির জন্য প্রথম গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জেতেন টম ক্রুজ। এরপর ১৯৯৭ সালে 'জেরি ম্যাগুয়্যার' ছবির জন্য সেরা অভিনেতা এবং ২০০০ সালে 'ম্যাগনোলিয়া' ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান টম।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি ১৯৯৬ সাল থেকে গোল্ডেন গ্লোব পুরস্কারের আয়োজন সম্প্রচার করে আসছে। কিন্তু সাম্প্রতিক বিতর্কের জেরে এই টেলিভিশন চ্যানেল ঘোষণা দিয়েছে, ২০২২ সালের গোল্ডেন গ্লোব প্রদান অনুষ্ঠান সম্প্রচার করবে না তারা। 

This is a defining moment for Hollywood. Today, we have the opportunity to recognize that, by speaking up against one powerful but deeply flawed awards system, we can begin to reimagine a more equitable industry. #TIMESUP pic.twitter.com/EGCN4K789W— TIME'S UP (@TIMESUPNOW) May 11, 2021

হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন আয়োজকদের কাছ থেকে 'অর্থবহ সংস্কার' দেখতে পাবে বলে আশা করে এনবিসি।   

ওয়ার্নারমিডিয়া, নেটফ্লিক্স, অ্যামাজন স্টুডিও'র মত  স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোও প্রতিবাদ জানিয়ে বলেছে তারা আর এইচএফপিএ আয়োজিত কোন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হবে না। 

কিন্তু কীসের জেরে এত প্রতিবাদ আর সমালোচনা? 

আসলে গোল্ডেন গ্লোব পুরস্কারের জয়-পরাজয় নির্ধারণ করে থাকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরাই। 

ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেস টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০ বছর ধরে এই সংস্থার সদস্যদের মধ্যে একজনও কৃষ্ণাঙ্গ সাংবাদিক নেই, সকলেই শ্বেতাঙ্গ। এরপর থেকেই এইচএফপিএ এর ওপর ক্ষুদ্ধ হলিউডের একটা বড় অংশ।   

পাঁচবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পাওয়া 'ব্ল্যাক উইডো' খ্যাত মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন এই সংস্থার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও এনেছেন। তিনি জানান, এইচএফপিএ'র  সদস্যদের দ্বারা তাকে এর আগে এমন কিছু বর্ণবাদী প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, যা যৌন হয়রানির শামিল। 

প্রতিষ্ঠানটির কাঠামোতে উল্লেখযোগ্য অভ্যন্তরীণ পরিবর্তন না আনা হলে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যদেরকেও এ সংগঠন বর্জনের আহ্বান জানিয়েছেন।   

জোহানসনের 'অ্যাভেঞ্জার্স' সহকর্মী এবং গোল্ডেন গ্লোবজয়ী অভিনেতা মার্ক রাফেলো বলেন, এইচএফপিএ'র বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সত্যিই 'নিরুৎসাহজনক'। তিনি বলেন, "অতীতের ভুলগুলো সংশোধন করার এখনই সময়। গোল্ডেন গ্লোবের একজন সাম্প্রতিক বিজয়ী হিসেবে, আমি এই পুরস্কার প্রাপ্তির জন্য গর্বিত বা আনন্দিত বোধ করতে পারছি না।" 

এদিকে চারপাশের  সমবেত প্রতিবাদে ক্ষমা চেয়েছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, সংস্থাটি যত দ্রুত সম্ভব সংস্কারমূলক পরিবর্তন নিয়ে আসতে চায়। তারা একটি নতুন টাইমলাইনও প্রকাশ করেছে এবং স্বীকার করেছে যে, এমন একটি পদ্ধতিগত সংস্কারের পদক্ষেপ অনেক আগেই নেয়া উচিত ছিল।  

সে টাইমলাইন অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহেই নতুন করে কমিটি গঠন করা হবে।

আগামী ১৮ মাসের মধ্যে সদস্যসংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধির কথাও জানিয়েছে এইচএফপিএ।  সদস্যরা হবেন বিভিন্ন বর্ণের, গোষ্ঠীর এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের। সকল সদস্যকে বৈচিত্র্য, সাম্য এবং যৌন হয়রানি সচেতনতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।  

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি পরে বিবৃতিতে বলে, "আমরা বিশ্বাস করি যে এইচএফপিএ অভ্যন্তরীণ সংস্কার আনতে উদ্যোগী। তবে যে মাত্রায় আনতে হবে, এরজন্য ব্যাপক সময় ও কর্ম পরিসর প্রয়োজন। তাদেরকে উপযুক্ত সময় দিতে হবে। ফলে এনবিসি ২০২২ সালের গোল্ডেন গ্লোব অনুষ্ঠান সম্প্রচার করবে না।" 

"সংগঠনটি তার পরিকল্পনা বাস্তবায়ন করবে ধরে নিয়ে আমরা আশাবাদী যে, ২০২৩ সালের জানুয়ারিতে আবার অনুষ্ঠানটি সম্প্রচার করার মতো অবস্থানে থাকব আমরা।" 
 
 

Related Topics

টপ নিউজ

গোল্ডেন গ্লোব / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net