Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

আন্তর্জাতিক

রয়টার্স
03 June, 2026, 10:00 am
Last modified: 03 June, 2026, 12:44 pm

Related News

  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প

রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

১ দশমিক ৭৭৬ ডলারের এই তহবিলটি মূলত তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠন করা হয়েছিল, যারা সরকারের ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন বলে দাবি করতেন।
রয়টার্স
03 June, 2026, 10:00 am
Last modified: 03 June, 2026, 12:44 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

রিপাবলিকান সিনেটরদের নজিরবিহীন সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের 'ওয়েপনাইজেশন' তহবিল বাতিল করেছে প্রশাসন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ আইনপ্রণেতাদের এ তথ্য জানান। তিনি বলেন, 'আমরা এই তহবিল নিয়ে আর এগোচ্ছি না। এখানেই শেষ।'

তবে ব্লাঞ্চ আইনপ্রণেতাদের এ-ও জানিয়েছেন যে ট্রাম্প বা তার পরিবারের অতীত করের নথিপত্র ভবিষ্যতে আর কখনো অডিট বা নিরীক্ষা করা যাবে না—প্রেসিডেন্টের সঙ্গে বিচার বিভাগের করা এমন একটি চুক্তি এখনো বহাল রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার করের নথিপত্র অব্যবস্থাপনার অভিযোগে আইআরএসের (অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা) বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের এক নজিরবিহীন মামলা করেছিলেন। সেই মামলার আইনি মীমাংসা বা সেটেলমেন্ট থেকেই মূলত এই তহবিলের জন্ম।

কিন্তু রিপাবলিকান আইনপ্রণেতারা সতর্ক করে বলেছিলেন, এই তহবিলের কারণে ট্রাম্পের অভিবাসন দমন নীতির জন্য প্রয়োজনীয় ৭২ বিলিয়ন ডলারের বিল পাস বাধাগ্রস্ত হতে পারে। 

এপ্রিলের শুরুতে ট্রাম্প যখন তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডাইকে বরখাস্ত করেন, তখন থেকে বিচার বিভাগের শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন তার সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চ। হোয়াইট হাউসের ভাবনা সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, এই তহবিল নিয়ে রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্বেগ দূর করার ওপরই মূলত ব্লাঞ্চের ভবিষ্যৎ নির্ভর করছিল।

১ দশমিক ৭৭৬ ডলারের এই তহবিলটি মূলত তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠন করা হয়েছিল, যারা সরকারের ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন বলে দাবি করতেন। কিন্তু গত মাসে ব্লাঞ্চ সিনেটরদের ক্ষুব্ধ করে তোলেন, যখন তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গায় পুলিশ কর্মকর্তাদের ওপর হামলাকারীদের এই তহবিল থেকে বাদ দেওয়ার কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেননি।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, রিপাবলিকানদের এই বিদ্রোহের পর সোমবার হোয়াইট হাউসের কর্মকর্তারা দিনভর আইনপ্রণেতাদের ফোন করে আশ্বস্ত করেছেন যে এই তহবিল থেকে কোনো অর্থ দেওয়া হবে না।

এ বিষয়ে হোয়াইট হাউস বিচার বিভাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়। বিচার বিভাগের একজন মুখপাত্র জানান, সরকারের অপব্যবহারের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এখনো প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।

বিচার বিভাগের মুখপাত্র এমিলি কভিংটন বলেন, 'অতীতের প্রশাসনগুলো যে ভুল করেছে, তা সংশোধনের প্রক্রিয়া চালিয়ে যাওয়াই ছিল এই তহবিলের লক্ষ্য। কিন্তু এ নিয়ে চরম ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় বিচার বিভাগ আর এই তহবিল নিয়ে এগোচ্ছে না।'

মঙ্গলবারের শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই তহবিল যে পুরোপুরি বাতিল হয়েছে, তার একটি নিশ্চিত প্রতিশ্রুতি চান। কিন্তু ব্লাঞ্চ জানান, তিনি লিখিতভাবে এমন কিছু দেবেন না।

ব্লাঞ্চ বলেন, 'আমাকে কেন কিছু লিখিত দিতে হবে? আমি লিখিতভাবে কোনো কিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি না।'

শুনানিতে ডেমোক্র্যাট প্রতিনিধি রোসা দেলরো ব্লাঞ্চের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প এবং তার ব্যবসাপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ ট্যাক্স অডিট নিষিদ্ধ করার চুক্তিতে ব্লাঞ্চের সই করা মোটেও উচিত হয়নি। 

দেলরো প্রশ্ন রাখেন, 'যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনি যা করছেন, তার মধ্যে কি আপনি কোনো স্বার্থের সংঘাত দেখতে পান না?'

এর জবাবে ব্লাঞ্চ বলেন, এই চুক্তি ট্রাম্পকে কোনো 'ঢালাও দায়মুক্তি' দেয়নি। তিনি দেলরোর সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, 'আপনি কোন স্বার্থের সংঘাতের কথা বলছেন? এটা যে আমি আগে একটা চাকরি করতাম আর এখন আরেকটা চাকরি করছি?'

৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্ত ৪০০ জনের বেশি আসামির আইনজীবী পিটার টিকটিন বলেন, এই ঘোষণায় তিনি বা তার মক্কেলরা মোটেও হতাশ নন।

ইতিমধ্যে ১০ জন আসামির জন্য ৩ মিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা টিকটিন বলেন, 'তারা এখনো আশা করছেন যে তারা টাকা পাবেন। তারা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করেন।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / রিপাবলিকান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net